
Showing posts with label Ice-Cream. Show all posts
Showing posts with label Ice-Cream. Show all posts
উপকরণ :
জেলাটিন ১ টেবিল-চামচ,
ঠান্ডা পানি দেড় কাপ,
ফোটানো পানি আধা কাপ,
লেবুর রস আধা কাপ,
কমলার রস আধা কাপ,
চিনি এক কাপ।
প্রণালি :
আধা কাপ ঠান্ডা পানিতে জেলাটিন ছড়িয়ে দিতে হবে। ১০ মিনিট রেখে আধা কাপ গরম পানি মিলিয়ে অল্প আঁচে জেলাটিন গলিয়ে নিতে হবে। সঙ্গে চিনি দিয়ে তা গলা পর্যন্ত চুলার ওপর জ্বাল করে চুলা বন্ধ করে দিতে হবে। বাকি ১ কাপ ঠান্ডা পানি মিলিয়ে লেবুর রস ও কমলার রস দিয়ে মিলিয়ে নামাতে হবে। তিন-চার ঘণ্টা পর সাজিয়ে পরিবেশন।

উপকরণ :
গুঁড়া দুধ ১ কাপ,
পানি ১ কাপ,
ক্রিম ১ টিন,
কফি দেড় টেবিল চামচ,
কাস্টার্ড পাউডার ১ টেবিল-চামচ।
প্রণালি :
গুঁড়া দুধ, পানি, ক্রিম, কফি ও কাস্টার্ড পাউডার একসঙ্গে ব্লেন্ড করে প্যানে ঢেলে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। বড় বোলে ডিমের কুসুম ৫টি, চিনি আধা কাপ নিতে হবে। ডিমের কুসুম ও চিনি খুব করে বিট করে নিতে হবে। ক্রিমের মতো হয়ে এলে জ্বাল করে রাখা গরম মিশ্রণ অল্প অল্প দিয়ে বিট করতে হবে। সবটুকু মিশ্রণ মেলানো হয়ে গেলে খুব করে বিট করে ছাঁচে ঢেলে জমাতে হবে সারা রাত। পরে সাজিয়ে পরিবেশন। হুইপড ক্রিম ও চকলেট সিরাপ দিয়ে সাজাতে হবে। সঙ্গে চকলেট কুচি করেও দেওয়া যাবে।

উপকরণ :
১ কাপ চিনি,
এক কাপ পানি,
১ কাপ স্ট্রবেরি পিউরি।
প্রণালি :
প্যানে চিনি ও পানি অল্প আঁচে জ্বাল করে নিতে হবে চিনি গলা পর্যন্ত। চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। চিনির শিরায় স্ট্রবেরি পিউরি মিলিয়ে ফ্রিজে রাখতে হবে তিন-চার ঘণ্টা। এরপর বের করে আবার খুব করে বিট করে ফ্রিজ করতে হবে। খুব ভালোভাবে জমে গেলে হুইপড ক্রিম ও স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন।

উপকরণ :
ময়দা আধা কাপ,
রিপল আইসক্রিম আধা লিটার,
গুড়াঁ চিনি আধা কাপ (আইসিং সুগার),
গুঁড়া দুধ ২ টেবিল-চামচ,
বেকিং পাউডার আধা চা-চামচ,
ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ,
ডিম ৪টি।

প্রণালি :
বোলে ডিমের সাদা অংশ ফেটিয়ে ফেনা তুলে নিতে হবে। চিনি দিয়ে বিট করতে হবে। পরে ডিমের হলুদ অংশ দিয়ে বিট করে হালকা হাতে ময়দার মিশ্রণ (ময়দা, গুঁড়া দুধ ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিতে হবে), ডিমের মিশ্রণে মিলিয়ে নিতে হবে। ছড়ানো গ্রিজ করা ডিশে এটি ঢেলে মাঝারি আঁচে বেক করতে হবে ২০ থেকে ২৫ মিনিট, চা রং ধরা পর্যন্ত।
বেক হওয়ার পর গ্রিজ করা পেপারে বেক করা এই স্পঞ্জ ঢেলে রোল করতে হবে। ঠান্ডা হওয়ার পর রোল খুলে আইসক্রিমের স্তর দিয়ে আবারও রোল করে নিতে হবে। ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। লম্বা ডিশে বসিয়ে চকলেট সস ও হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন।
উপকরণ :
গুঁড়া দুধ ২ কাপ,
পানি আড়াই কাপ,
চিনি ২ টেবিল-চামচ,
চকলেটের দুটি ছোট বার,
ক্রিম ১ টিন,
ওভালটিন ৩ টেবিল-চামচ,
তরল গ্লুকোজ ১ চা-চামচ,
কনডেন্সড মিল্ক আধা টিন,
জেলাটিন গোলানো ২-৩ টেবিল-চামচ,
সিএমসি পাউডার গোলানো ১ টেবিল-চামচ,
কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ।
প্রণালি :
গুঁড়া দুধ, পানি, কনডেন্সড মিল্ক, চিনি, ওভালটিন ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণ প্যানে ঢেলে চকলেট দিয়ে জ্বাল দিন। ঘন হয়ে উঠলে নামিয়ে তরল গ্লুকোজ মেলাতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর সিএমসি ও জেলাটিন গোলা মেলাতে হবে। ঠান্ডা হওয়ার পর ক্রিম মিলিয়ে বিট করতে হবে। মিশ্রণটি ডিপ ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমাতে হবে। দুই ঘণ্টা পর পর বের করে বিট করতে হবে চার-পাঁচবার। শেষের বার মেরাং বানিয়ে একসঙ্গে মিলিয়ে জমাতে হবে। ২টি ডিমের সাদা অংশ ও গুঁড়া চিনি ২ টেবিল-চামচ একসঙ্গে বিট করে মেরাং বানাতে হবে। মিলিয়ে চূড়ান্তভাবে জমাতে হবে। ৫ থেকে ৬ ঘণ্টা জমার পর পরিবেশন করুন।
** আধা কাপ পানিতে ১ চা-চামচ জেলাটিন গুলিয়ে নিতে হবে। এই গোলা থেকে ১ টেবিল-চামচ।
**আধা কাপ পানিতে ১ চা-চামচ সিএমসি পাউডার গুলিয়ে নিতে হবে। এই গোলা থেকে ১ টেবিল-চামচ।

উপকরণ :
মিল্কভিটা দুধ ২ লিটার,
চিনি ৩০০ গ্রাম,
এলাচ ৭/৮টি,
দারুচিনি ৪/৫টি,
তেজপাতা ২টি,
মাওয়া ২০০ গ্রাম।
প্রস্তুত প্রণালি :
দুধ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে জ্বাল করে যখন দুধের পরিমাণ অর্ধেক হবে, তখন চিনি ও মাওয়া গ্রেট করে মিশিয়ে দিতে হবে। হাল্কা আঁচে দুধ ভালোমতো জ্বাল দিতে হবে। দুধ যখন ঘন হয়ে যাবে তখন তা ছেঁকে নিতে হবে। এর পর দুধ কুলফির গ্গ্নাসে ঢালতে হবে। দুধ ঠাণ্ডা হলে ডিপফ্রিজে রাখতে হবে কুলফি জমার জন্য। কুলফি জমানোর জন্য অন্তত ১২ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে।
গুঁড়া দুধ ২ কাপ, পানি আড়াই কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, চিনি পৌনে ১ কাপ, ক্রিম ১ টিন, জেলাটিন গোলানো ১ টেবিল-চামচ, সিএমসি পাউডার গোলানো ১ টেবিল-চামচ, তরল গ্লুকোজ ১ চা-চামচ। ম্যাংগো পিউরি ১ কাপ, ২টি ডিমের সাদা অংশ, ২ টেবিল-চামচ চিনি।
প্রণালি :
গুঁড়া দুধ, পানি, কর্নফ্লাওয়ার ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণ প্যানে ঢেলে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। গরম অবস্থায় তরল গ্লুকোজ মেলাতে হবে। ঠান্ডা হয়ে এলে জেলাটিন ও সিএমসি মেলাতে হবে। ক্রিম ও ম্যাংগো পিউরি দিয়ে বিট করে ডিপে জমাতে হবে তিন ঘণ্টা। এরপর আবারও বিট করে জমাতে হবে। দুই ঘণ্টা পর পর বের করে ৩-৪ বার বিট করতে হবে। শেষের বার ডিমের সাদা অংশ ও চিনি দিয়ে বিট করে মেরাং দিয়ে বিট করে জমাতে হবে। ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।
রেসিপিটি প্রকাশিত হয় ৭ জুন ২০১১
![]()

