#DesiFood

Download more awesome themes for your blogger platform #templatetrackers Follow us @ Google+ and get weekly updates of new templates we release regularly

Showing posts with label Cake. Show all posts
Showing posts with label Cake. Show all posts
chocolate sponge এর ছবির ফলাফল





উপকরণ:
 
ময়দা ৮০ গ্রাম
ডিম ৪ টি
চিনি ১০০ গ্রাম
সাদা তেল ১৫ মিলি
কোকো পাউডার ২০ গ্রাম
মাখন ১০০ গ্রাম





প্রণালী:

ডিম ফেটিয়ে রাখুন। একটা পাত্রে বা মিক্সিতে ডিমের গোলা, চিনি, মাখন ফুলে ওঠা পর্যন্ত ফেটাবেন। ওই মিশ্রণে সাদা তেল মেশান। ময়দা আর কোকো পাউডার মেশান। কম স্পিডে ফেটান। মিশ্রণটা ভাঁজ ভাঁজ হয়ে উঠবে। কেকের পাত্রে মাখন দিয়ে গ্রিজ করে নিন। ওতে মিশ্রণটা ঢেলে দিন। আভেন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে রাখুন। ১৫-১৮ মিনিট বেক করুন। চকোলেট স্পঞ্জ তৈরি।




উপকরণ:
 
চিকেন বা মটন কিমা ৪০০ গ্রাম
মিহি করে কুচানো পেঁয়াজ ২০০ গ্রাম
ধনে পাতা কুচি ২০ গ্রাম
নুন ও গোলমরিচ ৫ গ্রাম
সাদা তেল ময়ান দেবার মতো
আদার কুচি ১ চামচ
ময়দা ৫০০ গ্রাম
কাঁচা লঙ্কা কুচানো ১ বড় চামচ
রসুন কুচানো ১ চামচ
চিকেন স্টক বা মটন স্টক ৪ কাপ ( সেদ্ধ করে জল টা)

মোমো সস্ তৈরীর জন্য:

টমেটো ২ টি
রসুন ৬টি
লাললঙ্কা ৪টে (গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে)
সয়া সস্  ১/২ চামচ
ভিনিগার ১ চামচ
চিনি ১ চামচ
সাদা তেল ১/২ চামচ
নুন পরিমাণমতো

স্যুপ তৈরীর জন্য: 

চিকেন স্টকটার মধ্যে নুন, সেদ্ধ কিমা, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কাঁচালঙ্কা কুচি, নুন ও গোলমরিচ (সব সামান্য করে) দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আলাদা করে রাখুন।

প্রণালী:

প্রথমে ময়দা তেল ও নুন দিয়ে আধ ঘন্টা মেখে রাখুন। পুরের জন্য সেদ্ধ কিমা, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কাঁচালঙ্কা কুচি, নুন ও গোলমরিচ সব একসঙ্গে মেখে নিন। ময়দা থেকে লেচি কেটে নিয়ে ছোট ছোট লুচির মতো বেলে নিন। তার মধ্যে একটু করে চিকেন পুর ভরে মোমোর আকারে গড়ে নিন। মোমো গুলিকে হাতে করে তেল মাখিয়ে স্টিমারে সাজিয়ে দিন। স্টিমারে ২০ মিনিট স্টিম করে সস্ ও স্যুপ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

সস্ তৈরীর জন্য‌

প্রথমে টমেটো গরম জলে ভাপিয়ে ঠান্ডা করে নিন। টমেটোর খোসা ছাড়িয়ে লঙ্কা, রসুন, একসাথে বেটে নিন। তারপর পাত্রে তেল গরম করে টমেটোর মিশ্রণ, সয়া সস্ , ভিনিগার, চিনি, নুন, ও ১/২ কাপ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিন।এর সাথে ধনে পাতা বাটাও দিতে পারেন।
ডিমের পাটিসাপটা এর ছবির ফলাফল

উপকরণ: 

দুধ দেড় লিটার, 
পোলাওর চালের গুঁড়া ২ কাপ, 
ডিম ১টি, ময়দা সিকি কাপ, 
চিনি আধাকাপ, 
চালের গুঁড়া ১ টেবিল চামচ, 
মালাই আধাকাপ 
এবং কুসুম গরম পানি পরিমাণমতো।



প্রণালী: 

দুধ ঘন করে অল্প অল্প চিনি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করতে হবে। সামান্য দুধ তুলে ঠান্ডা করে ২ টেবিল চামচ চালের গুঁড়া গুলিয়ে দুধ ঢেলে দিতে হবে। চুলা থেকে নামিয়ে মালাই মিশিয়ে আবার চুলায় দিয়ে একটু শুকনা শুকনা করে নামাতে হবে। ময়দা, চালের গুঁড়া ২ টেবিল চামচ, চিনি, ডিম ও পানি দিয়ে গুলিয়ে ২ ঘণ্টা রাখতে হবে। ফ্রাইপ্যানে সামান্য তেল লাগিয়ে বড় গোল চামচ দিয়ে এক থেকে দেড় চামচ গোলা ঢেলে প্যানে ঘুরিয়ে বড় রুটির মতো করে গোল করতে হবে। রুটি সেকা শুকিয়ে এলে ২ টেবিল চামচ দুধের ক্ষীর রুটির ওপর লম্বাভাবে দিয়ে রুটি ভাঁজ করে মুড়িয়ে নিতে হবে।


উপকরণ: 

সেদ্ধ চালের গুঁড়া ২ কাপ, 
পোলাওর চালের গুঁড়া ২ কাপ, 
খেজুরের গুড় দেড় কাপ, 
নারকেল কোরানো ২ কাপ, 
দুধের ক্ষীর ১ কাপ, 
মালাই ১ কাপ, 
পেস্তাবাদাম কুচি আধাকাপ, 
কিশমিশ ২ টেবিল চামচ।

Image result for শাহি ভাপা পিঠা

প্রণালী: 

পিঠার হাঁড়িতে বাষ্প করতে হবে। চালের গুঁড়ায় স্বাদমতো লবণ ও পরিমাণমতো কুসুম গরম পানি এমনভাবে মেশাতে হবে যেন চালের গুঁড়া দলা না বাঁধে। চালের গুঁড়া বাঁশের চালনিতে চেলে নিতে হবে। গুঁড়ায় অর্ধেক নারকেল কোরানো মেশাতে হবে। একটি বাটিতে অল্প কিছু চালের গুঁড়া, কিছু নারকেল মাখানো চালের গুঁড়া, কিছু গুড় দিয়ে এর ওপর আবার নারকেল মাখানো চালের গুঁড়া দিয়ে দুধের ক্ষীর, পেস্তাবাদাম, কিশমিশ দিয়ে আবার কিছু চালের গুঁড়া মিশিয়ে এটি পাতলা ভেজা কাপড় দিয়ে ধরে গরম পিঠার হাঁড়ির মুখে রেখে বাটি উল্টে দিন। এরপর তা ঢেকে দিয়ে ১০-১২ মিনিট পর কাপড়সহ পিঠা তুলে কাপড় থেকে ছাড়িয়ে রাখুন। পিঠার ওপর মালাই পেস্তাবাদাম কুচি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। এভাবে সব পিঠা করতে হবে।
amesume_1251118448_2-Iftar_beguni.JPG

উপকরণঃ 

১. বেগুন পাতলা করে কাটা-১২ পিছ, 
২. ছোলার ডালের বেসন ৩ টেবিল চামচ, 
৩. তেল-১ কাপ/পরিমান মতন, 
৪. আদা বাটা ১ চা চামচ, 
৫. রসুন বাটা ১/২ চা চামচ, 
৬. শুকনা মরিচের গুড়া-১/২ চা চামচ, 
৭. লবন পরিমাণ মতন। 

প্রণালীঃ 

প্রথমে ৩ টেবিল চামচ বেসন ২ কাপ পানিতে মিশান। এরপর একে একে সব মসলা তাতে দিয়ে ঘন লেই তৈরী করুন। তারপর গরম তেলে পাতলা করে কাটা বেগুন মাখান বেসনে চুবিয়ে মচমচে করে ভাজুন। লক্ষ্য রাখবেন যেন কাটা বেগুনের গায়ে ভালমতন বেসন লাগে। সস্ বা পেয়াজ দিয়ে পরিবেশন করুন। 

IMG_3515


উপকরণ:

 
•ময়দা- ৩ কাপ
•বেকিং পাউডার- ১ টেবিল চামচ
•লবন- সামান্য
•ডিম -৪ টি
•চিনি -১/২ কাপ
•দুধ -১/২ কাপ
•মাখন গলানো- ১/৩ কাপ
•তেল ভাজার জন্য- পরিমানমত চকলেট ফ্লেভার দিয়ে সাজাতে চাইলে-
•সাজানোর জন্য সুইট বল- ১ প্যাকেট
•গলানো চকলেট – ১ কাপ

 
প্রণালী:

একটি বাটিতে ডিমের সাথে চিনি নিয়ে ভালভাবে ফেটে নিন।
এতে দুধ ও মাখন ঢেলেডিমের সাথে মিশিয়ে নিন ।
একটি সমান পাত্রে ময়দা,বেকিং পাউডার,লবন এক সাথে চেলে নিয়ে মিশিয়ে ফেলুন।
ডিমের সাথে ময়দা ভালো করে মিশিয়ে ফ্রিজে ৩০ থেকে ৪০ মিনিটের জন্য রেখে দিন।
এবার ডোটিকে ফ্রিজ থেকে বের করে ময়দা ছিটিয়ে খামির ৫ মি.মি.পুরু ছোট রুটির মতো বেলে ফেলুন।
ডোনাট কাটার বা গোল ধারালো যেকোন বোতলের ক্যাপ দিয়ে কেটে নিন।
২০ মিনিটের জন্য কাটা ডোনাট গুলো গরম কোন জায়গায়রেখে দিন।
চুলায় তেল গরম করে ডুবো তেলে ডোনাট ভেজে কাগজ বা টিস্যুর উপর রাখুন।মিহি গুঁড়ো চিনিতে গড়িয়ে নিতে পারেন গরম থাকতে থাকতেই। তাতে দেখতে খুবসুন্দর লাগবে। চকলেট দিতে চাইলে একটু ঠাণ্ডা করে গলিত চকলেট উপরে মাখিয়েনিন।
সুইট বল গুলো ছিটিয়ে দিন।
গরম বা ঠাণ্ডা পরিবেশন করুন মজার স্বাদের ডোনাট।

বেকারির মতো করে তৈরি করুন। আশা করি ছোট বড় সকলেরই ভালো লাগবে। রেসিপি দিয়েছেন- ইশরাত সুলতানা।

Image result for pastry cake

কেকের উপকরণ

ময়দা আধা কাপ ও ৬ টেবিল-চামচ। কোকো পাউডার ৬ টেবিল-চামচ। ডিম ১টি। চিনি ১ কাপ। লবণ ১/৪ চা-চামচ। তরল দুধ আধা কাপ। তেল ১/৪ কাপ। গরম কফি আধা কাপ। বেকিং পাউডার আধা চা-চামচ। ডার্ক চকলেট গলিয়ে নেওয়া ১/৪ কাপ।

কেক তৈরি

একটি বাটিতে ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে রাখুন। আরেকটি পাত্রে ডিম, দুধ, চকলেট ও তেল মিশিয়ে নিন। এবার ময়দার মিশ্রণ দিয়ে দিন। ভালো করে মিশিয়ে গরম কফি ঢেলে মেশান। এবার কেকের পাত্রে ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট বেইক করুন। হয়ে গেলে ঠাণ্ডা করে তিন ভাগ করে কেটে রাখুন।

কেকের ক্রিমের উপকরণ

মাখন ১০০ গ্রাম। আইসিং সুগার ১ কাপ। খুব ঠাণ্ডা তরল দুধ ১/৩ কাপ। কফি পাউডার আধা চা-চামচ। গলানো চকলেট ২ চা-চামচ।

ক্রিম তৈরি

মাখন একটু বিট করে নিন। এবার মাখনের সঙ্গে অল্প অল্প করে আইসিং সুগার ও দুধ মিশিয়ে ভালোভাবে বিট করে নিন। চকলেট ক্রিমের জন্য কিছু ক্রিমের সঙ্গে কফি আর চকলেট মিশিয়ে নিন। ফ্রিজে রাখুন এক ঘণ্টা।

পেস্ট্রি তৈরি

প্রথমে এক ভাগ কেক নিয়ে চকলেট ক্রিম দিন। কিছু গলানো চকলেট দিন। আরেক ভাগ কেক রেখে সাদা ক্রিম দিন। এবার শেষ ভাগ কেক রেখে সাদা ক্রিম দিয়ে সাজিয়ে উপরে গলানো চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার চকলেট পেস্ট্রি।

pudding3.jpg?itok=5qJ9VaHP

পুডিং ডেজার্ট হিসেবে সকলেরই বেশ পছন্দের। তবে শুধু ডেজার্ট হিসেবেই নয় পুডিং নাস্তা হিসেবেও বেশ সুস্বাদু অনেক খাবার। সকালে বা বিকেলে ১ পিস পুডিং যেমন স্বাদের দিকে নজর রাখে তেমনই নজর রাখে স্বাস্থ্যের দিকেও। ওভেন না থাকলেও গ্যাসের চুলাতেই অনেক সহজে বানিয়ে নেয়া যায় পুডিং। জানতে চান কীভাবে? চলুন তবে দেখে নেয়া যাক।

উপকরণঃ

- পৌনে ১ লিটার দুধ
- চিনি নিজের পছন্দমতো
- ৪ টি ডিম
- আধা টেবিল চামচ ঘি বা মাখন গলিয়ে নেয়া

pudding1.jpg

পদ্ধতিঃ

- ফুল ক্রিম দুধ নিয়ে প্যানে জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে করে ফেলুন এবং নামিয়ে ঠাণ্ডা হতে দিন।
- একটি বাটিতে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে এতে চিনি দিয়ে ফেটাতে থাকুন। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এতে দিন ঘি বা মাখন। আরও খানিকক্ষণ ফেটিয়ে নিন।
- একটি পুডিং বাটি অথবা আপনি যেটাতে পুডিং বানাতে চান সেই বাটি নিয়ে কিছু চিনি তলায় ছড়িয়ে দিন। প্রায় ১ চা চামচ পরিমান চিনি বাটিতে ছড়িয়ে কয়েক চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে দিন।
- চিনি গলে মিশে শিরা তৈরি হয়ে লাল হয়ে ক্যারামেলের মতো তৈরি হয়ে যাবে। বাটিতে ক্যারামেল বসে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন বাটিটি।
- এবার ডিম-চিনির মিশ্রনে ঠাণ্ডা হয়ে যাওয়া দুধ ঢেলে ভালো করে মিশিয়ে নিন। মনে রাখবেন যদি দুধ সামান্য গরম থাকে তবে ডিমকে জমাট করে ফেলবে। তাই দুধ খুব ঠান্ডা করে নিয়েই মেশাতে হবে। এরপর ঠাণ্ডা হয়ে যাওয়া পুডিং বাটিতে পুরো মিশ্রণটি ঢেলে দিন।
- একটি বড় সসপ্যান ধরণের পাত্র চুলায়। এর ঠিক মাঝে একটি পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে দিন। এতে দিন ১/৪ অংশ পানি। পুডিংয়ের বাটিটি স্ট্যান্ডের উপর বসিয়ে ঢেকে দিন। সসপ্যান ধরণের পাত্রটিও ভালো করে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিন। এখন আগুন জ্বালিয়ে পানি জ্বাল করতে থাকুন।
- ২০-২৫ মিনিটের মধ্যেই পুডিং হয়ে যাবে, তাই সতর্ক থাকুন। চুলা থেকে নামানোর আগে একটি কাঠি দিয়ে পুডিং ঠিকমতো হয়েছে কিনা পরীক্ষা করে নিন।
- এরপর পুডিংএর বাটি একটু ঠাণ্ডা হলে একটি ছড়ানো প্লেটে উল্টো করে দিন। এতে পুডিংয়ের ক্যারামেল অংশটি উপরে আসবে। ব্যস, এবার মজা নিন সুস্বাদু পুডিংয়ের।

Tips:

চাইলে ছোটো ছোটো বাটিতে অল্প করে মিশ্রন ঢেলে তৈরি করে নিতে পারেন মিনি পুডিং।
steamed-cupcake-2.jpg

উপকরণ
ময়দা বা আটা আধা কাপ।

গুঁড়া চিনি আধা কাপ।

ডিম ২টি। তরল দুধ ৪ টেবিল-চামচ।

গুঁড়াদুধ ১ টেবিল-চামচ।

ভেনিলা এসেন্স ১ টেবিল-চামচ।

বেকিং পাউডার আধা চা-চামচ।

বেকিং সোডা ১ চিমটি।

তেল এককাপের তিনভাগের একভাগ।


পদ্ধতি


তেল আর চিনি একসঙ্গে মিশিয়ে নিন এতে একটি ডিম ফেটে দিন। খুব ভালো করে মেশান। যদি সম্ভব হয় ইলেকট্রিক বিটার ব্যবহার করুন। কাঁটাচামচ-ও ব্যবহার করতে পারেন।
এবার ভ্যানিলা এসেন্স যোগ করুন। বেকিং পাউডার আর সোডা মিশিয়ে বিট করতে থাকুন। এবার স্প্যচুলা কিংবা ননস্টিকি চামচ দিয়ে ময়দা মিশিয়ে দিন। সব ময়দা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিন আর বিট করতে থাকুন।

এবার গুঁড়াদুধ আর তরলদুধ যোগ করে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিন এতে মিশ্রণটা শিথিল হবে।
যে ছাঁচে কেক বসাবেন সেটার বাইরের অংশ ফয়েল পেপার দিয়ে মুড়ে দিন। কিংবা মেটালে ছাঁচ ব্যবহার না করে কাপকেকের জন্য কাগজের ছাঁচ ব্যবহার করতে পারেন।
এবার কেক-এর মিশ্রণটি ছাঁচে ঢেলে দিন। উপরের দিক একটু জায়গা রেখে ভরবেন যেন ফুলে ওঠার জন্য কাপে জায়গা থাকে।
স্টিমারের ভেতর কাপ কেকগুলো দিয়ে দিন এবং ঢেকে দিয়ে। ১০ মিনিট ভাপ হতে দিন। কেক ফুলে ওঠার সময় বুদবুদ হয়ে ফুলবে। ১০ মিনিট পর যখন কেক ফুলে যাবে তখন চিকন টুথপিক কিংবা চিকন কিছু ঢুকিয়ে দেখুন ভেতরটা তৈরি হয়েছে কি না।

যদি কাঠিটা উঠানোর পর পরিষ্কার থাকে তাহলে কেক হয়ে গেছে। আর যদি না হয় তাইলে আরও কিছুক্ষন ভাপ দিন।
স্টিমের জন্য যা করবেন: এখানে রাইস কুকার ব্যবহার করা হয়েছে। প্রথমে রাইস কুকারে পানি ভরে দিন। এরপর ভেতরে যেপাত্রটি আলাদা দেওয়া থাকে (streaming bowl বলা হয়) সেটা পানি ভরা রাইস কুকারে বসিয়ে দিন। পানি ফুটতে দিন।

পানি ফুটে উঠলে কেকগুলো ওই বাটিতে (steaming bowl) বসিয়ে দিন। পানি ফুটানো আর কাপকেক ভাপে দেওয়াসহ মাত্র ১৫ থেকে ১৮ মিনিটে হয়ে যায় কেক।

এই পরিমাণ মিশ্রণে পাঁচটি কাপকেক হবে।

Screenshot_6.png

ব্ল্যাক ফরেস্ট কেক এর রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী নাদিয়া নাতাশা

উপকরন:

  • ডিম ৩টা
  • চিনি ৬ চামচ
  • ময়দা ১/২কাপ
  • বেকিং পাউডার ১চা চামচ
  • কোকো পাউডার ২ চা চামচ
প্রনালি:

– ডিম আলাদা করে সাদা অংশ ফোম করে চিনি এড করে তারপর কুসুম দিয়ে বিট করুন। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে চেলে নিয়ে ডিমের সাথে রাইস কুকারের প্লাস্টিক চামচ বা হাতল দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।

– এবার পাত্রে ঢেলে পাত্রটি ভালভাবে মেঝেতে বাড়ি দিয়ে ওভেনের দিয়ে ১৫০ ডিগ্রী তাপে ২০ -২৫ মিনিট বেক করুন বা কাঠি ঢুকিয়ে দেখে নিন। হওয়ার পর ঠান্ডা করে এটিকে ফ্রিজে রেখে দিন ৫ – ৬ ঘণ্টা। তাহলে মাঝে কাটতে সুবিধা হবে।

– এবার এটিকে বের করে কেঁটে ক্রিম লাগিয়ে ইচ্ছামতো ডেকোরেশন করুন।

suji.jpg


উপকরণ :

ডোয়ের জন্য
– ১ কাপ দই
– ১ কাপ চিনি
– ১ টি অরেঞ্জ খোসা কোরানো
– ১ কাপ ময়দা
– ১ কাপ সুজি
– আধা কাপ নারকেল গুঁড়ো
– আধা কাপ তেল
– ৩ টি ডিম
– ২ চা চামচ বেকিং পাউডার
– ২ চা চামচ ভ্যানিলা এসেন্স

সিরাপের জন্য
– ২ কাপ চিনি
– ২ কাপ পানি
– ১ টেবিল চামচ লেবুর রস
– একটু জাফরান

একটি পাত্রে পানি, চিনি, জাফরান ও লেবুর রস ১০ মিনিট জ্বাল দিয়ে সিরা করে নিন।

যেভাবে করবেন

-ডিম ও চিনি একসাথে ফেটে নিন ভালোকরে।
-অন্য একটি পাত্রে টকদই, ভ্যানিলা, অরেঞ্জ এর খোসা কোরানো, তেল, সুজি, নারকেল মিশিয়ে নিন ভালো করে।
– এবার এতে ময়দা ও বেকিং পাউডার মিলিয়ে নিন ভালো করে মিশিয়ে এখন ডিম এর মিশ্রণ মিলিয়ে নিন। আবার ৪-৫ মিনিট ভালো করে মিক্সড করুন।
-এবার একটি গ্রিজ প্রুফ ডিস এ মিশ্রনটি ঢেলে ১০ মিনিট ঢেকে রাখুন।
-পরে প্রিহিট ওভেনে ১৮০ তে ৩০-৪০মিনিট বেক করুন।(২০ মিনিট বেক করে কাজু বসিয়ে দিন) বাসবুসার উপরে ব্রাউন হলে ওভেন থেকে নামিয়ে নিন।
– এবং ঠান্ডা করে তারপর বেকিং ডিশ এ রেখেই টুকরা করে কেটে সিরা ঢেলে দিন। সিরা সম্পূর্ণ শুষে নিলে পরিবেশন করুন।

5766_poori_thumb_big.jpg

উপকরনঃ

পুরের জন্য
- ১/৪ কাপ মসুর ডাল
- ১ চিমটি হলুদ গুঁড়ো
- আধা চা চামচ মরিচ গুঁড়ো
- ১/৪ চা চামচ মরিচগুঁড়ো
- ২ টি পেঁয়াজকুচি
- ২ টি কাঁচা মরিচ
- তেল পরিমাণ মতো
- লবণ স্বাদমতো

ডো তৈরির জন্য
- ১ কাপ ময়দা/আটা
- ২ টেবিল চামচ তেল
- স্বাদমতো লবণ
- কুসুম গরম পানি পরিমাণ মতো
- ভাজার জন্য তেল

পদ্ধতিঃ

- একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজকুচি দিয়ে নরম করে ভেজে নিন। এরপর এতে পুরের বাকি সব উপকরন দিয়ে খানিকক্ষণ মসলা ও ডাল কষিয়ে ১ কাপ বা তার বেশি পরিমাণ পানি দিয়ে ডাল রান্না করুন।
- ডাল সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে পানি শুকানো পর্যন্ত রান্না করে নিন। ডাল একেবারে শুকনো হবে। কোনো পানি থাকবে না। এরপর ডাল ঠাণ্ডা হলে হাতে মেখে পুর তৈরি করে নিন।
- এরপর একটি পাত্রে ময়দা ও লবণ নিয়ে মিশিয়ে এতে ২ টেবিল চামচ তেল দিয়ে ময়দা ভালো করে হাতে মিশিয়ে নিন। তেল ময়দার সাথে মিশে গেলে ময়দা খাস্তা হবে।
- তারপর পরিমাণ মতো পানি দিয়ে রুটি বেলার মতো ডো তৈরি করে নিন। ডো থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিন। এরপর একটি করে বল হাতে নিয়ে তালুতে রেখে এমনভাবে চ্যাপ্টা করে ছড়িয়ে নিন যাতে মাঝখানটুকু একটি মোটা থাকে।
- এরপর মোটা অংশে পুর দিয়ে পাশের অংশগুলো দিয়ে পুর ভালো করে ঢেকে গোল বলের আকার দিন। লক্ষ্য রাখবেন বলের ভেতরে যেনো কোনো বাতাস না থাকে। এভাবে সবগুলো বল তৈরি করে নিন।
- এরপর রুটি বেলার পিঁড়িতে ছোটো ছোটো গোল করে সাবধানে বেলে পুরির আকার দিন। খেয়াল রাখবেন ভেতরের ডাল যেনো বেড়িয়ে না পড়ে।
- একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে একটি একটি করে পুরি দুপাশ লালচে সোনালী করে ভেজে একটি কিচেন টিস্যুতে তুলে রাখুন। এতে বাড়তি তেল ঝরে যাবে।
- এভাবে সব ভাজা হয়ে গেলে পরিবেশন পাত্রে সাজিয়ে সস, তরকারীর ঝোলের সাথে পরিবেশন করুন এবং মজা নিন ঘরে বানানো সুস্বাদু ‘ডালপুরি’র।

MTMxNTk1NDA2NDU4MDAwNjU4.jpg

উপকরণঃ


১) ময়দা – ১কাপ

২)চিনি – ১কাপ

৩) তেল – ১/২কাপ (হাফকাপ)

৪) পাউডারদুধ – ২টে: চা:

৫) বেকিংপাউডার – ১চা: চা:

৬) ডিম – ৩টা

৭) ভেনিলাএসেন্স – ১/২চা: চা:

৮) লবন – ১চিমটি ( ইচ্ছা )

৯) কোকোপাউডার – ৩টে: চা:


প্রণালীঃ


১) চালনিতে ময়দা,পাউডার দুধ, বেকিং পাউডার, কোকো পাউডার, লবন চেলে নিতে হবে।

২) একটা বোলে ডিম ভালভাবে ব্লেন্ড করতে হবে এগ বিটার না থাকলে কাটা চামচ
দিয়ে জোরে ফেটতে হবে। ডিমটা ভাল করে ফেটা হলে অল্প অল্প করে চিনি দিয়ে
ফেটতে হবে।

৩) চিনি ভাল ভাবে গলে গেলে ভেনিলা এসেন্স ও তেল দিতে হবে ।

৪) তারপর চেলে রাখা ময়দা দিয়ে ভাল ভাবে মেশাতে হবে। ব্যাস “ব্যাট্যার”
রেডি। এবার হাঁড়িতে সামান্য তেল লাগিয়ে “ব্যাট্যার” ঢেলে দিন।( ৩
পাউন্ডের চুলায় কেক বানানোর হাঁড়ি পাওয়া যায়। ৩ পাউন্ডের হাঁড়িতে ২ পাউন্ড
কেক ভালভাবে হয়)

৫) এবার চুলার আঁচ মাঝারি থেকে একটু কম আঁচে রাখতে হবে, তার উপর একটা
“তাওয়া ” দিতে হবে। এবার হাঁড়ির নিচে অংশ বসিয়ে তার উপর হাঁড়ি বসিয়ে
ঢাকনা দিয়ে দিন। ২৫/ ৩৫ মিঃ লাগবে হতে।কেক ঠান্ডা হলে একটা প্লেটে উল্টা
করে ঢেলে দিয়ে কেক পরিবেশন করুন।

কেকের ক্রিম যেভাবে করবেন

দুইটি ডিমের সাদা অংশ খুব ভালো ভাবে ইলেকট্রিক
বিটারে বিট করে ফোম করে নিতে হবে। ১০০ গ্রাম ঠাণ্ডা বাটার নিয়ে বিট করতে
হবে পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত। তারপর আপনার স্বাদ মত আইসিংসুগার বিট
করতে হবে।সুগার ভালো ভাবে মিশে গেলে ভ্যানিলা এসেন্স ও দুটি আইস কিউব আবার
বিট করতে থাকুন! আইস কিউব গলে গেলে নরমাল ফ্রিজে ১০ মিনিট রাখুন। বের করে
আবার বিট করুন অথবা চাইলে পছন্দ মতো রঙ দিয়ে বিট করে নিলেই ক্রিম রেডি। মনে
রাখবেন ক্রিমের ক্ষেত্রে এখানে ভালোভাবে বার বার বিট করাটাই আসল।তাই
ইলেকট্রিক বিটারই ভালো কাজে আসবে এখানে।
MTMxNTk1NDA2NDU4MDAwNjU4.jpg

উপকরণঃ

১) ময়দা – ১কাপ
২)চিনি – ১কাপ
৩) তেল – ১/২কাপ (হাফকাপ)
৪) পাউডারদুধ – ২টে: চা:
৫) বেকিংপাউডার – ১চা: চা:
৬) ডিম – ৩টা
৭) ভেনিলাএসেন্স – ১/২চা: চা:
৮) লবন – ১চিমটি ( ইচ্ছা )
৯) কোকোপাউডার – ৩টে: চা:

প্রণালীঃ

১) চালনিতে ময়দা,পাউডার দুধ, বেকিং পাউডার, কোকো পাউডার, লবন চেলে নিতে হবে।
২) একটা বোলে ডিম ভালভাবে ব্লেন্ড করতে হবে এগ বিটার না থাকলে কাটা চামচ দিয়ে জোরে ফেটতে হবে। ডিমটা ভাল করে ফেটা হলে অল্প অল্প করে চিনি দিয়ে ফেটতে হবে।
৩) চিনি ভাল ভাবে গলে গেলে ভেনিলা এসেন্স ও তেল দিতে হবে ।
৪) তারপর চেলে রাখা ময়দা দিয়ে ভাল ভাবে মেশাতে হবে। ব্যাস “ব্যাট্যার” রেডি। এবার হাঁড়িতে সামান্য তেল লাগিয়ে “ব্যাট্যার” ঢেলে দিন।( ৩ পাউন্ডের চুলায় কেক বানানোর হাঁড়ি পাওয়া যায়। ৩ পাউন্ডের হাঁড়িতে ২ পাউন্ড কেক ভালভাবে হয়)
৫) এবার চুলার আঁচ মাঝারি থেকে একটু কম আঁচে রাখতে হবে, তার উপর একটা “তাওয়া ” দিতে হবে। এবার হাঁড়ির নিচে অংশ বসিয়ে তার উপর হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে দিন। ২৫/ ৩৫ মিঃ লাগবে হতে।কেক ঠান্ডা হলে একটা প্লেটে উল্টা করে ঢেলে দিয়ে কেক পরিবেশন করুন।

কেকের ক্রিম যেভাবে করবেন

দুইটি ডিমের সাদা অংশ খুব ভালো ভাবে ইলেকট্রিক বিটারে বিট করে ফোম করে নিতে হবে। ১০০ গ্রাম ঠাণ্ডা বাটার নিয়ে বিট করতে হবে পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত। তারপর আপনার স্বাদ মত আইসিংসুগার বিট করতে হবে।সুগার ভালো ভাবে মিশে গেলে ভ্যানিলা এসেন্স ও দুটি আইস কিউব আবার বিট করতে থাকুন! আইস কিউব গলে গেলে নরমাল ফ্রিজে ১০ মিনিট রাখুন। বের করে আবার বিট করুন অথবা চাইলে পছন্দ মতো রঙ দিয়ে বিট করে নিলেই ক্রিম রেডি। মনে রাখবেন ক্রিমের ক্ষেত্রে এখানে ভালোভাবে বার বার বিট করাটাই আসল।তাই ইলেকট্রিক বিটারই ভালো কাজে আসবে এখানে।
bakarkhani1.jpg

পুরানো ঢাকার সুস্বাদু বাকরখানি ঘরেই তৈরি করতে চান? তাহলে পড়ে নিন রেসিপি ও দেখে নিন বিস্তারিত ভিডিও। কেবল রেসিপি পড়ে বাকরখানির ভাঁজ দেয়া একটু কঠিনই বটে। তবে কোন চিন্তা নেই, আজ রইলো জনপ্রিয় অনুষ্ঠান "সিদ্দিকা কবির'স রেসিপি" থেকে একটি দারুণ ভিডিও। এটা দেখেই শিখে নিতে পারবেন খুব সহজে দোকানের মত বাকরখানি তৈরির কৌশল।

উপকরণ-

ক) খামিরের জন্য
ময়দা ১ কাপ,
তেল দেড় টেবিল চামচ
লবণ ১/৪ চা চামচ
গুড়ো দুধ ২ টেবিল চামচ (না দিলেও হবে)
পানি পরিমাণমতো।

খ) লেয়ারের জন্য
তেল ১ কাপ
ঘি ১/৪ কাপ

গ) ছিটানোর জন্য
ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ কাপ, তেল ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি-

- ক এর সমস্ত উপকরণ (ময়দা, তেল, গুঁড়ো দুধ, লবণ ও পরিমাণমতো পানি) একসাথে মিশিয়ে ভালো করে ময়ান করে ঢেকে রাখুন ২/৩ ঘণ্টা।
- লেয়ার তৈরির ঘি ও তেল এক সাথে মিক্স করে একটি বাটিতে রাখুন।
-ছিটানোর জন্য ময়দা, কর্নফ্লাওয়ার ও তেল মিশিয়ে প্রলেপ এর জন্য রেখে দিন।
-এবার একটি পিড়িতে তেল মাখিয়ে খামিরকে যতটুকু সম্ভব খুব পাতলা রুটি বেলে নিন।
-রুটিতে লেয়ারের তেল দিয়ে এর উপর ছিটানোর ময়দার মিশ্রণ ছিটিয়ে দিন। রুটিকে দুই ভাঁজ করে আবার তেল দিয়ে ময়দা ছিটিয়ে দিন। এভাবে আবার করুন।
-এবার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করে বাকরখানি তৈরি করুন।
-ওভেন ট্রেতে ঘি ব্রাশ করে ১৭০ ডিগ্রি সেলসিয়াস এ প্রি-হিট করে ২০/২৫ মিনিট বেক করে নিন।
-ব্যাস, তৈরি আপনার বাকরখানি।

pic5FF5DL.jpg

উপকরণঃ

• চিনি- ২ কাপ,
• বাদাম- আড়াই কাপ,
• মাখন- ৭ টেবিল চামচ।

প্রণালীঃ

পাত্রে চিনি নিয়ে মিডিয়াম আঁচে গলতে দিন।
কাঠের চামচ দিয়ে নাড়তে থাকুন যেন লেগে না যায়। সামান্য একটু গরম পানি যোগ করতে পারেন।
সব চিনি গলে ক্যারামেল গেলে বাদাম ও মাখন দিয়ে দিন।
চামচ দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিন।
একটি ট্রে তে আগে থেকেই মাখন মাখিয়ে রাখুন।
এবার ট্রে তে বাদামের মিশ্রণ ঢেলে ঢেলে কাঠের চামচ (মাখন মাখানো) দিয়ে সমান করে দিন।
*গরম থাকতেই ছুরি দিয়ে পছন্দ মত আকারে কেটে ফেলুন। এরপর ঠান্ডা হতে দিন।
...এয়ার টাইট কৌটায় বেশ কিছু দিন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়াই।

shahi-jorda.jpg

উপকরণঃ

পোলাও চাল আধা কেজি আধাঘন্টা ভিজিয়ে রাখতে হবে,
চিনি ৩ কাপ,
কিশমিশ আধা কাপ,
গরম মসলা,
এলাচ,
লবঙ্গ,
দারুচিনি,
কমলার রস ১ কাপ,
দারুচিনি মোরব্বা আধা কাপ,
মাওয়া আধা কাপ,
জর্দার রং আধা চা চামচ,
ঘি বা বাটার অয়েল ১ কাপ,
গুঁড়ো দুধ ২ টেবিল চামচ,
পেস্তাবাদাম স্বাদমতো,
কাজুবাদাম স্বাদমতো।

প্রণালীঃ

পরিমাণমতো পানি ফুটিয়ে নিতে হবে। পানি ফোটানোর সময় ২ টেবিল চামচ ঘি ও রং দিয়ে ফুটাতে হবে। পানিতে ভিজিয়ে রাখা চাল দিয়ে শক্ত ভাত রান্না করে নিতে হবে। ঝাঁজরিতে ভাত ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। এখন বড় পাত্রে ভাত, চিনি, গরম মসলা, গুঁড়ো দুধ, কমলার রস গরম ঘি মিশিয়ে চুলায় অল্প আঁচে বসিয়ে রাখতে হবে ঘন্টাখানেক তাওয়ার ওপর। দু-তিনবার ওপর-নিচ করে দিতে হবে হালকা হাতে। নামানোর আগে বাদাম, কিশমিশ ও মাওয়া দিয়ে নেড়ে নামাতে হবে। ছোট ছোট পানতোয়া এবং রসগোল্লা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন।

মাওয়াঃ

গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, ঘি আধা চা চামচ, গুঁড়ো চিনি ১ চা চামচ, গোলাপজল আধা চা চামচ- সব একত্রে মিলিয়ে নিতে হবে।
rs.jpg

উপকরণ

মিষ্টির জন্য:

গুড়ো দু্ধ এক কাপ
ডিম ১ টি (প্রয়োজনে আরেকটি ডিমের অর্ধেক)
ঘি ১ চা চামচ
বেকিং পাউডার ১/২ চা চামচ
ময়দা ১/২ চা চামচ

রসের জন্য:

দুধ ১ লিটার
চিনি পরিমান মত
গুড়ো দুধ/কনডেন্সড মিল্ক ১/২ কাপ (কনডেন্সড মিল্ক না খাওয়াই ভালো ভেজাল এ ভরা)
এলাচি ৩/৪ টি
দারচিনি ১ টি (ইচ্ছা)
পেস্তা বাদাম ও কিসমিস পরিমান মত (ইচ্ছা)
জাফরান ছোট এক চিমটি ১ চা চামচ গোলাপজলে ভিজানো (ইচ্ছা)

যেভাবে করবেন:

লিকুইড দুধ চুলায় বসিয়ে নাড়তে থাকুন, চিনি দিন কনডেন্সড মিল্ক ব্যবহার করলে চিনি বুঝে দিন, এবার গুড়ো দুধ/কনডেন্সড মিল্ক এবং এলাচি ও দারচিনি দিয়ে দুধ নাড়তে নাড়তে কমিয়ে প্রায় অর্ধেকের একটু বেশী থাকা অবস্থায় চুলা একদমই কমিয়ে ঢেকে রাখুন।

একটি পাত্রে গুড়ো দু্ধ, বেকিং পাউডার, ময়দা মিশিয়ে চালনি দিয়ে চেলে নিন, তারপর ঘি ও ডিম(বড় ডিম হলে ১টি দিয়েই হবে) দিয়ে সুন্দর করে মাখিয়ে একদম সফট/আঠালো টাইপ ডো বানান, যদি মনে হয় ১টি ডিম এ ডো একদম সফট/আঠালো টাইপ হয়নি তাহলে আরো একটু ডিম দিন। এবার হাতে ঘি লাগিয়ে আপনার পছন্দ মত শেপ দিন ডো টাকে, মিষ্টি বানানো শেষ হলে চুলায় থাকা দুধের আঁচ বাড়িয়ে দিন এবং সব মিষ্টি ও জাফরান দিয়ে ১০/১৫ মিনিট অল্প আঁচে রান্না করুন এবং নামিয়ে ঢেকে রাখুন। গরম ভাবটা চলে গেলে ফ্রিজে রাখুন এরপর ঠান্ডা রসমালাই পেস্তা ও কিসমিস দিয়ে পরিবেশন করুন

capture2-248x300.jpg

উপকরণঃ

পালং শাক সিদ্ধ বাটা ১ কাপ
ময়দা ১.৫ কাপ
চিনি ১ চা চামচ
লেবুর রস ২ চা চামচ
লবণ স্বাদ মতো
তেল ১ টেবিল চামচ
তেল ভাজার জন্য।

কাঁচা মরিচের চাটনি উপকরণঃ

কাঁচামরিচ ৩০ গ্রাম
জিরা ১/২ চা চামচ
তেঁতুল ২৫ গ্রাম
ধনেপাতা ৫ গ্রাম
হিং সামান্য
লবণ স্বাদমতো।

প্রস্তুত-প্রণালীঃ

প্রথমে পালং শাক ধুয়ে কেটে সিদ্ধ করে বেটে নিন।
এবার ১ কাপ ময়দার সঙ্গে চিনি, লবণ, তেল মেশিয়ে নিন।
তারপর পালং শাক ও লেবুর রস দিয়ে ময়দায় মিশিয়ে নিন। মিশানো ময়দার সঙ্গে বাকি ময়দা মিশিয়ে খামির করে নিন।
খামির করে ১/২ ঘণ্টা রেখে ১২ ভাগ করুন এবং প্রত্যেক ভাগ দিয়ে ৮ – ৯ সেমি ব্যাসের রুটি বেলতে হবে।
এরপর কড়াইয়ে তেল গরম করে পুরি তেলে ছাড়ে দিন।
এবার ফুলে উঠলে কয়েক সেকেন্ড পর তেল ছেঁকে তুলে ফেলুন।

কাঁচা মরিচের চাটনি প্রস্তুত-প্রণালীঃ

কাঁচামরিচ, জিরা, তেঁতুল, ধনেপাতা, হিং সামান্য, লবণ স্বাদমতো সব উপকরণ পরিষ্কার করে এক সাথে বেটে কাচের বাটিতে উঠিয়ে রাখুন।
সবশেষে গরম গরম পালং পুরি ও কাঁচা মরিচের চাটনি এক সঙ্গে পরিবেশন করুন।
তবে হয়ে যাক, এই শীতে আপনার আড্ডায়-“গরম গরম পালং পুরি ও কাঁচা মরিচের চাটনি”
pudding.jpg


উপকরণ :
ঘন দুধ ২ কাপ। চিনি ১ কাপ। মুরগির ডিম ৪টি। ২টি এলাচগুঁড়া। ক্রিম ২ টেবিল-চামচ।

প্রণালি :
১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করে নিতে হবে। ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি, এলাচগুঁড়া ও ক্রিম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। বার একটা পাত্র চুলায় দিয়ে তাতে সামান্য ঘি বা তেল বা মাখনের সঙ্গে চিনি দিয়ে ক্যারামেল করে নিতে হবে। এবার চিনি দিয়ে ক্যারামেল করা পাত্রে ডিমের মিশ্রণটি ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে ভাপে সেদ্ধ অথবা প্রেসার কুকারে পানি দিয়ে ১৫-২০ মিনিট ভাপে রাখতে হবে। পুডিং ঠাণ্ডা হতে দিন। ছুরি দিয়ে ছাঁচের চারপাশে ঘুরিয়ে কেটে নিতে হবে। প্লেট ছাঁচের মুখে চেপে ধরে উল্টে দিতে হবে। ফ্রিজে রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন সুস্বাদু ক্রিম পুডিং।