#DesiFood

Download more awesome themes for your blogger platform #templatetrackers Follow us @ Google+ and get weekly updates of new templates we release regularly

Showing posts with label Stew. Show all posts
Showing posts with label Stew. Show all posts
হট অ্যান্ড স্পাইসি পাস্তা রাঁধবেন ...




উপকরণ:
 
ছোলা মশলা ১ কাপ
পাস্তা ১ প্যাকেট (২ কাপ)
সেদ্ধ কাবলি ছোলা ১ কাপ
ধনেপাতা কুচি সাজানোর জন্য
টমেটো কুচি ১ টি
পেঁয়াজ কুচি ২ টি
নুন পরিমাণমতো
২ চামচ রিফাইন্ড তেল

প্রণালী:

প্রথমে পাস্তা ৪ কাপ জলে ১/২ চামচ তেল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। তারপর পাত্রে বাকি তেল গরম করে পেঁয়াজ ও টমেটো কুচি লাল করে ভেজে নিন। ছোলা মশলা ১ কাপ জল দিয়ে ঘন করে নেড়ে  নিন। নুন দিন। তারপর সেদ্ধ কাবলি ছোলা ও পাস্তা দিয়ে টস্ করে নেড়ে নিন। ৫ মিনিট পর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পাস্তা মশালা।

 ছোলা মশলা বানানোর পদ্ধতি:

শুকনো বেদানার বীজ ১ টেবিল চামচ
গোটা ধনে ৩ টেবিল চামচ
গেটা জিরে ১ টেবিল চামচ
ছোট এলাচ ২ টেবিল চামচ
গোলমরিচ ২ টেবিল চামচ
লবঙ্গ ১/২ টেবিল চামচ
দারচিনি ৩-৪ টুকরো
লাল লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ
বীটনুন ১ টেবিল চামচ
সব উপকরণ গুলি শুকনো চাটুতে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নিন।

উপকরণ: 


  1. দেশি মুগডাল ২৫০ গ্রাম, 
  2. ঘি ১০০ গ্রাম, 
  3. ক্রিম আধ কৌটা, 
  4. নারকেল কোরা এক কাপ, 
  5. পেস্তাকুচি এক টেবিল-চামচ, 
  6. জায়ফল টেলে গুঁড়া করা সিকি চামচ, 
  7. জাফরান এক চা-চামচ (গোলাপ জলে ভিজিয়ে ঢেকে রাখুন), 
  8. মাওয়া আড়াই টেবিল-চামচ, 
  9. আখরোটকুচি দুই টেবিল-চামচ, 
  10. দুধ দুই লিটার, চিনি ২০০ গ্রাম, 
  11. কনডেন্সড মিল্ক এক কৌটা, 
  12. কিশমিশ দুই টেবিল-চামচ, 
  13. বাদামকুচি এক টেবিল-চামচ, 
  14. গোলাপজল দুই চা-চামচ, 
  15. কাজুবাদামকুচি দুই টেবিল-চামচ



প্রণালি: 


মুগডাল ঝেড়ে, বেছে ও ধুয়ে পানি ঝরিয়ে নিন। ফ্রাইপ্যানে ঘি গরম করে মুগডাল ভালো করে ভেজে নিন। তারপর আধা লিটার দুধ দিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। ভালো করে সেদ্ধ করে পাটায় মসৃণ করে বেটে নিন। হাঁড়িতে দেড় লিটার কাঁচা দুধ গরম করে বেশ কয়েকবার ফুটিয়ে ঘন করে নিন। এতে সেদ্ধ করা বাটা মুগডাল দিয়ে ভালো করে নাড়ুন। অনবরত নাড়তে থাকুন যেন হাঁড়ির তলায় পোড়া না লাগে। কয়েকবার ফুটে উঠলে চিনি দিয়ে আবার নাড়তে থাকুন। ১০ থেকে ১৫ মিনিট পর নারকেল কোরা, অর্ধেক বাদাম ও পেস্তাকুচি দিয়ে নাড়ুন। কয়েকবার নাড়ার পর কনডেন্সড মিল্ক দিয়ে নেড়ে অর্ধেক কাজু ও কিশমিশ দিয়ে নেড়ে তাতে আখরোটকুচি, গোলাপজল ও জাফরান দিন। এক মিনিট পর ওপর থেকে জায়ফলের গুঁড়ো ছিটিয়ে দিন। ঘন হয়ে এলে ক্রিম দিয়ে নেড়ে চুলার আঁচ বন্ধ করে দিন। বাটিতে বেড়ে ওপরে বাকি মাওয়া, পেস্তা, কাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

halim.jpg

মাংসের উপকরণ ১:

মাংস (হাড়সহ) ৩ কেজি,
এলাচ ৪টি,
রসুন বাটা ২ চা-চামচ,
লবণ ১ টেবিল চামচ,
হলুদ গুঁড়া ১ চা-চামচ,
টকদই আধা কাপ,
দারুচিনি ৪ টুকরা,
আদা বাটা ২ টেবিল-চামচ,
গোলমরিচ ১ চা-চামচ,
জিরা বাটা ২ চা-চামচ,
সয়াবিন তেল ১ কাপ,
তেজপাতা ২টি,
পেঁয়াজকুচি ১ কাপ,
লবঙ্গ ৪টি,
ধনে বাটা ২ টেবিল-চামচ,
চিনি আধা চা-চামচ,
মরিচ গুঁড়া ১ টেবিল চামচ।

প্রণালি:
মাংস ছোট টুকরা করে সব উপকরণ দিয়ে মেখে কিছুক্ষণ রাখতে হবে। ৪ কাপ বা পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করে কষিয়ে নিতে হবে।

উপকরণ ২:
মুগ ডাল ভাজা আধা কাপ,
পোলাওয়ের চাল ১ কাপ,
মসুর ডাল আধা কাপ,
পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ,
গম (আধা ভাঙা) ১ কাপ,
তেজপাতা ২টি,
রসুন কুচি ১ টেবিল-চামচ,
মটর ডাল আধা কাপ,
কাঁচা মরিচ ৭-৮টি,
আদা কুচি ১ টেবিল-চামচ,
মাষকলাইয়ের ডাল ভাজা আধা কাপ,
লবণ পরিমাণমতো,
ছোলার ডাল সিকি কাপ,
হলুদ গুঁড়া ১ চা-চামচ,
পুদিনাপাতা কুচি আধা কাপ,
ধনেপাতা আধা কাপ।

প্রণালি:

গম পাঁচ-ছয় ঘণ্টা ভিজিয়ে রেখে চাল-ডাল ধুয়ে ওপরের সব উপকরণ একসঙ্গে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ভালোভাবে সেদ্ধ হলে ঘুটে নিতে হবে। মাংস তেলে দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। তারপর চাল-ডালের মিশ্রণে ঢেলে আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, হালিমের মসলা, লেমন রাইন্ড, লেবুর রস, কাঁচা মরিচ কুচি, ধনে কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

হালিমের মসলার উপকরণ:

ধনে গুঁড়া ৪ টেবিল-চামচ, এলাচি সিকি চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, দারুচিনি ১ চা-চামচ, কালোজিরা গুঁড়া আধা চা-চামচ, মেথি ১ চা-চামচ, লবঙ্গ গুঁড়া ১ টেবিল-চামচ, মৌরি ১ টেবিল-চামচ, শুকনা মরিচ ১২-১৪টি, সরষে ১ টেবিল-চামচ, জিরা ২ টেবিল-চামচ, এলাচ ৬টি, রাঁধুনি ১ চা-চামচ।

প্রণালি:

সব মসলা আলাদা টেলে গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে।

আসলে আমরা অনেকে জানি যে এটা বাঙালী খাবার। কিন্তু এটা বাঙালী খাবার নয়। এটা পার্সিয়ানদের খাবার।
Persian Saffron Rice Pudding নামে পরিচিত।
উপকরণঃ
_________

√ বাসমতী চাল ২৫০ গ্রাম,
√ মুগের ডাল ২০০ গ্রাম,
√ কড়াইশুঁটি ২৫০ গ্রাম,
√ আলু ৪ টা,
√ ছোট ফুলকপি ১ টা,
√ পেঁয়াজ ১০০ গ্রাম,
√ রসুন ৪ কোয়া,
√ আদাবাটা ১ চামচ,
√ হলুদগুরো জত(৩,৪) চামচ,
√ লংকাগুরো এক চামচ,
√ তেজপাতা ২ টা,
√ গরম মশলা ৫ টা করে,
√ চিনি ⅔ চামচ,
√ তেল ১০০ গ্রাম,
√ ঘি ৪ চামচ,

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGgsj_V23kzldGFpMO26htElFRWUsdPrZzZstVZ0PhRGwyc8on1-dO5zjrevCuNTebfWd5ddNp6ga5rYziIhkI2YxvEnr79PZiS4oHPJU5mjBUgE4CLrgedu9pmWbi7tQLhYhko1B0LoH0/s1600/khichuri,mach.bhaja.jpg


প্রণালীঃ
________

ডাল ভেজে ভাজা মুগ করুন । খোসা ফেলে আলু বড় টুকরো করে কাটুন । কড়াইশুঁটি দানা ও ফুলকপির ফুল ছাড়িয়ে নিন । এবার পাত্রে তেল গরম করে তেজপাতা,গরমমসলা,আদা, পেয়াজ কুচো ও রসুনবাটা দিন। পেয়াজ রং ধরলে চাল ও ডাল ঢেলে নাড়াচাড়া করে বাকি মশল্লা মিশিয়ে সামান্য পানি চিটে দিয়ে কষুন । লবণ ও চিনি মিশিয়ে পানি ঢালুন যাতে চাল ডাল ডুবে যায় আকা দিয়ে ফোটান । আধসিদ্ধ হলে কড়াইশুঁটি,ফুলকপি ,আলু দিয়ে ঢাক দিন । দু'প্রকার ফুটলেই ঢাকা তুলৈ মাঝে মাঝে সাবধানে নাড়ান, না হাতে তলা ধরে যাবে । প্রয়োজনে সামান্য গরম পানি নেশান। সুসিদ্ধ হলে ঘন মত হলে নামান ও ঘি ছিটিয়ে পরিবেশন করুন ।