#DesiFood

Download more awesome themes for your blogger platform #templatetrackers Follow us @ Google+ and get weekly updates of new templates we release regularly

Showing posts with label Vorta. Show all posts
Showing posts with label Vorta. Show all posts
উপকরণ : 

মসুর ডাল ২০০ গ্রাম, 
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, 
ধনেপাতা কুচি ১ চা চামচ, 
কাঁচামরিচ কুচি ১ চা চামচ, 
সরিষার তেল ১ চা চামচ, 
লবণ স্বাদ অনুযায়ী 
এবং পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :

প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে শুকনো শুকনো করে সেদ্ধ করে নিন। একটি পাত্রে সরিষার তেল ও লবণ দিয়ে একত্রে ধনেপাতা, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি ভালো করে চটকিয়ে নিয়ে সেদ্ধ করা ডাল তাতে দিয়ে ভালো করে মাখিয়ে ভর্তা করে নিন।

dhal-vorta-050411.jpg?w=645
উপকরণ :

গোটা ধনিয়া আধা কাপ, 
বড় রসুন ১টি, 
শুকনো মরিচ ৫-৬টি, 
লবণ স্বাদ অনুযায়ী, 
সরিষার তেল পরিমাণমতো বা ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন :

প্রথমে ধনিয়া কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে দিন। তারপর ধনিয়া ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রাখুন। পাটায় ধনিয়া, রসুন, লাল মরিচ ও লবণসহ বেটে নিয়ে তাতে সরিষার তেল মিশিয়ে পরিবেশন করুন।

vorta-dhoniya-280611.jpg?w=645

উপকরণ: 

কাঁঠালের বিচি ১ কাপ, 
চিংড়ি মাছ ১ কাপ,
শুকনা মরিচ ৭-৮টি, 
রসুন কোয়া ২টি, 
হলুদ আধা চা চামচ, 
লবণ স্বাদ অনুসারে, 
সরষের তেল ২ টেবিল চামচ, 
পেঁয়াজ কুচি আধা কাপ।

প্রণালী: 

কাঁঠালের বিচি ছিলে ঘষে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার বিচি খুব ভালো করে সেদ্ধ করতে হবে। অন্য একটি পাত্রে তেল দিয়ে শুকনা মরিচ ভেজে তুলে ওই তেল রসুন-পেঁয়াজ দিয়ে নরম করে ভেজে চিংড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবার বিচি পাটায় বেটে নিয়ে চিংড়ি মাছ ছেঁচে আধা ভাঙা করে তেল-পেঁয়াজসহ সব একসঙ্গে মাখিয়ে ভর্তা তৈরি করতে হবে।

kathal-bichi-o-chingri-vorta-210709-p-al
উপকরণ: 

আলু সেদ্ধ (মাঝারি) চারটি। 
করলা সেদ্ধ (বড়) একটি, 
চিংড়ি শুঁটকি পাঁচ-ছয়টি, 
শুকনো মরিচ ভাজা চারটি, 
পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, 
কাঁচা মরিচ কুচি দুটি, 
সরিষার তেল এক টেবিল চামচ, 
লবণ স্বাদমতো।

প্রণালী: 

আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে রাখুন। করলা সেদ্ধ করে বিচি ফেলে রাখুন। চিংড়ি মাছ টেলে গুঁড়ো করুন। এবার চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ ও তেল একসঙ্গে মাখুন, মাখা হলে সঙ্গে আলু ও করলা দিয়ে ভালো করে মেখে গরম গরম পরিবেশন করুন।

alu-korola-chingri-vorta-061009-p-alo.jp
উপকরণ : 

শিম আধা কেজি, 
সরিষার তেল ৩ টেবিল চামচ, 
শুকনা মরিচ  পোড়ানো ৫/৬টা, 
পিঁয়াজ কুচি আধা কাপ, 
লবণ পরিমাণমতো।

প্রণালী : 

শিম কেটে ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে পানি শুকান। এবার পাত্রে তেল দিয়ে পিঁয়াজ কুচি অল্প ভাজুন। মরিচ ভাজুন। পাত্রে পিঁয়াজ ভাজা, শুকনা মরিচ, লবণ হাত দিয়ে মেখে তার সঙ্গে শিম দিয়ে আবার মাখুন। এবার হয়ে গেল মজাদার শিম ভর্তা।

shim-vorta-04042008-s2000.jpg?w=331&h=28
উপকরণ : 

মিষ্টি কুমড়া আধা কেজি, 
পেঁয়াজ ২টা, 
কাঁচা মরিচ ২/৩টা, 
ধনেপাতা সামান্য, 
লবণ পরিমাণমতো।

প্রণালী : 

মিষ্টি কুমড়া ছিলে নিয়ে কেটে হালকা তেলে ভাজুন অথবা অল্প পানিতে সেদ্ধ করুন। এবার পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, লবণ একসঙ্গে চটকে নিয়ে সঙ্গে মিষ্টি কুমড়া মাখুন। তৈরি হলো মিষ্টি কুমড়া ভর্তা।

misti-kumra-vorta-18042008-s2000.jpg?w=6
উপকরণ : 

ডাঁটাশাক ১ কেজি, 
পিঁয়াজ কুচি আধা কাপ, 
শুকনা মরিচ ৬/৭টি, 
সরিষার তেল ৩ টেবিল চামচ, 
রসুন ২টি বড়, 
লবণ পরিমাণ মতো।

প্রণালী : 

ডাঁটাশাক কেটে ধুয়ে কুচি করুন। পাত্রে অল্প তেলে ডাঁটাশাক ভাপ দিন। শাক সেদ্ধ হলে পানি শুকান। এবার অন্য একটি পাত্রে অল্প তেলে পিঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভাজুন। এবার ডাঁটাশাক ভাজা, পিঁয়াজ, রসুন, মরিচ, লবণ দিয়ে পাটায় মিহি করে বাটুন। হয়ে গেল ডাঁটাশাক ভর্তা।

টিপস : 

এই ভর্তা পালংশাক দিয়েও করা যায়।

datashak-vorta-04042008-s2000.jpg?w=645
উপকরণ : 

শুঁটকি ২৫০ গ্রাম, 
কলি পেঁয়াজ আধা কাপ, 
লাল মরিচ ১০টা, 
রসুন কোয়া ২ টেবিল চামচ, 
সরিষার তেল ৩ টেবিল চামচ।

প্রণালী : 

প্রথমে শুঁটকিটাকে ছোট ছোট করে কাটুন। এবার ১০-১২ বার কুসুম গরম পানি দিয়ে শুঁটকিগুলো ধুয়ে নিন। তারপর চুলায় তেল দিয়ে রসুন দিন। রসুন লাল হয়ে গেলে তুলে রাখুন। শুঁটকি বাদে এক এক করে বাকি সব উপকরণ দিয়ে ভেজে নিন। ভাজা হলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। শুঁটকিসহ সব উপকরণ পাটায় বাটুন। তৈরি হয়ে গেল শুঁটকি ভর্তা।

shutki-vorta-18042008-s2000.jpg?w=645
উপকরণ: 
থানকুনিপাতা ১ কাপ, 
কাঁচা মরিচ ২টি, 
রসুনের কোয়া ২টি, 
লবণ স্বাদমতো, 
তিল ২ টেবিল-চামচ, 
কালিজিরা ১ চা-চামচ।

প্রণালি: 

সব একসঙ্গে বেটে ভর্তা তৈরি করতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন (সব পাতা ধুয়ে পানি মুছে নিতে হবে)।

thankuni-patar-vorta-100412-p-alo.jpg?w=
উপকরণ : 

ঢেঁড়শ ১ কাপ, 
পেঁয়াজ ২টি, 
কাঁচা মরিচ ৬টি, 
লবণ পরিমাণমতো, 
তেল ২ টেবিল চামচ, 
রসুন ৫ কোয়া, 
ধনেপাতা ৩ টেবিল চামচ।

প্রণালী : 

প্রথমে ঢেঁড়শ ৫ মিনিট সেদ্ধ করুন। তারপর কড়াইতে তেল গরম হলে ঢেঁড়শ, পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, ধনেপাতা দিয়ে ভালোমতো ভাজুন। ঠাণ্ডা করুন। পাটায় বেটে নিন। তৈরি হয়ে গেল মজাদার ঢেঁড়শ ভর্তা। একইভাবে পটল ভর্তা করা যায়।

derosh-vorta-18042008-s2000.jpg?w=645
উপকরণ : 

কাঁচা আম পাতলা করে কাটা ৩ কাপ, 
সরিষা বাটা [সাদা সরিষা] ১/২ কাপ, 
চিনি ১ টেবিল চামচ, 
লবণ ১/২ চা চামচ, 
বিট লবণ ১/২ চা চামচ, 
কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, 
ধনেপাতা ১/৪ কাপ, 
সরিষার তেল ১/৪ কাপ, 
গুড় ২ টেবিল চামচ, 
টক দই [পানি ছাড়া] ১/৪ কাপ।

প্রস্তুত প্রণালি : 

আম ও টক দই ছাড়া উপকরণগুলো ভালো করে হাতে চটকে মেখে নিতে হবে। মাখার পর আম ও টক দই দিয়ে সামান্য মেখে পরিবেশন করতে হবে সুস্বাদু সরষে বাটায় কাঁচা আমের ভর্তা।

shorisha-batay-kacha-aam-vorta-250412-sa
উপকরণ: 

খোসা ছাড়ানো তিল আধা কাপ, 
পেঁয়াজ মিহি কুচি ৪ টেবিল-চামচ, 
ভাজা শুকনো মরিচ ৪টি, 
লবণ পরিমাণমতো, 
সরিষার তেল ২ টেবিল-চামচ, 
কোরানো নারকেল আধা কাপ।

প্রণালি: 

তিল কাঠখোলায় টেলে সব উপকরণ দিয়ে বেটে নিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।

tiler-vorta-080211-p-alo.jpg?w=290&h=263
উপকরণ: 

পোস্তাদানা আধা কাপ, 
কালো সরিষা সিকি কাপ, 
কাঁচামরিচ ৫-৬টি, 
পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। 
লবণ পরিমাণমতো, 
রসুন ২-৩ কোয়া, 
সরিষার তেল ১ টেবিল-চামচ।

প্রণালি: 

পোস্তাদানা কাঠখোলায় অল্প টেলে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও কাঠখোলায় টেলে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে বেটে নিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তা করতে হবে।

postodana-vorta-080211-p-alo.jpg?w=645

উপকরণ: 

বেগুন বড় ১টা, 
পাকা টমেটো ৪টা, 
পেঁয়াজ মিহি কুচি আধা কাপা, 
শুকনা মরিচ ৪টা, 
ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, 
লবণ ৩-৪ চা-চামচ, 
চিনি আধা চা-চামচ, 
সরিষার তেল ২ টেবিল-চামচ।

প্রণালি: 

বেগুন ধুয়েমুছে একটু তেল মাখিয়ে আগুনে পুড়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে নিন। টমেটো ধুয়ে পাঁচ মিনিট গরম পানিতে ছেড়ে সেদ্ধ করে নিন। পানি থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিন। বেগুন ও টমেটো ছোট ছোট টুকরা করে প্যানে চুলায় নেড়েচেড়ে শুকিয়ে নিন। আধা চা-চামচ লবণ ও চিনি দিয়ে শুকাবেন। একটি বাটিতে পেঁয়াজ, মরিচ, ধনেপাতার সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে মজিয়ে নিন। তারপর বেগুন ও টমেটো একসঙ্গে মিশিয়ে মেখে নিন। সরিষার তেল দিয়ে মাখবেন। খুদের ভাতের সঙ্গে ভর্তা পরিবেশন করুন।

begun-tomato-vorta-210212-p-alo.jpg?w=64
উপকরণ: 

লাউয়ের বিচি ১ কাপ, টাকি মাছ মাঝারি ১টি, কাঁচা মরিচ ৪টি, পেঁয়াজ, দেশি ৪টি, দেশি রসুন ১টি, ধনেপাতা ২টি গাছ, লবণ আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল-চামচ, সয়াবিন তেল ১ টেবিল-চামচ।


প্রণালি: 

লাউয়ের বিচি ধুয়ে আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। টাকি মাছের মাথা বাদ দিয়ে বাকি অংশ আঁশ ফেলে পেট পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে হবে। গরম তেলে মাছ মাঝারিভাবে ভাজতে হবে। মাছ ভাজা অবশিষ্ট তেলে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে টেলে নিন। চুলা থেকে নামানোর আগে সেদ্ধ লাউয়ের বিচি ও কাঁটা ছাড়ানো মাছ মিশিয়ে একটু ভেজে নামিয়ে নিন। ভাজা উপকরণগুলো একত্রে পাটায় মসৃণ করে বেটে ভর্তা পরিবেশন করুন।

lauer-bichi-o-taki-macher-vorta-210212-p
উপকরণ: 

চ্যাপা শুঁটকি ১০টি, 
দেশি পেঁয়াজ ১০টি, 
দেশি রসুন ২টি, 
শুকনা মরিচ ১২টি, 
সয়াবিন তেল সিকি কাপ, 
লবণ আধা চা-চামচ।

প্রণালি:

শুঁটকি ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে মাথা ও আঁশ ছাড়িয়ে পেট পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শুঁটকির পানি নিংড়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পাটায় মসৃণ করে বাটতে হবে। ফ্রাইপ্যানে তেল গরম করে বাটা উপকরণগুলো অল্প আঁচে পাঁচ মিনিট নেড়েচেড়ে ভাজতে হবে। তেল ওপরে এলে ভর্তা চুলা থেকে নামিয়ে বাটিতে পরিচ্ছন্নভাবে পরিবেশন করুন।

chapa-shutkir-bagar-vorta-210212-p-alo.j

যা লাগবে :
 
কালিজিরা ২ টেবিল চামচ, 
রসুনের কোয়া ১ টেবিল চামচ৷ 
পেঁয়াজকুচি আধা টেবিল চামচ, 
লবণ স্বাদ অনুযায়ী, 
সরিষার তেল ১ চা চামচ৷


যেভাবে করবেন : 

একটি পাত্রে তেল গরম করে এতে সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে টেলে নিন৷ কালিজিরা টালা হলে পাটায় মিহি করে বেটে নিন৷ সাজিয়ে পরিবেশন করুন৷

কালিজিরা ভর্তা
উপকরণ : 

পাকা টমেটো ২৫০ গ্রাম, 
পেঁয়াজ কুচি আধা কাপ, 
ধনেপাতা কুচি ১ টেবিল চা চামচ, 
কাঁচামরিচ কুচি ১ চা চামচ, 
লবণ স্বাদ অনুযায়ী, 
সরিষা তেল পরিমাণমতো, 
পানি পরিমাণমতো।


প্রস্তুত প্রণালি : 

আস্ত টমেটো ভালো করে ধুয়ে সামান্য লবণ ও পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করে নিন। পেঁয়াজ ধনেপাতা ও কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণমতো সরিষার তেল হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিন। পরে এতে সিদ্ধ টমেটো দিয়ে আবার চটকিয়ে নিয়ে তৈরি করুন মজাদার টমেটো ভর্তা।

টমেটো ভর্তা
উপকরণ : 

চিংড়ি মাছ মাঝারি ২৫০ গ্রাম, 
পেঁয়াজ কুচি আধা কাপ, 
রসুন কুচি ১ টেবিল চামচ, 
কাঁচামরিচ ৫-৬টি, 
শুকনো মরিচ ৪-৫টি, 
তেল সামান্য 
এবং লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রণালি : 

মাছের খোসা ফেলে ভালো করে ধুয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে নিয়ে চুলায় রেখে ভালো করে ভাজতে থাকুন। মাছ মচমচে হয়ে এলে সেটি নামিয়ে গরম গরম পাটায় বেটে নিন। সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি ভর্তা।

চিংড়ি মাছের ভর্তা
উপকরণ : 

চ্যাপা শুঁটকি ৫-৬টি , 
শুকনো মরিচ ৫-৬টি, 
পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ, 
রসুন মিহি করে কাটা ২ টেবিল চামচ, 
পরিমাণমতো সরিষা তেল 
এবং লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রণালি : 

প্রথমে চ্যাপ শুঁটকির মাথা ফেলে দিয়ে আঁশ পরিষ্কার করে মাছ ভালো করে ধুয়ে রাখুন। এরপর একটি ফ্রাইপ্যানে পরিমাণমতো তেলে কিছু পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ ভেজে নিয়ে পাটায় রসুন কুচি ও চ্যাপা শুঁটকি এবং স্বাদ অনুযায়ী লবণসহ মিহি করে বেটে নিন। পরে একটি ফ্রাইপ্যানে অল্প তেলে পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে তাতে চ্যাপা শুঁটকি বাটা দিয়ে ভালোভাবে ভুনা করে নামিয়ে পরিবেশন করুন।


চ্যাপা শুঁটকির ভুনা ভর্তা