#DesiFood

Download more awesome themes for your blogger platform #templatetrackers Follow us @ Google+ and get weekly updates of new templates we release regularly

Showing posts with label Vegetarian. Show all posts
Showing posts with label Vegetarian. Show all posts
উপকরণ : 

ছোলার ডাল ১ কাপ, 
নারকেল কুচি আধা কাপ, 
ঘি, 
তেল, 
লবণ, 
জিরা, 
আদা বাটা, 
চিনি পরিমাণমতো। 
তেজপাতা ও শুকনা মরিচ ৪টা করে।

ছোলার ডাল নারকেল

প্রণালি : 

লবণ দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নিন। ঘি মেশানো তেলে তেজপাতা, শুকনো মরিচ ও এলাচি-দারুচিনি ফোড়ন দিতে হবে। এতে নারকেল কুচি একটু ভেজে নিয়ে তাতে আদা বাটা, আস্ত জিরা ও কিশমিশ দিতে হবে। এবার সেদ্ধ ডাল ঢেলে দিয়ে নেড়েচেড়ে পরিমাণমতো লবণ-চিনি দিতে হবে। নামানোর আগে একটু ঘি ও বাটা গরম মসলা মেশাতে হবে।

উপকরণ : 

ফুলকপি ১ কাপ, 
বাঁধাকপি ১ কাপ, 
শিম আধা কাপ, 
বরবটি আধা কাপ, 
গাজর আধা কাপ, 
আলু সিদ্ধ করে চটকিয়ে নেওয়া ১ কাপ, 
পেঁয়াজ বেরেস্তা করা আধা কাপ,
ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ (কাঁচামরিচ কুচি অল্প) 
গরম মসলা গুঁড়া ২ চা চামচ। 
ঘি ১ চা চামচ, 
ডিম ২টি ফেটানো, 
বিস্কুটের গুঁড়া পরিমাণমতো 
এবং ভাজার জন্য তেল। 
বাঁশের কাবাব কাঠি ৫-৬টি, 
লবণ স্বাদ অনুযায়ী।

সবজি কাঠি কাবাব


প্রস্তুত প্রণালি : 

সব সবজি সামান্য লবণ ও পরিমাণমতে পানিসহ সিদ্ধ করে নিন কিছুক্ষণ। তারপর সবজির পানি ঝরিয়ে রাখুন। সব সবজি স্বাদ অনুযায়ী লবণসহ ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এরপর কুচি করা ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, ঘি, কর্নফ্লাওয়ার, গরম মসলা গুঁড়া মাখিয়ে কিছুক্ষণ রাখুন ফ্রিজে। তারপর কাঠিতে সবজির মিশ্রণ লম্বা করে কাবাবের মতো করে মাখিয়ে নিন। কাবাব ফেটানো ডিমের মিশ্রণে মাখিয়ে এরপর বিস্কুটের গুঁড়া গড়িয়ে নিন। গরম গরম ডুবন্ত তেলে ভেজে পরিবেশন করুন সবজি কাঠি কাবাব।
উপকরণ : 

মাঝারি পটোল ১০টি, 
কালিজিরা ১ চা-চামচ, 
কাঁচা মরিচ তিন-চারটি, 
সরষে বাটা দুই টেবিল চামচ, 
পোস্তদানা দুই চা-চামচ, 
লবণ ও চিনি স্বাদমতো।

সরষে পটোল

প্রণালি : 

পটোল ছিলে লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে। সরষের তেলে কালিজিরা ও কাঁচা মরিচ ফোড়ন দিয়ে হলুদ, সরষে বাটা ও পোস্তদানা দিয়ে কষিয়ে পটোল দিয়ে রাঁধতে হবে। স্বাদমতো লবণ ও চিনি দিয়ে নেড়েচেড়ে নারকেলের দুধ দিয়ে ঝোল ঘন হলে নামাতে হবে।
উপকরণ : 

দুই কেজি দুধের ছানা, 
জিরা এক চিমটি, 
তেজপাতা কয়েকটি, 
গুঁড়া হলুদ, শুকনা মরিচ গুঁড়া, 
ধনে গুঁড়া, 
আদা বাটা, 
লবণ ও কাঁচা মরিচ স্বাদমতো।

ছানা-মটরশুঁটির ডালনা

প্রণালি : 

ছানার পানি ঝরিয়ে চিপে নিয়ে কিউব করে কাটুন। এগুলো সোনালি রং করে ভেজে নিন। তেলে তেজপাতা ও জিরা ফোড়ন দিন। অল্প পানিতে গুঁড়া হলুদ, মরিচ, জিরা, ধনিয়া ও আদা বাটা দিয়ে কষান। কষানো মসলায় মটরশুঁটি ও কিউব করে কাটা আলু দিয়ে ২-৩ মিনিট নেড়ে ভেজে রাখা ছানার টুকরা দিয়ে আরও দুই মিনিট ভাজুন। এরপর লবণ ও গরম পানি দিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ। ঝোল ঘন হয়ে এলে কাঁচা মরিচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে নামান।

যা লাগবে : 

হাঁড় ছাড়া মাংস এক কেজি, 
কাবাব মশলা এক চা চামচ, 
পেঁয়াজ বাটা আধা কাপ, 
আদা-রসুন বাটা দুই টেবিল চামচ, 
পেঁপে বাটা এক টেবিল চামচ, 
কাঁচামরিচ বাটা এক চা চামচ, 
গরম মশলা এক চা চামচ, 
শাহী জিরা বাটা আধা চা চামচ, 
গাজর ২০০ গ্রাম, ক্যাপসিকাম ২০০ গ্রাম, 
টমেটো ২০০ গ্রাম, 
পেঁয়াজ টুকরা ১০-১৫টি, 
জায়ফল-জয়ত্রী আধা চা চামচ, 
টকদই আধা কাপ, 
টোস্ট বিস্কুট গুঁড়া দুই কাপ, 
তেল ভাজার জন্য, 
লবণ স্বাদমতো, 
কাঠি ১২টি, 
বেসন এক টেবিল চামচ, 
ডিম দুইটি

মাটন কাঠি কাবাব


যেভাবে করবেন : 

প্রথমে মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন। ডিম ফেটে টোস্টের গুঁড়া করে রাখুন, গাজর গোল গোল করে কেটে পেঁয়াজ ক্যাপসিকাম, টমেটো পিস করে আলাদা করে রাখুন।
দ্বিতীয় : একটি পাত্রে মাংস সামান্য তেল লবণ ও সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। একটি কাঠিতে এক পিস মাংস, এক পিস গাজর, এক পিস মাংস, এক পিস পেঁয়াজ, এক পিস মাংস, একপিস ক্যাপিসিকাম, টেমেটো ঢুকিয়ে কাঠিতে ভরে টোস্টের গুঁড়া ভালো করে মেখে ফেটা ডিমে ডুবিয়ে গরম ডুবো তেলে বাদামি করে ভেজে তেল কষিয়ে চাটনি বা সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মাটন কাঠি কাবাব।
যা লাগবে : 

সেদ্ধ বুটের ডাল ২০০ গ্রাম, 
সেদ্ধ পালংশাক এক কাপ, 
সেদ্ধ গাজর কুচি আধাকাপ, 
সেদ্ধ ফুলকপি আধা কাপ, 
সেদ্ধ মটরশুঁটি আধা কাপ, 
আদা-রসুন বাটা এক টেবিল চামচ, 
কাবাব মশলা আধা চা চামচ, 
গরম মশলা এক চা চামচ, 
পেঁয়াজ কুচি আধা কাপ, 
পেঁয়াজ পাতা কুচি দুই টেবিল চামচ, 
ধনেপাতা কুচি এক টেবিল চামচ, 
চিড়া আধা কাপ, 
তেল ভাজার জন্য, 
লবণ স্বাদমতো।

সবজির টিকিয়া

যেভাবে করবেন : 

একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ লাল করে বেরেস্তা করুন। চিড়া বেছে ধুয়ে পনি ঝরিয়ে নিন। বুটের ডাল বাটা সেদ্ধ শাকসবজি চিড়া ও লবণ দিয়ে ভালো করে মেখে ভাজা মশলা, গরম মশলা, কাবাব মশলা, পেঁয়াজ, ধনেপাতা কুচি মিশিয়ে নিন। এবার গোল গোল বলের মতো পানিতে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে গরম ডুবো তেলে হাল্কা মৃদু আঁচে লাল বাদামি করে ভেজে তেল ঝরিয়ে সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।