#DesiFood

Download more awesome themes for your blogger platform #templatetrackers Follow us @ Google+ and get weekly updates of new templates we release regularly

Showing posts with label Fast Food. Show all posts
Showing posts with label Fast Food. Show all posts
Image result for ভেলপুরি


উপকরণঃ


পুরির জন্যঃ ময়দা ২ কাপ, লবণ পরিমান মত, বেকিং পাউডার আধা চা চামচ, তেল ভাজার জন্য।

পুরের জন্যঃ আলু সেদ্ধ আধা কাপ, মটর ডাল সেদ্ধ ১ কাপ, কাঁচা মরিচ কুচি আধা চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ,তেঁতুলের সস ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, চটপটি মসলা ১ চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, বিটলবণ সামান্য।

শসা কুচি ১ কাপ, টমেটো কুচি ১/২ কাপ



প্রণালীঃ

১. পুরির উপকরণ থেকে ময়দা, বেকিং পাউডার ও লবণ একসঙ্গে মিশিয়ে চালুনিতে চেলে নিন। ১ টেবিল চামচ তেল গরম করে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে ময়দা মেখে লেচি কেটে নিন। পছন্দমতো আকারে পুরি তৈরি করে ডুবোতেলে ভেজে তুলুন।
২. পুরের উপকরণগুলো ভালো করে মেখে পুর তৈরি করুন।
৩. প্রতিটি পুরি অর্ধেক করে কেটে এতে পুর ভরে দিন। তারপর শসা, টমেটো ও বিটলবণ দিন। তারপর গরম গরম পরিবেশন করুন।

Image result for vegetables sauce noodles

উপকরন: 

কোকোলা নুডলস: 1প্যোকেটি, 
পছন্দমত সবজি: 1 এন্ড 1/2 কাপ (তবে আমি গাজর, 
ফুলকপি, 
মটরশূটী ও ক্যাপসিক্যাম নিয়েছি, 
মিট সসেজ 1টি, 
ডিম: 2 টা, 
লবন: পরিমান মত, 
আদা পেস্ট 1/2 চা চামচ, 
তেল: 2 টেবিল চামচ, 
পিয়াজ কুচি: 1/4 কাপ, 
কাচা মরিচ কুচি: 5-6 টা বা পছন্দ মত, 
টেস্টিং সল্ট : 1 চিমটি.

রান্না: 

একটি হাড়িতে পানি দিতে হবে এবং পানিতে একটু তেল ও লবন দিয়ে নুডলস সিদ্ধ করতে হবে। নুডলস সিদ্ধ হলে পানি ঝড়িয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে।

একটি বড় কড়াইতে তেল দিতে হবে তেল গরম হলে তাতে সসেজ দিয়ে হবে সসেজ একটু হালকা ভেজে নিয়ে তাতে পিয়াজ কুচি দিতে হবে, পিয়াজ কুচি নরম হলে এতে ডিম দিয়ে ভাল করে নেড়ে ডিমের ঝুড়ি বানাতে হবে। এবার পছন্দ মত সবজি দিয়ে অনেক কড়া আচে রান্না করতে হবে এবং বারবার নাড়তে হবে যেন সবজি পুড়ে না যায়। কাচা মরিচ ও দিয়ে দিতে হবে। সবজি হেয়ে গেলে তাতে নুডলস দিয়ে ভাল করে রান্না করতে হবে।

IMG_3515


উপকরণ:

 
•ময়দা- ৩ কাপ
•বেকিং পাউডার- ১ টেবিল চামচ
•লবন- সামান্য
•ডিম -৪ টি
•চিনি -১/২ কাপ
•দুধ -১/২ কাপ
•মাখন গলানো- ১/৩ কাপ
•তেল ভাজার জন্য- পরিমানমত চকলেট ফ্লেভার দিয়ে সাজাতে চাইলে-
•সাজানোর জন্য সুইট বল- ১ প্যাকেট
•গলানো চকলেট – ১ কাপ

 
প্রণালী:

একটি বাটিতে ডিমের সাথে চিনি নিয়ে ভালভাবে ফেটে নিন।
এতে দুধ ও মাখন ঢেলেডিমের সাথে মিশিয়ে নিন ।
একটি সমান পাত্রে ময়দা,বেকিং পাউডার,লবন এক সাথে চেলে নিয়ে মিশিয়ে ফেলুন।
ডিমের সাথে ময়দা ভালো করে মিশিয়ে ফ্রিজে ৩০ থেকে ৪০ মিনিটের জন্য রেখে দিন।
এবার ডোটিকে ফ্রিজ থেকে বের করে ময়দা ছিটিয়ে খামির ৫ মি.মি.পুরু ছোট রুটির মতো বেলে ফেলুন।
ডোনাট কাটার বা গোল ধারালো যেকোন বোতলের ক্যাপ দিয়ে কেটে নিন।
২০ মিনিটের জন্য কাটা ডোনাট গুলো গরম কোন জায়গায়রেখে দিন।
চুলায় তেল গরম করে ডুবো তেলে ডোনাট ভেজে কাগজ বা টিস্যুর উপর রাখুন।মিহি গুঁড়ো চিনিতে গড়িয়ে নিতে পারেন গরম থাকতে থাকতেই। তাতে দেখতে খুবসুন্দর লাগবে। চকলেট দিতে চাইলে একটু ঠাণ্ডা করে গলিত চকলেট উপরে মাখিয়েনিন।
সুইট বল গুলো ছিটিয়ে দিন।
গরম বা ঠাণ্ডা পরিবেশন করুন মজার স্বাদের ডোনাট।



উপকরনঃ

শর্মা রুটির জন্য

- ময়দা ৪ কাপ,
- চিনি ২ টেবিল চামচ,
- লবণ ১ চা চামচ,
- গুঁড়োদুধ ২ টেবিল চামচ,
- ইস্ট ২ টেবিল চামচ,
- তেল ২ টেবিল চামচ,
- গরম পানি ১ থেকে দেড় কাপ

ভেতরের পুর তৈরির জন্য
- গরু/ মুরগীর মাংস ২০০ গ্রাম লম্বাটে চিকন করে কাটা
- পেঁয়াজ কুঁচি ১ কাপ
- ১ টেবিল চামচ চিলি সস
- ১ চা চামচ অয়েস্টার সস
- ১ চা চামচ সয়াসস
- মরিচ কুঁচি প্রয়োজনমতো
- লবণ স্বাদমতো

শর্মা স্পেশাল সস তৈরির জন্য

- টকদই ২ কাপ,
- ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
- লবণ স্বাদমতো,
- ১/৪ চা চামচ

অন্যান্য
- টমেটো লম্বাটে কুচি করে কাটা
- শসা লম্বাটে কুঁচি করে কাটা
- পেঁয়াজ স্লাইস করে ছাড়িয়ে নেয়া
- লেটুস পাতা কুঁচি

রেস্টুরেন্টের স্বাদের ‘বিফ/চিকেন শর্মা’ এখন ঘরেই

পদ্ধতিঃ

শর্মা রুটি তৈরি

- কুসুম গরম পানি ইষ্ট গুলিয়ে রাখুন।
- ময়দা, চিনি, লবণ, গুঁড়োদুধ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এতে ইষ্ট গোলানো পানি এবং পরিমাণ মতো পানি দিয়ে খামির তৈরি করে নিন।
- ভালো করে ময়দা মথা হয়ে গেলে জল তেল দিয়ে আবারও খামির খানিকক্ষণ মথে নিতে হবে।
- এরপর খামির আধা ঘণ্টা গরম জায়গায় রেখে দিন। এতে খামির ফুলে দ্বিগুণ হয়ে যাবে।
- আধা ঘণ্টা পর খামির ১২ টি ভাগ করে রুটি বেলে নিন।
- এরপর রুটিগুলো ভালো করে সেঁকে নিন।

শর্মা পুর তৈরি

- প্রথমে কাটা মাংস সামান্য লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিন।
- এরপর একটি প্যানে তেল দিয়ে এতে পেঁয়াজ ও মরিচ কুঁচি দিয়ে নেড়ে নিন। তারপর এতে লবণ ও সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করা মাংস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
- মাংস ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।
- শর্মা স্পেশাল সস তৈরির জন্য রাখা সব উপকরণ একসাথে মিশিয়ে সস তৈরি করে নিন।
- ভাজা মাংসের পুরে স্পেশাল সসটি দিয়ে ভালো করে নেড়ে নিন।

বিফ/চিকেন শর্মা তৈরি

- পিটা রুটি প্লেটে বিছিয়ে নিয়ে এর এক কিনারে পুরু করে ভেতরের পুর দিয়ে দিন।
- পুরের উপরে লেটুস পাতা, পেঁয়াজ, শসা ও টমেটো কুচি দিয়ে দিন।
- এরপর রুটিটি রোল করে শর্মা তৈরি করে ফেলুন।
- ব্যস, এবার সস বা মেয়োনেজের সাথে মজা নিন সুস্বাদু এই ‘বিফ/চিকেন শর্মা’র।

pudding3.jpg?itok=5qJ9VaHP

পুডিং ডেজার্ট হিসেবে সকলেরই বেশ পছন্দের। তবে শুধু ডেজার্ট হিসেবেই নয় পুডিং নাস্তা হিসেবেও বেশ সুস্বাদু অনেক খাবার। সকালে বা বিকেলে ১ পিস পুডিং যেমন স্বাদের দিকে নজর রাখে তেমনই নজর রাখে স্বাস্থ্যের দিকেও। ওভেন না থাকলেও গ্যাসের চুলাতেই অনেক সহজে বানিয়ে নেয়া যায় পুডিং। জানতে চান কীভাবে? চলুন তবে দেখে নেয়া যাক।

উপকরণঃ

- পৌনে ১ লিটার দুধ
- চিনি নিজের পছন্দমতো
- ৪ টি ডিম
- আধা টেবিল চামচ ঘি বা মাখন গলিয়ে নেয়া

pudding1.jpg

পদ্ধতিঃ

- ফুল ক্রিম দুধ নিয়ে প্যানে জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে করে ফেলুন এবং নামিয়ে ঠাণ্ডা হতে দিন।
- একটি বাটিতে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে এতে চিনি দিয়ে ফেটাতে থাকুন। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এতে দিন ঘি বা মাখন। আরও খানিকক্ষণ ফেটিয়ে নিন।
- একটি পুডিং বাটি অথবা আপনি যেটাতে পুডিং বানাতে চান সেই বাটি নিয়ে কিছু চিনি তলায় ছড়িয়ে দিন। প্রায় ১ চা চামচ পরিমান চিনি বাটিতে ছড়িয়ে কয়েক চামচ পানি দিয়ে চুলায় বসিয়ে দিন।
- চিনি গলে মিশে শিরা তৈরি হয়ে লাল হয়ে ক্যারামেলের মতো তৈরি হয়ে যাবে। বাটিতে ক্যারামেল বসে গেলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন বাটিটি।
- এবার ডিম-চিনির মিশ্রনে ঠাণ্ডা হয়ে যাওয়া দুধ ঢেলে ভালো করে মিশিয়ে নিন। মনে রাখবেন যদি দুধ সামান্য গরম থাকে তবে ডিমকে জমাট করে ফেলবে। তাই দুধ খুব ঠান্ডা করে নিয়েই মেশাতে হবে। এরপর ঠাণ্ডা হয়ে যাওয়া পুডিং বাটিতে পুরো মিশ্রণটি ঢেলে দিন।
- একটি বড় সসপ্যান ধরণের পাত্র চুলায়। এর ঠিক মাঝে একটি পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে দিন। এতে দিন ১/৪ অংশ পানি। পুডিংয়ের বাটিটি স্ট্যান্ডের উপর বসিয়ে ঢেকে দিন। সসপ্যান ধরণের পাত্রটিও ভালো করে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিন। এখন আগুন জ্বালিয়ে পানি জ্বাল করতে থাকুন।
- ২০-২৫ মিনিটের মধ্যেই পুডিং হয়ে যাবে, তাই সতর্ক থাকুন। চুলা থেকে নামানোর আগে একটি কাঠি দিয়ে পুডিং ঠিকমতো হয়েছে কিনা পরীক্ষা করে নিন।
- এরপর পুডিংএর বাটি একটু ঠাণ্ডা হলে একটি ছড়ানো প্লেটে উল্টো করে দিন। এতে পুডিংয়ের ক্যারামেল অংশটি উপরে আসবে। ব্যস, এবার মজা নিন সুস্বাদু পুডিংয়ের।

Tips:

চাইলে ছোটো ছোটো বাটিতে অল্প করে মিশ্রন ঢেলে তৈরি করে নিতে পারেন মিনি পুডিং।
উপকরণ –

ময়দা ১ কাপ
কর্নফ্লাওয়ার আধা কাপ
ডিম ১ টি
পানি দেড় কাপ
লবণ এক চিমটি
তেল ২ টেবিল চামচ

 প্রণালী – 

একটি পাত্রে সব উপকরণ ভাল ভাবে মিশান। মিশ্রণটি পাতলা হবে।

টাকোর ফিলিং এর উপকরণ

বীফ কিমা ১ কাপ
রাঁধুনি বিফ মশলা ১ চা চামচ
আদা, রসুন বাটা ৩ চা চামচ
টমেটো কুচি আধা কাপ
পেয়াজ কুচি আধা কাপ
কাঁচামরিচ কুচি ১/২ টি
তেল ২ টেবিল চামচ
টমেটো সস ২ টেবিল চামচ
লবণ পরিমানমতো
টেস্টিং সল্ট আধা চা চামচ

Image result for Tacos

প্রস্তুত প্রণালী –

প্রথমে প্যান গরম করে তেল ও মশলা দিয়ে কিমা গুলো কষিয়ে পরিমান মতো পানি দিয়ে ঢেকে দিন।
হালকা সিদ্ধ হয়ে গেলে টমেটো সস , টেস্টিং সল্ট ও মরিচ বাদে সব উপকরন দিয়ে দিন।
২/৩ মিনিট পর টমেটো সস , টেস্টিং সল্ট ও মরিচ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলুন।

টাকো তৈরির প্রণালী –

একটি ওভেন প্রুফ পাত্র ওভেনে দিয়ে ১৮০ ডিগ্রীতে প্রিহিট করুন।
পাত্রটি গরম থাকা অবস্থায় ডালের চামচের ১ চামচ মিশ্রন ঢেলে দিয়ে ওভেনে high এ ১ মিনিট দিন ।
এক পিঠ হয়ে গেলে পুর দিয়ে দুই মাথা ভাজ করে ওভেনে আবার ২ মিনিট দিন।
high তে দুই পিঠ করতে ৩ মিনিট সময় লাগবে ।
একটি টাকো তৈরি করার পর পাত্র ঠাণ্ডা হয়ে গেলে পাত্রটি পুনরায় গরম করে নিন।

টিপস

টাকো শেল বাজারে কিনতে পাওয়া যায়।
ফ্রাই পেনে অল্প আচে টাকো তৈরি করতে পারেন।
পুর কম ভাজতে হবে তানাহলে পরে ওভেনে দিলে পুড়ে যাবে।
আগে টাকো শেল তৈরি করে পরে পুর দিলেও হবে।
পরে পুর দিতে চাইলে রুটির মত গোল করে টাকো শেল তৈরি করাই ভাল।
টাকো তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষন করতে পারেন।

পরিবেশন –
লেটুস পাতা ও টমেটো দিয়ে পরিবেশন করুন মজাদার মেক্সিকান খাবারটি ।

"হটডগ" এটা একটা আমিরিকান খাবারের নাম--- 

কিন্তু মজার ব্যাপার হলো এই "হটডগ" খাবারটা জার্মানরা অনেক আগে থেকেই বানাতো আর বিক্রি করতো সসেজ হিসেবে, এখন এর এই "করুন" নামকরণ নিয়ে অনেক বিতর্ক আছে... আমি যেটা খুঁজে পেয়েছি সেটা কিছুটা এইরকম---

 ১৮০০ সালের শুরুর দিকে প্রুচুর জার্মান ইমিগ্র্যান্ট---আমেরিকাতে বসবাস শুরু করে এবং যথারীতি তারা জীবিকার তাগিদে সসেজ বিক্রি করতো, এই সসেজ বিক্রেতারদের সঙ্গে সব সময় কিছু পালিত রুগ্ন কুকুর থাকতো- যাদের আকৃতি তাদের বিক্রীত খাবারের সাথে মিলে যায়--- এটা হলো একটা ঘটনা এই রকম আরো হাজারটা ঘটনা আছে



উপকরণ:


লম্বা বান রুটি ১টি, মুরগির কিমা ৪ টেবিল চামচ, ধনেপাতার কুচি ১ চা-চামচ, ব্রেড ক্রাম্ব ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, ফেটানো ডিম ২ টেবিল চামচ, টমেটো সস ১ চা-চামচ, মাখন আধা চা-চামচ, মেয়োনেজ ১ চা-চামচ।


Image result for hot dog recipe

প্রণালি: 


টমেটো সস, মাখন, মেয়োনিজ ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আঠালো এ মন্ডটাকে হটডগের সমান করে একটা লম্বা খোল আকৃতি দিতে হবে। এটা ফ্রিজে রেখে দিতে হবে খানিকটা সময়। এবারে টমেটো সস, মেয়োনিজ ও মাখন একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার হটডগ বানানোর বান রুটি ছুরি দিয়ে চিরে তাতে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। ফ্রিজে রাখা হটডগ রোলটা বের করে তেলে মচমচে করে ভেজে নিতে হবে। এবার বানের মধ্যে রোল ভরে পরিবেশন। রোলটা ঘরে বানাতে না পারলে বাজার থেকে সসেজ কিনেও ব্যবহার করা যাবে।



উপকরণ: 

২টি ডিম। আধা চা-চামচ মরিচগুঁড়া। ১ চা-চামচ মাখন। স্বাদ মতো লবণ। ৪ টুকরা টোস্ট করা পাউরুটি । ৪ টেবিল-চামচ মেয়নেইজ। ১ টেবিল-চামচ পেঁয়াজকুচি। আধা চা-চামচ রসুনকুচি। ১টি কাঁচামরিচ-কুচি। ১ চা-চামচ সরিষার তেল। লেটুসপাতা, শসা এবং টমেটো ইচ্ছা মতো করে কাটা।

sandwitch+%282%29.jpg

পদ্ধতি: 

লবণ এবং মরিচ দিয়ে ডিম ফেটিয়ে নিন। মাখন গরম করে তাতে ডিম মোটা করে ভাজুন। এবার পাউরুটির টুকরার মাপে দুই ভাগ করে ডিম কেটে নিন।


স্পেশাল সস: 

মেয়নেইজ, পেঁয়াজকুচি, রসুনকুচি, কাঁচামরিচ-কুচি, সরিষার তেল মিশিয়ে সস তৈরি করুন।



এবার প্রথমে এক টুকরা পাউরুটি নিয়ে, উপরে লেটুস পাতা বিছিয়ে দিন। শসা ও টমেটো দিন। এর উপরে স্পেশাল সসের অর্ধেকটা ঢালুন। তার উপর কেটে রাখা একটি ডিম দিন। সবশেষে আর এক টুকরা পাউরুটি উপরে দিয়ে দুই পাশে দুইটি টুথপিক দিয়ে আটকিয়ে দিন।

এভাবে বাকি পাউরুটিগুলো দিয়েও স্যান্ডুইচ বানান। চাইলে ‍টুকরা করা চিজ বা পনির দিতে পারেন। এবার মাঝখা দিয়ে কেটে পরিবেশন করুন।

রেসিপি দিয়েছেন ফারহানা রহমান।


mcdonalds-french-fries-shompurna.com_-69

উপকরণঃ

১. আলু ১ কেজি
২. কর্ণসিরাপ (আধা কাপ)
৩. তেল (পিনাট অয়েল হলে ভালো)
৪. ঘি (বাড়তি ঘ্রান আনতে)
৫. বেশ কিছু টিস্যু

যেভাবে বানাবেনঃ

ফ্রেঞ্চ ফ্রাই তৈরীর জন্য প্রথমেই আপনাকে আলুগুলিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মত করে কেটে নিতে হবে। এই কাজটি সহজে করবার জন্য একটু বড় মাপের আলু নির্বাচন করুন। আলু গুলির গা থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিন। এবার আলোর যে কোন এক পাশ কিছুটা কাটুন, তাহলে এটি নিচে রেখে আলুগুলিকে ফ্রেঞ্চফ্রাইয়ের মাপ দিতে সুবিধা হবে। আলুগুলিকে প্রথমে লম্বালম্বি কেটে নিন। এবার টুকরাগুলিকে আবার লম্বালম্বি কাটুন। খুব বেশী পাতলা বা খুব বেশী মোটা করবেন না; যথা সম্ভব সাধারণ মাপের রাখুন।

এবার একটি বাটিতে পানি নিয়ে তার ভিতরে আধাকাপ কর্ণসিরাপ ঢালুন। ভালোভাবে মিশিয়ে নিন। এবং এর মধ্যে আলুগুলিকে চুবিয়ে ফ্রিজে (নরমাল) রাখুন। ৩০-৪০ মিনিট পর এটিকে বের করে নিয়ে টিস্যুতে ভালো ভাবে মুছে নিন; আলু যদ্দুর সম্ভব শুকিয়ে নিন।

এবার কিছু তেল গরম দিন এবং এর মধ্যে আলুগুলিকে ছেড়ে দিন। ঘড়ি ধরে ৯০-১০০ সেকেন্ড উল্টে পাল্টে চুলা নিভিয়ে দিন এবং তেল থেকে আলু গুলিকে উঠিয়ে আবার টিস্যুতে মুছে নিন। মুছে নিয়ে এই আলুগুলিকে আবার ১৫-২০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন।

ফ্রিজ থেকে বের করবার কিছু সময় আগেই চুলায় তেল দিন এবং গরম করুন। এবং এর মধ্যে ঘি ছেড়ে দিন। এবার ফ্রিজ থেকে আলু গুলিকে বের করে লালচে লালচে করে ভাজি করে ফেলুন। লক্ষ্য রাখবেন, চুলার তাপ যেন খুব বেশী না হয়ে যায়, এবং তেল যেন অতিরিক্ত গরম না হয়। অতিরিক্ত গরম হয়ে গেলে আলু দিলেই সাথে সাথে তার বাইরের পাশ পুড়ে যাবে, কিন্তু ভিতরের অংশ ভাজি হবে না।

কর্ণসিরাপ যুক্ত পানিতে ভেজানোর ফলে আলু থেকে দ্রুত স্টার্চ দূর হবে এবং আলুর সাথে এটি লেগে গিয়ে ভাজির সময় আলুকে বেশী ক্রিসপি করবে। প্রথমবার ভেজে তা উঠিয়ে ফেলার ফলে আলুগুলির ভিতরে তেল ঢুকে যাবে, যা পরবর্তি সময়ে ভাজির সময় আলুকে ভিতর থেকেই বেশী করে ভাজি হতে সুবিধা করে দিবে। কর্ণসিরাপ ব্যবহারের ফলে আপনি আলুতে হালকা একটি মিষ্টি ভাব পাবেন, যা ম্যাকডোনাল্ডসের ফ্রেঞ্চ ফ্রাইয়ের অন্যতম একটি বৈশিষ্ঠ। আর সামান্য ঘি এনে দিবে ফ্রাইতে অনন্য এক ঘ্রাণ। তবে যদি ঘি না থাকে, তাহলে এটি নাও দিতে পারেন।
Chicken-Burger20160816164532.jpg


উপকরণ :

আধ কেজি মুরগির বুকের মাংস পাতলা করে কাটা,

গোল মরিচের গুড়ো ১ চা চামচ ,

সর্ষে গুড়ো ১ চা চামচ,

ওয়েস্টার সস ২ চা চামচ,

লবণ স্বাদ অনুযায়ী,

ময়দা ২ চা চামচ,

১ টি ডিম,

২ টেবিল চামচ চালের গুড়ো,

২ চা চামচ কর্ন ফ্লাওয়ার,

বেকিং পাউডার সামান্য,

দুধ অল্প,

কর্নফ্লেক্স,

ব্রেড ক্রাম,

তেল ডুবু করে ভাজার জন্য

এবং গোল পাউরুটি।

পরিবেশনের জন্য লেটুস পাতা, টমেটো, চিজ, টমেটোর সস এবং মেয়নেজ।


প্রণালি :

মুরগির মাংসে গোল মরিচ, সরিষা গুড়ো, সস এবং লবণ দিয়ে মেখে ২ ঘন্টা মেরিনেট করে রেখে দিন। এবার ময়দা, ডিম, চালের গুড়ো, কর্ন ফ্লাওয়ার, লবণ এবং সামান্য বেকিং পাউডারে জল এবং দুধ দিয়ে মিশ্রণ তৈরি করুন।

মাংসে মিশ্রণটি দিয়ে প্রথমে কর্ন ফ্লেক্স তারপর ব্রেড ক্রাম এ গড়িয়ে নিয়ে ডুবু তেলে বাদামী করে অল্প আচে ভেজে তুলুন। পাউরুটি গরম করে মাঝে কেটে নিচের অংশে মেয়নেজ ও সস মেখে উপরে ফ্রাইড চিকেন, চিজ, লেটুস পাতা এবং টমেটো দিয়ে পরিবেশন করুন।

Make-KFC-Original-Fried-Chicken-Intro.jp

উপকরণ:

মুরগি ১টি ৮ টুকরো করে কাটা,
ঘন দুধ আধা কাপ,
ময়দা ১কাপ,
লবণ পরিমান মতো,
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
সরিষা গুঁড়া পরিমাণ মতো,
কর্নফ্লেক্স বা চিপস আধা কাপ,
তেল পরিমাণ মতো।

প্রনালী:

কর্নফ্লেক্স বা চিপসগুলো চাপ দিয়ে ভেঙ্গে নিন।
এবার একটি পলেথিন ব্যাগে ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লেক্স বা চিপস, সরিষা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুরগির টুকরো গুলো দুধের মধ্যে কিছুক্ষণ রেখে তারপর তুলে নিন। এবার মাংসের টুকরোগুলো ময়দার মিশ্রণে দিয়ে প্যাকেটের মুখ বন্ধ করে খুব ভালো করে ঝেঁকে কোট লাগিয়ে নিন। এবার একটি পাত্রে তেল দিয়ে কিছুক্ষণ রাখুন। তেল গরম হয়ে এলে মাংস গুলো দিন। কিছুক্ষণ পর চুলার আচঁ কমিয়ে ঢাকনা দিয়ে ভাজতে থাকুন। এতে মাংসের ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। মচমচে করতে এবার ঢাকনা খুলে দিন এবং চুলার আচঁ বাড়িয়ে দিন যাতে বাদামী রং হয়।
এবার উঠিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ক্রিসপি চিকেন
-::ফ্রাইডরাইস::-

chinese_fried_rice.jpg

উপকরণ:

বাসমতি বা পোলাওয়ের চাল আধা কেজি। ডিম ২টি। গাজর আধা কাপ। লবণ ২ চা-চামচ। গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ। পেঁয়াজ এক কাপের চারভাগের একভাগ। স্বাদ-লবণ বা টেস্টিং সল্ট চা-চামচের সিকিভাগ। পেঁয়াজকলি এক কাপের চারভাগের একভাগ। সয়া সস ১ চা-চামচ। সয়াবিন তেল ৪ টেবিল-চামচ। চিনি ২ টেবিল-চামচ।

প্রণালী:

ভাত ঝরঝরে করে রান্না করতে হবে। গাজর এবং পেঁয়াজকলি কুচি করে নিন। ডিমে লবণ এবং গোলমরিচ দিয়ে ফেটে আলাদাভাবে ভেজে ছোট টুকরা করে নিন। বড় হাঁড়ি বা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ এবং গাজর ভাজুন। তারপর ভাত দিয়ে একে একে বাকি সব উপকরণ দিয়ে দিন। ৮ থেকে ১০ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।

-::চায়নিজ সবজি::-


rupcare_vegetable-food.jpg

উপকরণ:
চালকুমড়া এক কাপের চারভাগের একভাগ। গাজর ও আলু ১টি করে। ১টি পেঁয়াজ। নিজের পছন্দমতো কাঁচামরিচ। ধনেপাতা নিজের পছন্দমতো। আদা চা-চামচের চারভাগের একভাগ। রসুন চা-চামচের চারভাগের একভাগ। লবণ স্বাদমতো। তেল ৪ টেবিল-চামচ। চিনি মিষ্টি বুঝে। গোলমরিচের গুঁড়া চা-চামচের চারভাগের একভাগ। কর্নফ্লাওয়ার ১ চা-চামচ।

প্রণালী :
প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ হালকা ভাজতে হবে। এরপর চালকুমড়া, গাজর, আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। তারপর আদা, রসুন, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভাজতে থাকুন। বেশখানিকটা পানি বের হবে। পানি কিছুটা শুকিয়ে আসলে চিনি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
pizza-stock.jpg

উপকরন:

১.ময়দা – দেড় কাপ
২.ডিম – ২ টি
৩.তেল – ৩ টেবিল চামচ
৪.চীজ – ১ কাপ
৫.চিনি – ৩ টেবিল চামচ
৬.ক্যাপসিকাম (কুচি করা) – ১ টি
৭.ইস্ট – ২ চা চামচ
৮.টমেটো (স্লাইস করা) - ১ টি
৯.টমেটো সস – ১/২ কাপ
১০.লবন – পরিমানমত
১১.তন্দুরি চিকেন মশলা – ৩ টেবিল চামচ
চিকেন রান্নার উপকরনঃ
১.চিকেন (হাড় ছাড়া) – ২৫০ গ্রাম
২.আদা ও রসুন বাটা – ১/২ চা চামচ
৩.মরিচ গুঁড়া – ১ চা চামচ
৪.জিরা গুড়া – ১ চিমটি
৫.গরম মশলা গুঁড়া – ১ চিমটি
৬.তেল - পরিমানমত
৭.লবন – পরিমানমত
৮.সয়াসস – ১ চা চামচ

প্রণালীঃ

প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে একে একে ডিম, তেল, লবন, চিনি, পানি দিয়ে ময়ান করতে হবে। অল্প পরিমানে গরম পানিতে ইস্ট ভিজিয়ে রাখতে হবে। তারপর ময়দাতে ইস্ট দিয়ে খুব ভালভাবে ময়ান করতে হবে। ময়ান হলে সেটি ঢাকনা দিয়া ঢেকে গরম স্থানে রাখতে হবে ৪০-৪৫ মিনিট। এবার চিকেন কুচি করে সয়াসস দিয়ে ১০ মিনিট মাখিয়ে রাখতে হবে। তারপর চিকেন রান্না করে ভাজা ভাজা করে নিতে হবে। ততক্ষণে ময়দা ফুলে দ্বিগুন হয়ে যাবে। এরপর ময়দা তিন ভাগ করে একটু মোটা করে রুটি বেলে নিতে হবে। রুটির উপরে প্রথমে চীজ ছড়িয়ে একে একে একে একে চিকেন, ক্যাপসিকাম কুচি, টমেটো, চীজ, টমেটো সস ও তন্দুরি মশলা ছড়িয়ে ওভেনে বেক করতে হবে ৩৬০ ডিগ্রি সেলসিয়াসে ১২-১৫ মিনিট।

চুলাতে_বানানোর_পদ্ধতিঃ

চুলাতে ফ্রাই প্যান দিয়ে গরম হলে রুটি দিয়ে তার উপর চীজ দিতে ঢেকে দিতে হবে। একটুপর রুটি ফুলে উঠলে তাতে একে একে চিকেন, ক্যাপসিকাম কুচি, টমেটো, চীজ, টমেটো সস ও তন্দুরি মশলা ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে আর চুলার তাপ কমিয়ে দিতে হবে। ১৫-২০ মিনিট পর নামিয়ে ফেলে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন পিজা।