#DesiFood

Download more awesome themes for your blogger platform #templatetrackers Follow us @ Google+ and get weekly updates of new templates we release regularly

Showing posts with label Drinks. Show all posts
Showing posts with label Drinks. Show all posts
উপকরণ : 

পানি- দেড় কাপ, 
ঘন দুধ- ১ কাপ, 
চা পাতা- ২ চা চামচ, 
আদা কুচি- ১/২ চা চামচ, 
ছোট এলাচ- ২টি, 
দারচিনি- এক টুকরো, 
লবঙ্গ- ২টি, 
তেজপাতা- অর্ধেকটা,  
কনডেন্সড মিল্ক- ২ বা ৩ চা চামচ

প্রণালী :

-প্রথমে পানি ও দুধ একসাথে চুলায় দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে এতে আদা কুচি, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে জ্বাল দিতে হবে।
-এক- দুই মিনিট পরেই মশলা আর দুধের মিশেলে খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে। এবার এতে কনডেন্সড মিল্ক আর চা পাতা দিতে হবে। অন্তত ৫ মিনিট অল্প আঁচে জ্বাল দিতে হবে।
-কেউ আরো কড়া চা খেতে চাইলে আর একটু সময় জ্বাল দিতে পারেন। হয়ে গেল চা।
-এবার আসি মূল বিষয়ে। কিভাবে চায়ের উপর ফেনা তৈরী করবেন। পদ্ধতিটা খুবই সোজা। দুটি বড় মগ নিন। এবার এক মগ থেকে আরেক মগে বারবার চা ঢালতে থাকুন। তবে সাধারণভাবে ঢাললেই ফেনা হবে না। টেকনিকটা হল একটু উঁচু থেকে আস্তে আস্তে এক মগ থেকে আরেক মগে চা ঢালতে হবে। এভাবে দুই থেকে তিন বার ঢালার পরই দেখবেন আস্তে আস্তে ফেনা হতে শুরু করেছে।
-চা পরিবেশন করার সময় প্রথমে কাপে চা দিন। তারপর সাবধানে আংগুল দিয়ে ফেনাটা চায়ের উপর দিয়ে দিন। এবার দেখুন তো চা-টা দেখতেই কি সুন্দর লাগছে। আর এই চায়ের স্বাদ ও গন্ধ তো অতুলনীয়।

ফেনা ভাসা সুস্বাদু চা
উপকরণ: 

টক দই ফেটানো আধা কাপ, 
পুদিনাবাটা আধা চা-চামচ, 
কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, 
বিট লবণ সিকি চা-চামচ, 
চিনি আধা চা-চামচ, 
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, 
পানি ১ কাপ, 
লবণ স্বাদমতো।

প্রণালি: 

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মিশিয়ে নিন। ছাঁকনিতে ছেঁকে পরিবেশন করুন।

tok-doier-sarbat-251011-p-alo.jpg?w=645
উপকরন: 

১. কাপ ১টি 
২. বার্ন স্পে অথবা বার্নল। 
৩. চিনি (ডায়বেটিক রুগিদের জন্য নহে)। 
৪. কফি মার্ট ২ চামচ। 
৫. কফি ১ চামচ। 

Image result for coffee

প্রক্রিয়া: 

১.আধা লিটার পানি ভালভবে গরম করে নিন। 
২.কিছুটা গরম পানি গ্লসে নিন উদ্দেশ্য গ্লাস গরম করা। অতপর পানি ফেলে দিন। 
৩. চিনি ,কফি ডাস্ট গ্লাসে নিয়ে চামিচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। 
৪. মিশ্রনে পানি যুক্ত করন। 
৫.কফি মার্ট মিশান । 
৬. ৩০ সেকেন্ড ঢেকে রাখুন । 
তৈরি হয়ে গেল মজাদার কফি। চাইলে বোতলে ঝাকিয়ে নিতে পারেন তাহলে ফেনা হবে। 

পুনশ্চ: প্রয়োজনে বার্ন স্পে অথবা বার্নল যথা স্হানে লাগিয়ে নিন। 

coffe.jpg


উপকরণ :

কফি ২ চা চামচ
দুধ  ৫০০ মিলি (এখানে ইউ এইচ টি  দুধ ব্যবহার করা হয়েছে।আপনি চাইলে এক কেজি দুধ কে অর্ধেক  করে ব্যবহার  করতে পারবেন)
গুঁড়ো  দুধ ২ টেবিল চামচ
কনডেনসড মিল্ক  ২ টেবিল  চামচ
দুই স্কুপ  ভ্যানিলা  আইস্ক্রিম
চিনি পরিমাণ  মতো
চকলেট  সিরাপ (সাজানোর জন্য)

প্রণালি :

  • একটা  কাপে এক টেবিল  চামচ কুসুম গরম পানির সাথে কফি মিশিয়ে নিন।
  • এবার ব্লেন্ডারে একে একে সব উপকরণ  ও কফি মিক্সড  করে ব্লেন্ড করে নিন ৩/৪ মিনিট ।
  • এবার পরিবেশনের গ্লাসে চকলেট  সিরাপ ঘুরিয়ে ঘুরিয়ে দিন।
  • কফি ঢেলে  এবার উপরে সামান্য  কফির গুঁড়ো  ও চকলেট সিরাপ দিয়ে পরিবেশন  করুন।
GH0312H_earl-grey-iced-tea_s4x3.jpg

উপকরণঃ

• চা পাতা ১ চা চামচ
• দারচিনি ১ টুকরা
• এলাচ ১টি
• লবঙ্গ ১টি
• আদা কুচি ১/২ চা চামচ
• পানি দুই গ্লাস
• চিনি স্বাদমতো
• লেবুর রস ১ চা চামচ
• বরফ

প্রস্তুত_প্রণালিঃ

প্রথমে দুই গ্লাস পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে আদা ও লেবু রস ছাড়া সব উপকরণ ছেড়ে দিন। এরপর চা পাতা দিয়ে কিছুটা লিকার হয়ে গেলে নামিয়ে ফেলুন। চা ছেকে দুটি গ্লাসে ঢেলে দিন। গ্লাসে আদা কুচি ও লেবুর রস দিয়ে নেড়ে নিন ভালো করে। এবার চায়ের তাপমাত্রা কমে গেলে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে বরফ দিয়ে পরিবেশন করুন মজাদার ঠান্ডা মশলা চা।
943876_921328137937287_64887084976609902

উপাদনসমূহ:


১. দই ১ কেজি                                      ২. সরিষা গুঁড়া ১ টেবিল চামচ

৩. পানি ০.৫ কাপ                                 ৪. পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ

৫. জিরা গুঁড়া ১ চা চামচ                       ৬. কাঁচা মরিচ বাটা ২ চা চামচ

৭. ধনে গুঁড়া ১ চা চামচ                        ৮. চিনি ১.৫ টেবিল চামচ

৯. আদা গুঁড়া ০.৫ চা চামচ                  ১০. লবণ ২.৫ চা চামচ

১১. শুকনা মরিচ গুঁড়া ০.৫ চা চামচ    ১২. বীট লবণ ২ চা চামচ

১৩. সাদা গোল মরিচ গুঁড়া ০.৫ চা চামচ

যেভাবে করবে:


১. পুদিনা পাতা ডাটাসহ মিহি করে বেটে নাও। গুঁড়া মসলার পরিবর্তে বাটা মসলা দেওয়া যাবে।

২. সরিশার সাথে পানি মিশিয়ে দই এর সাথে মিশাও। পাতলা কাপড় দিয়ে দই ছেনে নাও অথবা ব্লেন্ডারে মসৃণ করে ফেট। বেশি ঘন হলে প্রয়োজনমতো পানি মিশাও।

৩. দই এর সাথে অন্যান্য সব উপকরণ মিশাও। চিনি ও লবণের পরিমাণ নিজের রুচিমতো বাড়ানো কমানো যাবে। পরিবেশনের আগে পর্যন্ত রেফ্রিজারেটরে রাখ।
labang.jpg

উপকরণ
মিষ্টিদই, গরম মসলা, চিনি, পরিমাণমতো লবণ এবং মাঠা।

 

প্রণালী
মাঠার সঙ্গে মিষ্টিদই, গরম মসলা, চিনি, লবণ পরিমাণমতো মিশিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রাখতে হয়। এরপর ব্লেন্ড করে তৈরি করতে হবে লাবাং।

IMG_5421.jpg
উপকরণ :

  • ৩/৪ কাপ লেবুর রস( প্রায় ৬টি লেবু)
  • ২/৩ কাপ চিনি
  • ২ কাপ স্ট্রবেরি
  • ৪ কাপ স্পার্কিং ওয়াটার অথবা ঠান্ডা পানি

 

প্রণালী:

  • ১। লেবুর রস এবং চিনি একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। চিনি না গলা পর্যন্ত মিশিয়ে নিন।
  • ২। এবার ব্লেন্ডারে স্ট্রবেরিগুলো দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে স্ট্রবেরিগুলো ছেঁকে পিউরি আলদা করে নিন।
  • ৩। তারপর লেবুর রস এবং স্ট্রবেরির পিউরি মিশিয়ে নিন।
  • ৪। এর সাথে প্রয়োজন অনুযায়ী পানি বা স্পার্কলিং ওয়াটার মেশান।
  • ৫। ব্যস তৈরি হয়ে গেল স্ট্রবেরি লেমোনেড।
  • ৬। বরফ কুচি, লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন মজাদার স্ট্রবেরি লেমোনেড
Cucumber-576x330.png

উপকরণ:

শসা ২টা,
পানি ২৫০ গ্রাম,
চিনি ১০ গ্রাম,
আদা ৫ গ্রাম,
লেবু ১টা।


প্রণালি:

১. শসা ধুয়ে কেটে নিন। লেবুও খোসা ফেলে কাটুন।
২. ব্লেন্ডারে শসা, লেবু, আদা বা চিনি দিয়ে ব্লেন্ড করুন।
৩. ছেকে ফ্রিজের সাধারণ তাপমাত্রায় আধাঘণ্টা রেখে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
Bell.jpg

উপকরণ:

বেল ১টা, দুধ আধা কাপ, পানি ৪ কাপ, চিনি পরিমাণ মতো।

17.-bel-600x600.jpg

প্রণালী:

বেল আগের দিন অথবা ১২ ঘন্টা আগে ভিজিয়ে রাখুন। এবার বেলের আঠা ও বিচি ফেলে ভালভাবে চটকে চালনিতে ছেঁকে নিন। তারপর বেলের রসের সাথে পানি দিয়ে চিনি ও দুধ মেশান। এবার প্রয়োজন মতো বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

%25E0%25A6%25AA%25E0%25A7%2581%25E0%25A6

উপকরণ

মাঝারি আকারের লেবু ২টা, পুদিনাপাতা ১০ গ্রাম, পানি ২৫০ মিলিলিটার, বরফ ২০ মিলিলিটার, চিনি ১০ গ্রাম।

প্রস্তুত প্রণালি :

১. প্রথমে লেবুর খোসা ফেলে টুকরো করে নিন। পুদিনাপাতা ধুয়ে কুচি করে কাটুন।
২. ব্লেন্ডারে লেবু, পুদিনাপাতা, পানি, চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন।
৩. এরপর ছাকনি দিয়ে ছেকে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
5984.jpeg

উপকরণঃ

১। আদার রস ১ চা চামচ
২। লেবুর রস ১ টেবিল চামচ
৩। চিনি ২ টেবিল চামচ
৪। ঠান্ডা পানি ১ গ্লাস

Lemon-Ginger119942036.jpg


প্রণালীঃ

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে শরবত বানাতে হবে। ইফতারের সময় এই শরবত খুবই ভালো লাগবে।
%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6

উপকরণ:

• বাতাবি লেবুর রস হাফ কাপ,
• সিরাপ বা চিনি ২ টেবিল চামচ,
• ঠান্ডা পানি ১ কাপ,
• বরফ কুচি পরিমান মতো ।

প্রণালী:

বাতাবি লেবুর রস পাতলা কাপড় দিয়ে ছেকে নিতে হবে। ব্লেন্ডারেও রস করে নেওয়া যায়। পানি ও সিরাপ মেশান।
benefits-of-tomato-juice.jpg

উপকরণ :

 টমেটো ২৫০ গ্রাম, চিনি ২ টেবিল চামচ, গোল মরিচ ১/২ চা চামচ, পানি ১০০ মিলি।

প্রণালী :

টমেটো, চিনি, গোল মরিচ ও পানি একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে একটি গ্লাসে ঢেলে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন টমেটোর শরবত।

OJ.jpg

উপকরণ :

• কমলা ৪টি,
• চিনি ২ টেবিল চামচ,
• পানি ১০০ মিলি।

প্রণালী :

প্রথমে কমলাগুলো ছিলে নিতে হবে। তারপর চিনি ও পানি দিয়ে একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপর একটি গ্লাসে শরবত ঢেলে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।
lemon-pineapple-juice.jpg

উপকরণ :

• আনারস ১ টি,
• বিট লবণ ১/৪ চা চামচ,
• চিনি ২ চা চামচ,
• গোলমরিচের গুঁড়ো ২ চা চামচ,
• পানি পরিমাণমতো।

প্রণালী :
আনারস কুড়িয়ে নিন। তারপর একসাথে বিট লবণ, চিনি ও গোল মরিচের গুঁড়ো পানিতে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তারপর সুন্দর একটি গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।
f7f9b8e16ff71cd7c7ba6756cd60be9c-570a03a

উপকরন:

• দই এক কাপ,
• চিনি ২ টেবিল চামচ,
• ঠান্ডা পানি ১ কাপ,
• বরফ কুচি ,
• গোলাপ জল।

প্রণালী:

দই ফেটে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এতে সিরাপ বা চিনি মেশান। গোলাপ জল ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
megherdesh_1334349227_3-2.jpg

উপকরণ :

• কামরাঙ্গা [কাঁচা কিংবা পাকা!]
• গুড়/চিনি
• বিট লবন
• কাঁচা মরিচ
• বরফ

প্রণালি

সব একসাথে করে দ্যান ঘুটা মিক্সিতে! তবে কামরাঙ্গার শিরা আর বিচি ফেলে নিতেই হবে!
megherdesh_1334349175_2-7.jpg


উপকরণ:

আদার রস ১ চা-চামচ,
লেবুর রস ১ টেবিল-চামচ,
চিনি ২ টেবিল-চামচ,
ঠান্ডা পানি ১ গ্লাস।

প্রণালি:

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে শরবত বানাতে হবে
megherdesh_1334349100_1-1.png

উপকরণঃ
• দুধ আধা কেজি,
• জাফরান আধা চা চামচ,
• পেস্তা কুচি আধা টেবিল চামচ,
• আমন্ড বাদাম কুচি আধা টেবিল চামচ,
• চিনি ৪ টেবিল চামচ,
• পেস্তা ও আমন্ড বাটা ১ টেবিল চামচ,
• কিশমিশ আধা টেবিল চামচ,
• এলাচ গুঁড়া সিকি চা চামচ,
• গোলাপ পানি আধা চা চামচ।

প্রণালীঃ
• দুধ, গোলাপ পানি, জাফরান ও চিনি একসঙ্গে চুলায় দিতে হবে, ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বাকি উপকরণ মিলিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।