#DesiFood

ঠান্ডা মশলা চা

0
GH0312H_earl-grey-iced-tea_s4x3.jpg

উপকরণঃ

• চা পাতা ১ চা চামচ
• দারচিনি ১ টুকরা
• এলাচ ১টি
• লবঙ্গ ১টি
• আদা কুচি ১/২ চা চামচ
• পানি দুই গ্লাস
• চিনি স্বাদমতো
• লেবুর রস ১ চা চামচ
• বরফ

প্রস্তুত_প্রণালিঃ

প্রথমে দুই গ্লাস পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে আদা ও লেবু রস ছাড়া সব উপকরণ ছেড়ে দিন। এরপর চা পাতা দিয়ে কিছুটা লিকার হয়ে গেলে নামিয়ে ফেলুন। চা ছেকে দুটি গ্লাসে ঢেলে দিন। গ্লাসে আদা কুচি ও লেবুর রস দিয়ে নেড়ে নিন ভালো করে। এবার চায়ের তাপমাত্রা কমে গেলে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেলে বরফ দিয়ে পরিবেশন করুন মজাদার ঠান্ডা মশলা চা।

0 comments:

Post a Comment