উপকরণ :
চানা ৫০০ গ্রাম,
পেঁয়াজ কুচি ১/৪ কাপ,
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ,
আদা বাটা ১চা চামচ,
রসুন বাটা ১ চা চামচ,
জিরাগুঁড়া ১ চা চামচ,
ধনেগুঁড়া ১ চা চামচ,
কাচামরিচ ৫/৬টি,
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ,
টমেটো কুচি ১টি,
সরিষার তেল ৩ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি :
চানা সারারাত পানিতে ভিজিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিন। কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে টমেটো কুচি, বাটা ও গুড়ামসলা দিয়ে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হলে সেদ্ধ করা চানা কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করুন। মসলার সঙ্গে চানা মিশে এলে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ছিটিয়ে মুড়ির সঙ্গে পরিবেশন করুন।

রেসিপিটি প্রকাশিত হয় ২ জুলাই ২০১৪


0 comments:
Post a Comment