#DesiFood

Download more awesome themes for your blogger platform #templatetrackers Follow us @ Google+ and get weekly updates of new templates we release regularly

Showing posts with label Meat Cooking. Show all posts
Showing posts with label Meat Cooking. Show all posts
উপকরণ : 

পিঠের দিকের চিতল মাছ আধা কেজি, 
সেদ্ধ আলু মাঝারি তিনটি, 
আদা-রসুন বাটা ১ চা-চামচ, 
মরিচ গুঁড়া ১ চা-চামচ, 
লবণ স্বাদমতো, 
ফেটানো টক দই চার চা-চামচ, 
টমেটো সস স্বাদমতো, 
কাঁচা মরিচ, 
লবণ ও চিনি স্বাদমতো।

চিতল মাছের কোপ্তা কারি

প্রণালি : 

চিতলের পিঠের মাছ কুরিয়ে নিয়ে তাতে সেদ্ধ আলু, আদা-পেঁয়াজ-রসুন বাটা, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে মণ্ড বানিয়ে সেদ্ধ করে নিতে হবে। পছন্দমতো আকারে কেটে টুকরাগুলো ভেজে কোপ্তা বানাতে হবে। এবার তেলে তেজপাতা ও গরম মসলা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ, রসুন, আদা বাটা, পরে মরিচ ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালোমতো কষাতে হবে। এতে ফেটানো দই ও টমেটো সস দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে ভাজা ভাজা কোপ্তাগুলো দিতে হবে। আন্দাজমতো লবণ ও চিনি দিয়ে এতে গরম পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুটা ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে।

উপকরণ : 

মাঝারি সাইজের ইলিশ দুটি, 
পেঁয়াজ এক কাপ, 
লবণ পরিমাণমতো, 
কাঁচা মরিচ কুচি ছয়টি, 
এলাচ বাটা এক চা চামচ, 
দারুচিনি বাটা এক চা চামচ, 
ধনেপাতা কুচি এক টেবিল চামচ, 
চিনি এক চা চামচ, 
সয়াবিন তেল দুই টেবিল চামচ।

ভাপা আস্ত ইলিশ

যেভাবে তৈরি করবেন :

১. মাছ ধুয়ে ধারালো ছুরি দিয়ে সমানভাবে বুক চিরে ভেতর থেকে কাঁটা ও মাছ বের করুন সাবধানে।
২. এরপর মাছ মিহি করে বেটে নিন।
৩. কড়াইয়ে সামান্য তেলে পেঁয়াজ, মরিচ নরম করে ভেজে তাতে এলাচ বাটা ও ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে ফেলুন।
৪. বাটা মাছের সঙ্গে পেঁয়াজ, লবণ ও সামান্য চিনি মেশান।
৫. মাছের চামড়ায় লবণ মাখুন।
৬. একটি ছড়ানো ডিশে চামড়া বিছিয়ে ভেতরে মাছ ঢুকিয়ে সমান করে নিন।
৭. ফ্রাইপ্যানে অল্প তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

উপকরণ: 

রূপচাঁদা মাছ বড় ২টি, 
সয়াবিন তেল ১ কাপ, 
পেঁয়াজ কুচি ১ কাপ, 
পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, 
রসুনবাটা ১ চা-চামচ, 
জিরাবাটা ১ টেবিল-চামচ, 
হলুদের গুঁড়া ১ চা-চামচ, 
শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, 
কাঁচা মরিচ ৪-৫টি, 
ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ, 
লেবুর রস ২ টেবিল-চামচ, 
টমেটো সস ৬ টেবিল-চামচ, 
লবণ পরিমাণমতো।

rupchada-dopiajo.jpg?w=645

প্রণালি: 

মাছ পরিষ্কার করে গা সামান্য চিরে নিতে হবে। মাছের গায়ে লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। ফ্রাই প্যানে তেল গরম করে অল্প আঁচে মাছ ভেজে ওঠাতে হবে। ওই তেলে পেঁয়াজ বাদামি রং করে ভেজে সব বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে কষিয়ে লবণ, টমেটো সস দিয়ে ভাজা মাছ দিয়ে কষিয়ে ১ কাপ পানি দিতে হবে। তেলের ওপর এলে বাকি কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

উপকরণ : 

খাসির রান ১ পিস, 
টক দই ২ টেবিল চামচ, 
রসুন বাটা ১ টেবিল চামচ, 
পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, 
সাদা গোলমরিচ ১/২ চা চামচ, 
বাটার অয়েল ১ কাপ, 
পেঁয়াজ কুচি ২ টেচিল চামচ, 
গুঁড়া মরিচ ১ চা চামচ, 
চিনি ১ টেবিল চামচ,
মিষ্টি দই ২ টেবিল চামচ, 
আদা বাটা ২ টেবিল চামচ, 
জাফরান রঙ অল্প, 
জিরা বাটা ১/২ চা চামচ।

asto-khashir-ran-130911-ifq.jpg?w=645


প্রণালি : 

খাসির রান, টক দই, মরিচ, জাফরান রঙ ও লবণ মাখিয়ে ১ ঘণ্টা রেখে তেজে ভাজতে হবে। পাত্রে বাটার অয়েল ও বাটা মসলা দিয়ে ৭ মিনিট কষাতে হবে। এবার খাসির রান দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। সবশেষে চিনি দিন।
উপকরণ: 

কিমা ২৫০ গ্রাম (খাসির বা গরুর), 
ভিনেগার ১ টেবিল-চামচ, 
আদাবাটা আধা চা-চামচ, 
রসুনবাটা আধা চা-চামচ, 
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, 
শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ, 
লবণ স্বাদমতো, 
পানি দেড় কাপ।

kima-salad-011111-p-alo.jpg?w=645

প্রণালি: 

ওপরের সব উপকরণ দিয়ে কিমা সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে।


সালাদের জন্য যা যা লাগবে: 

পানি ঝরানো টক দই ১ কাপ, 
আপেল কিউব ১ কাপ, 
শসা কিউব আধা কাপ, 
পুদিনাপাতা কুচি ১ টেবিল-চামচ, 
ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, 
টমেটো কিউব আধা কাপ, 
গাজরের কিউব আধা কাপ, 
কাঁচা মরিচের কুচি (বিচি ফেলে নেওয়া) ১টা, 
ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, 
লেবুর রস ১ টেবিল-চামচ, 
লবণ স্বাদমতো, 
চিনি স্বাদমতো, 
গোলমরিচের গুঁড়া স্বাদমতো, 
তেঁতুলের চাটনি ১ টেবিল-চামচ।

প্রণালি: 

দইয়ের সঙ্গে পুদিনাপাতা, 
ধনেপাতা, 
লেবুর রস, 
লবণ, 
চিনি, 
গোলমরিচ, 
তেঁতুলের চাটনি দিয়ে মিলিয়ে ঠান্ডা (ঠান্ডা পরিবেশন) করে নিতে হবে।

পরিবেশনের আগে

 দইয়ের মিশ্রণ দিয়ে কিমা সেদ্ধ, আপেল, শসা, গাজর, টমেটো ও কাঁচা মরিচের কুচি মিলিয়ে নিতে হবে। এবার সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

উপকরণ : 

মোরগ (১ কেজি) ১ টি, 
আদা বাটা ১ টেবিল চামচ, 
রসুন বাটা ১ চা চামচ, 
পেঁয়াজ কুচি কোয়ার্টার কাপ, 
ধনে বাটা বা গুঁড়ো ১ টেবিল চামচ, 
এলাচ ৪ টি, 
দারচিনি ২ সেন্টিমিটার ৩ টুকরো, 
দই আধা কাপ, 
ঘি পৌনে এক কাপ, 
কেওড়া ১ টেবিল চামচ, 
সেমাই ৪ কাপ, 
পানি ১-২ কাপ, 
গোলমরিচ আধা চা চামচ, 
লবণ স্বাদমতো।

nonta-shemai-281005-s2000.jpg?w=645

প্রণালী : 

মোরগের মাংস ৮ টুকরো করুন। ঘিয়ে পেঁয়াজ ভেজে মাংস দিয়ে ২ মিনিট ভাজুন। মাংসে বাটা মসলা, গরম মসলা, লবণ ও দই দিয়ে কষান। টকদই হলে ২ চা চামচ চিনি আর মিষ্টি দই হলে একটি লেবুর রস দিন। ঢেকে মৃদু জ্বালে কোরমা রান্না করুন। পানি শুকালে কেওড়া দিয়ে মাংস কষান। ঘিয়ের উপরে উঠলে নামান। হাড় থেকে মাংস ছাড়িয়ে রাখুন। সেমাই ৪ সেন্টিমিটার লম্বা টুকরো করুন। কোরমার মসলায় সেমাই দিয়ে ভাজুন। পানি দিয়ে নাড়তে থাকুন। পানি শুকালে মাংস দিয়ে নেড়ে মৃদু আঁচে দমে রাখুন। নামিয়ে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন।

উপকরণ : 

গরুর মাংস ৫০০ গ্রাম, 
আদা ২ চামচ, রসুন বাটা ১ চা চামচ, 
লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, 
সিরকা আধা কাপ, 
লাল শুকনা মরিচ ৫-৬টি, 
কাঁচামরিচ আস্ত ৮-১০টি, 
এলাচ ও দারুচিনি ২টি করে,
তেজপাতা ২টি, 
লবণ স্বাদ অনুযায়ী,
চিনি ১ চামচ 
পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ।


প্রস্তুত প্রণালি :

প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিন। একটি পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজের টুকরা গরম মসলা এবং তেজপাতা দিয়ে হালকা করে ভেজে একে একে তাতে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর তাতে গরুর মাংস দিয়ে আরেকবার কষিয়ে কিছুক্ষণ চুলায় রেখে তাতে সিরকা, চিনি, কাঁচা ও শুকনা মরিচ, পরিমাণমতো পানি দিয়ে ঢেকে প্রায় আধা ঘণ্টা রান্না করে পরিবেশন করুন।

tok-jhal-misti-beef-011111-sam1.jpg?w=64
উপকরণ : 

সিদ্ধ মাংস ছোট ছোট টুকরো করে কাটা ১ কাপ, 
সরিষার তেল ১ চা চামচ, 
পেঁয়াজ ছোট করে টুকরো করা, 
রসুন কিউব করে কাটা ২ চা চামচ, 
কাঁচামরিচ স্বাদমতো, 
ধনেপাতা ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : 

সিদ্ধ করা মাংসের টুকরো সরিষার তেলে হালকা আঁচে ভেজে লাল করে নিন। আলাদাভাবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিন। সব উপকরণ ভাজা মাংসের সঙ্গে পরিমাণমতো লবণ দিয়ে মেখে পরিবেশন করুন সিদ্ধ মাংস ভর্তা।

shiddh-mangsho-vorta-011111-sam.jpg?w=64
উপকরণ: 

খাসির পেছনের রান ১টি, 
টক দই ২ টেবিল-চামচ, 
আদা ও রসুনের রস প্রতিটি ১ টেবিল-চামচ, 
লেবুর রস ১ টেবিল-চামচ, 
বারবিকিউ সস ২ টেবিল-চামচ, 
টমেটো চিলি সস ১ টেবিল-চামচ, 
টমেটো কেচাপ ১ টেবিল-চামচ, 
সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, 
বারবিকিউ বা কাবাব মসলা ১ চা-চামচ, 
লবণ স্বাদমতো, 
চিনি (যদি প্রয়োজন হয়) স্বাদমতো, 
জাফরান পছন্দমতো, 
তেল ২-৪ টেবিল-চামচ, 
অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যতটুকু লাগে, 
কয়লা ও তন্দুরি তৈরির বাক্স।

Image result for খাসির ঝলসানো রান

প্রণালি: 

খাসির রান ৩০ মিনিট লবণ মাখিয়ে রেখে দিন। এরপর খুব ভালো করে ধুয়ে কাঁটা চামচ দিয়ে কেচে নিন। এবার দই মাখিয়ে নিন। একটি ছোট পাত্রে কাবাব মসলা ও জাফরান ছাড়া তেল, বাটা রস, সস, কেচাপ, সাদা গোল মরিচের গুঁড়া, লবণ, চিনি একসঙ্গে মিশিয়ে নিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি রানে ভালো করে মাখিয়ে নিন। ৩-৪ ঘণ্টা ঢেকে রেখে দিন। এরপর কাবাব মসলা ও জাফরান মেশান। তন্দুরের বাক্সে কয়লা জ্বালিয়ে নিন। রান অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মসলাসহ ভালো করে পেঁচিয়ে নিন। এবার কয়লার মধ্যে ফয়েল পেপারসহ রান রেখে দিন ও চারপাশের ওপরেও কয়লা দিন। এভাবে ১ ঘণ্টা রাখতে হবে। মাঝে একবার কাঁটা চামচ বা ছুরি দিয়ে সেদ্ধ হয়েছে কি না দেখে নিন। সেদ্ধ হয়ে গেলে ফয়েল পেপার সরিয়ে রানটি কয়লার ওপর ঝলসিয়ে নিন।
(আটজনের জন্য পরিবেশন)

উপকরণ : 

গরুর মাংস আধা কেজি, 
আদা ১ টেবিল-চামচ, 
গাজর, 
বরবটি, 
আলু ও মটরশুঁটি কুচি করা ২ কাপ, 
রসুন ১ চা-চামচ, 
লবণ আধা চা-চামচ, 
সয়াসস ২ টেবিল-চামচ, 
ডিম সেদ্ধ ২টি, 
গোলমরিচ ১ চা-চামচ, 
জিরা গুঁড়া ১ চা-চামচ, 
কাঁচা মরিচ গুঁড়া করা রুচিমতো, 
পেঁয়াজ বেরেস্তা আধাকাপ, 
ডিম দুটি, 
মুড়ির গুঁড়া প্রয়োজনমতো, 
মুরগির মাংসের টুকরা কয়েকটি, 
মাখন ১০০ গ্রাম, 
সাদা তিল পরিমাণমতো লবণ পরিমাণমতো, 
সয়াবিন তেল প্রয়োজনমতো।

noboroton-meat-ball-310810-p-alo.jpg?w=6


প্রণালি : 

মাংস ছোট টুকরা করে কেটে আদা, রসুন, সয়াসস ও লবণ দিয়ে সেদ্ধ করে চপার মেশিনে চপ করে অথবা বেটে নিতে হবে। সবজিগুলো কুচি করে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে। ডিম সেদ্ধ কুচি করে নিতে হবে। এবার মাংস সেদ্ধ, সবজি, ডিম, গোলমরিচ, জিরার গুঁড়া, কাঁচামরিচ, মাখন ও মুরগির মাংসের টুকরা সামান্য পানি দিয়ে গুলিয়ে একসঙ্গে ভালোভাবে মাখাতে হবে। এখন গোল গোল মিটবল বানাতে হবে। ১ কাপ মুড়ির গুঁড়া, ১ টেবিল-চামচ তিল দিয়ে মিশিয়ে রাখতে হবে। মিটবলগুলো ডিমে চুবিয়ে মুড়ির গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।
উপকরণ : 

হাড়ছাড়া মুরগি পরিমাণমতো, 
টক দই ১০০ গ্রাম, 
কাশ্মীরি লং ১০০ গ্রাম, 
গরম মসলা ২০ গ্রাম, 
এলাচ বাটা চা চামচের চার ভাগের এক ভাগ, 
হলুদ আধা চা চামচ, 
মাখন ৫০ গ্রাম, 
আদা-রসুন বাটা এক চা চামচ 
এবং সরিষা ২০ গ্রাম।

lajij-kabab-010812-sam.jpg?w=645

প্রস্তুত প্রণালি : 

প্রথমে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ এবং আদা-রসুন বাটা দিয়ে সুন্দর করে মেখে নিন। এরপর কিছুক্ষণ রেখে দিন। অন্য একটি পাত্রে টকদইসহ বাকি সব উপকরণ নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। মুরগিটাকে ঢেলে নিন এবং ভালোমতো ম্যারিনেট করে ওভেন অথবা তান্দুরে রান্না করে নিন। অবশেষে পুদিনা পাতা ও চাটনিসহ পরিবেশন করুন দারুণ মজার লাজিজ কাবাব।
উপকরণ: 

মুরগির মাংস ২ কাপ, 
গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, 
টকদই আধা কাপ, 
সরিষার তেল ২ টেবিল চামচ, 
আদা বাটা ১ চা-চামচ, 
কাবাব মসলা আধা চা-চামচ, 
রসুন বাটা আধা চা-চামচ, 
লবণ ১ চা-চামচ, 
মেথি গুঁড়া সিকি চা-চামচ, 
ক্রিম ৩ টেবিল চামচ।

Image result for রেশমি কাবাব

প্রণালি: 

মুরগির মাংস ১ ইঞ্চি লম্বা ও ১ ইঞ্চি চওড়া করে কেটে নিতে হবে। বুকের টুকরা হলে ভালো হয়। ওপরের সব উপকরণ একসঙ্গে মাংসের সঙ্গে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে। শিকে গেঁথে কয়লার আগুনে ঝলসে নিতে হবে।
উপকরণ : 

বাচ্চা ভেড়ার রান একটি, 
গোটা এলাচ ২টি, 
লবঙ্গ ১টি, 
তেজপাতা ২টি, 
কালো এলাচ ২টি, 
কাশ্মীরি লং ১০০ গ্রাম, 
আদা-রসুন বাটা এত চা চামচ এবং লবণ পরিমাণমতো।

Image result for সিকান্দারি রান


প্রস্তুত প্রণালি :

একটি পাত্রে পানি, ভেড়ার রান এবং সব উপকরণ একসঙ্গে নিয়ে নিন। তারপর পাত্রটি ওভেনে রেখে ৩ থেকে ৪ ঘণ্টা হালকা তাপে রান্না করে নিন। রান্না শেষ হয়ে এলে ওভেন থেকে পাত্রটি নামিয়ে গরম গরম পরিবেশন করুন অসাধারণ মজার সিকান্দারি রান।
উপকরণ : 

মাংসের কিমা ১০০ গ্রাম, 
মুরগির কিমা ৫০ গ্রাম, 
কাশ্মীরি লং ৫০ গ্রাম, 
এলাচ বাটা চা চামচের চার ভাগের এক ভাগ, 
ধনেপাতা ৫ গ্রাম, 
কাঁচামরিচ কুচি ৩টি, 
শাহি জিরা ২টি, 
পনির ৫০ গ্রাম ও লবণ পরিমাণমতো।

chupa-rustom-010812-sam.jpg?w=645

প্রস্তুতি প্রণালি : 

প্রথমেই মাংসের কিমা ও অন্যসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার মুরগির কিমা ধনেপাতা, কাঁচামরিচ ও লবণ দিয়ে মেখে নিন। একটি শিকের নিচের অর্ধেকে মুরগির কিমা এবং ওপরের অর্ধেকে মাংসের কিমা লাগিয়ে নিয়ে ওভেন অথবা তান্দুরে রেখে কাবাবের কালার আসা পর্যন্ত রেখে দিন। সবশেষে শিক থেকে ছাড়িয়ে পরিবেশন করুন মাংস এবং মুরগির তৈরি মজাদার স্বাদের কাবাব চুপা রুস্তম।
উপকরণ : 

খাসির মাংস ৫০০ গ্রাম, 
আদা বাটা আধা টেবিল চামচ, 
রসুন বাটা ১ চা চামচ, 
পেঁয়াজ বাটা সিকি কাপ, 
হলুদগুঁড়া আধা চা-চামচ, 
মরিচের গুঁড়া আধা চা-চামচ, 
জিরার গুঁড়া আধা চা-চামচ, 
ধনেগুঁড়া আধা চা-চামচ, 
পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, 
তেল সিকি কাপ, 
ঘি ১ টেবিল চামচ, 
লবণ ১ থেকে দেড় চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী। 

কাঁচা মরিচ ৮টি, 
তেজ পাতা ১টি, 
দারচিনি ২ টুকরা, 
এলাচ ২টি, 
দেশি পেঁয়াজ মিহি টুকরা আধ কাপ, 
আলু ৪টি, 
কেওড়া জল ১ টেবিল চামচ।




প্রণালি : 

খাসির মাংস টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে দারচিনি, এলাচ ও তেজপাতার ফোড়ন দিয়ে আঁচে পেঁয়াজ বাদামি করে ভাজুন। এবারে মাংস ও লবণ দিয়ে তা ১০-১৫ মিনিট ভেজে নিন।
মাংস ভাজা হলে তাতে পোস্তদানা বাটা ও জিরার ফাঁকি বাদে অন্যান্য বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন। ১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে ১ কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন ও ঢেকে দিন। আলুগুলো ছিলে লম্বালম্বি মাঝখান থেকে কেটে ২ টুকরা করে দিন। পানি শুকিয়ে এলে আরও ১ থেকে দেড় কাপ গরম পানি দিয়ে আলু এবং ৪টি কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে জিরাগুঁড়া ও পোস্তদানা বাটা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন।

আলু সেদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে ঢাকনা খুলে প্রয়োজন হলে আরও সামান্য পানি দিয়ে নেড়ে বাকি কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে হালকা নেড়ে ঢেকে দিন। মাংস মজে তেল অল্প ছাড়লে ১ টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট পর চুলা বন্ধ করে দমে রাখুন কিছুক্ষণ। গরম গরম পোলাওয়ের সঙ্গে পরিবেশন করা যাবে।

উপকরণ: 

গরুর পেছনের রানের চাকা মাংস এক কেজি, 
আলু বড় সাত-আটটি, 
টমেটো ছয়টি, 
দেশি পেঁয়াজ বড় ৮-১০টি, 
সিরকা এক টেবিল-চামচ, 
শুকনা মরিচ আটটি, 
তেল পৌনে এক কাপ, 
লবণ এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী, 
আদাবাটা দুই চা-চামচ, 
রসুনবাটা আধা চা-চামচ, 
জায়ফলবাটা সিকি চা-চামচ, 
জয়ত্রী আধা চা-চামচ, 
জিরাবাটা দুই চা-চামচ, 
গোলমরিচবাটা আধা চা-চামচ, 
পোস্তদানাবাটা এক টেবিল-চামচ, 
লাল মরিচের গুঁড়া এক চা-চামচ, হ
লুদগুঁড়া এক চা-চামচ, 
রসুন ১০ থেকে ১২ কোয়া।
দারচিনি বড় পাঁচ টুকরা, 
এলাচি চারটি, 
লবঙ্গ চারটি—সব একত্রে পাটায় বেটে নিতে হবে অথবা টেলে গুঁড়ো করে নিন।

taj-kabab-231012-p-alo.jpg?w=645


প্রণালি: 

মাংস আধ ইঞ্চি পুরু, দুই ইঞ্চি চওড়া ও তিন ইঞ্চি লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংস পাটায় সামান্য ছেঁচে নিন। বাটিতে মাংসের সঙ্গে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ ও সিরকা মিশিয়ে মেখে এক ঘণ্টা রাখুন। আলু ছিলে গোল চাক করে কেটে পানিতে ভিজিয়ে রাখুন। একইভাবে টমেটো ও পেঁয়াজ কেটে আলাদা রাখুন। একটি সসপ্যান ভালো করে ধুয়ে চুলায় দিয়ে শুকিয়ে নিন। তাতে কিছু তেল ঢেলে পুরো হাঁড়িতে মেখে নিয়ে প্রথমে আলুর দুই ধারের মুখের টুকরোগুলো বিছিয়ে দিন। তার ওপর এক স্তর মাংস, আবার এক স্তর আলু, এক স্তর টমেটো ও পেঁয়াজ বিছিয়ে দিন। কিনার থেকে কিছু তেল চারপাশে দিন এবং ওপরে কিছু রসুনের কোয়া ও গোটা শুকনা মরিচ ছিটিয়ে দিন। একইভাবে দুই-তিন ধাপ সাজান (প্রয়োজন হলে)। প্রতি ধাপেই একটু একটু করে তেল দিন। এবারে মাংস সাজানো হয়েছে যে পর্যন্ত, ঠিক সেই পর্যন্ত হাত ধোয়া পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে ঢেকে দিন। কয়েকবার পাক ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। মৃদু আঁচে দুই-তিন ঘণ্টা চুলায় রাখুন। একদমই নাড়বেন না। পানি টেনে গেলে তাওয়ার ওপর অল্প আঁচে দমে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন।

প্রথম উপরিভাগ দেখতে ভালো না হলেও স্তর অনুযায়ী বেড়ে পরিবেশন করুন, ভেতরের রং সুন্দর দেখাবে।
উপকরণ: 

গরুর মাংসের কিমা দুই কাপ, 
টক দই এক কাপ, 
পেঁয়াজ ২টি, 
রসুনের কোয়া ৪টি, 
কাঁচা মরিচ ৩টি, 
এলাচি ২টি, 
পাউরুটি ২-৩ টুকরা, 
ঘি এক টেবিল-চামচ, 
কাবাবের মসলা ১ চা-চামচ, 
ভাজার জন্য তেল পরিমাণমতো, 
মরিচগুঁড়া ১ চা-চামচ, 
লবণ পরিমাণমতো, 
আদাবাটা ১ চা-চামচ, 
ডিম ১টা, 
টমেটো সস ২ টেবিল-চামচ।

doitika-231012-p-alo.jpg?w=645

প্রণালি: 

একটি পাত্রে কিমা, পেঁয়াজকুচি, মিহি রসুনকুচি, মিহি কাঁচা মরিচকুচি, পাউরুটি, ঘি, কাবাবের মসলা, মরিচগুঁড়া, লবণ, আদাবাটা, টমেটো সস, সামান্য পরিমাণ ডিমের কুসুম দিয়ে ভালো করে মাখিয়ে টিকিয়া বানান। সব টিকিয়া ডিমের সাদা অংশ দিয়ে মেখে গরম তেলে বাদামি করে ভাজুন। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে সামান্য পরিমাণ আদাবাটা, রসুনবাটা ও পেঁয়াজ ঢেলে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে দই, লবণ, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে তার ওপর টিকিয়া একটা একটা করে ছেড়ে দিয়ে নামিয়ে ফেলুন। এবার রান্না করা টিকিয়া একটি পাত্রে নিয়ে তার ওপর দই ও পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলেই হয়ে যাবে দইটিকা। এবার গরম গরম পরিবেশন।

উপকরণ: 

গরুর পেছনের রানের চাকা মাংস এক কেজি, 
আলু বড় সাত-আটটি, 
টমেটো ছয়টি, 
দেশি পেঁয়াজ বড় ৮-১০টি, 
সিরকা এক টেবিল-চামচ, 
শুকনা মরিচ আটটি, 
তেল পৌনে এক কাপ, 
লবণ এক টেবিল-চামচ অথবা স্বাদ অনুযায়ী, 
আদাবাটা দুই চা-চামচ, 
রসুনবাটা আধা চা-চামচ, 
জায়ফলবাটা সিকি চা-চামচ, 
জয়ত্রী আধা চা-চামচ, 
জিরাবাটা দুই চা-চামচ, 
গোলমরিচবাটা আধা চা-চামচ, 
পোস্তদানাবাটা এক টেবিল-চামচ, 
লাল মরিচের গুঁড়া এক চা-চামচ, হ
লুদগুঁড়া এক চা-চামচ, 
রসুন ১০ থেকে ১২ কোয়া।
দারচিনি বড় পাঁচ টুকরা, 
এলাচি চারটি, 
লবঙ্গ চারটি—সব একত্রে পাটায় বেটে নিতে হবে অথবা টেলে গুঁড়ো করে নিন।

taj-kabab-231012-p-alo.jpg?w=645


প্রণালি: 

মাংস আধ ইঞ্চি পুরু, দুই ইঞ্চি চওড়া ও তিন ইঞ্চি লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংস পাটায় সামান্য ছেঁচে নিন। বাটিতে মাংসের সঙ্গে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ ও সিরকা মিশিয়ে মেখে এক ঘণ্টা রাখুন। আলু ছিলে গোল চাক করে কেটে পানিতে ভিজিয়ে রাখুন। একইভাবে টমেটো ও পেঁয়াজ কেটে আলাদা রাখুন। একটি সসপ্যান ভালো করে ধুয়ে চুলায় দিয়ে শুকিয়ে নিন। তাতে কিছু তেল ঢেলে পুরো হাঁড়িতে মেখে নিয়ে প্রথমে আলুর দুই ধারের মুখের টুকরোগুলো বিছিয়ে দিন। তার ওপর এক স্তর মাংস, আবার এক স্তর আলু, এক স্তর টমেটো ও পেঁয়াজ বিছিয়ে দিন। কিনার থেকে কিছু তেল চারপাশে দিন এবং ওপরে কিছু রসুনের কোয়া ও গোটা শুকনা মরিচ ছিটিয়ে দিন। একইভাবে দুই-তিন ধাপ সাজান (প্রয়োজন হলে)। প্রতি ধাপেই একটু একটু করে তেল দিন। এবারে মাংস সাজানো হয়েছে যে পর্যন্ত, ঠিক সেই পর্যন্ত হাত ধোয়া পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে ঢেকে দিন। কয়েকবার পাক ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। মৃদু আঁচে দুই-তিন ঘণ্টা চুলায় রাখুন। একদমই নাড়বেন না। পানি টেনে গেলে তাওয়ার ওপর অল্প আঁচে দমে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন।

প্রথম উপরিভাগ দেখতে ভালো না হলেও স্তর অনুযায়ী বেড়ে পরিবেশন করুন, ভেতরের রং সুন্দর দেখাবে।
উপকরণ: 

  1. হাড় ছাড়া গরুর মাংস সেদ্ধ এক কাপ, 
  2. ক্যাপসিকাম তিন রঙের তিনটি, 
  3. কাঁচা মরিচকুচি ২ টেবিল-চামচ, 
  4. লবণ পরিমাণমতো, শসা ১টা, 
  5. গাজর ১টা, 
  6. পেঁয়াজ ১টি বড়, 
  7. মিষ্টি দই পরিমাণমতো ও গোলমরিচগুঁড়া ১ চা-চামচ



প্রণালি: 

প্রথমে মাংস সেদ্ধ করে লম্বা করে কেটে নিন বা ছিঁড়ে নিন। এবার ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ, গাজর লম্বা করে কেটে সব একসঙ্গে মেশাতে হবে। এবার কাঁচা মরিচকুচি, লবণ, গোলমরিচ ও মিষ্টি দই দিয়ে পরিবেশন করুন।

উপকরণ : 


  1. মুরগি ৪টি, 
  2. লবণ ১ চা-চামচ, 
  3. সিরকা ১ টেবিল চামচ, 
  4. খাবারের রং সামান্য, 
  5. পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, 
  6. রসুন বাটা ২ টেবিল চামচ, 
  7. আদা বাটা আধা টেবিল চামচ, 
  8. জয়ত্রী ও জায়ফল মিশ্রণ আধা টেবিল চামচ, 
  9. পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ, 
  10. শাহি জিরা বাটা ১ টেবিল চামচ, 
  11. গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ, 
  12. টক দই ৩ কাপ, 
  13. পেঁয়াজ বাটা আধা কাপ, 
  14. লবণ পরিমাণমতো, 
  15. তেল ও ঘি ১ টেবিল চামচ, 
  16. কাঁচা মরিচ পরিমাণমতো




প্রণালি : 


মুরগি টুকরা করে সিরকা ও লবণ দিয়ে ২০ মিনিট মেখে রাখতে হবে। এরপর তেল ও ঘি একসঙ্গে মিশিয়ে তাতে মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নিতে হবে। আরেকটি পাত্রে তেল ও ঘি অল্প আঁচে গরম করে তাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পোস্তদানা, পেস্তাবাদাম বাটা, জায়ফল ও জয়ত্রী মিশ্রণ এবং সামান্য খাবারের রং দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ভাজা মুরগির মাংসগুলো এই কষানো মসলার মিশ্রণে ঢেলে দিতে হবে। এ সময় আরেকটু লবণ ও টক দই দিয়ে দিতে হবে। ভালোভাবে কষানো হলে শাহি জিরা ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে ভুনা হলে নামিয়ে পরিবেশন করুন।