#DesiFood

Download more awesome themes for your blogger platform #templatetrackers Follow us @ Google+ and get weekly updates of new templates we release regularly

Showing posts with label Pickles. Show all posts
Showing posts with label Pickles. Show all posts
1417489118_achar2--150x150.jpg

উপকরণঃ

আমড়া ৬ টা
চিনি ১ কাপ
শুকনা মরিচ ২ টা
আদাবাটা ১ চা চামচ
পাঁচফোড়ন ১/২ চা চামচ
সরষের তেল ২ চা চামচ
লবণ ১ চা চামচ
এলাচ ২ টা
দারুচিনি ২ টুকরা
সিরকা ১/২ কাপ

প্রণালীঃ

আমড়ার খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে টুকরা করুন। এভার ডুবো পানিতে আধা সিদ্ধ হলে পানি ছেকে তুলে রাখুন।
গরম পানিতে চিনি মিশিয়ে ফুটিয়ে সিরা তৈরী করুন।এলাচ দারুচিনি থেতো করে ও শুকনো মরিচ ২ টুকরো করে রাখুন।
সরষের তেল গরম করে পাঁচফোড়ন দিন, ফুটে উঠলে আমড়া দিয়ে ২-৩ মিনিট নাড়ুন, সিরকা দিন। সিদ্ধ আমড়া, সিরা, আদা, মরিচ, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে মাঝে মাঝে নাড়ুন। সিরা ঘন হলে চাটনীর মতো দেখালে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
capture2-248x300.jpg

উপকরণঃ

পালং শাক সিদ্ধ বাটা ১ কাপ
ময়দা ১.৫ কাপ
চিনি ১ চা চামচ
লেবুর রস ২ চা চামচ
লবণ স্বাদ মতো
তেল ১ টেবিল চামচ
তেল ভাজার জন্য।

কাঁচা মরিচের চাটনি উপকরণঃ

কাঁচামরিচ ৩০ গ্রাম
জিরা ১/২ চা চামচ
তেঁতুল ২৫ গ্রাম
ধনেপাতা ৫ গ্রাম
হিং সামান্য
লবণ স্বাদমতো।

প্রস্তুত-প্রণালীঃ

প্রথমে পালং শাক ধুয়ে কেটে সিদ্ধ করে বেটে নিন।
এবার ১ কাপ ময়দার সঙ্গে চিনি, লবণ, তেল মেশিয়ে নিন।
তারপর পালং শাক ও লেবুর রস দিয়ে ময়দায় মিশিয়ে নিন। মিশানো ময়দার সঙ্গে বাকি ময়দা মিশিয়ে খামির করে নিন।
খামির করে ১/২ ঘণ্টা রেখে ১২ ভাগ করুন এবং প্রত্যেক ভাগ দিয়ে ৮ – ৯ সেমি ব্যাসের রুটি বেলতে হবে।
এরপর কড়াইয়ে তেল গরম করে পুরি তেলে ছাড়ে দিন।
এবার ফুলে উঠলে কয়েক সেকেন্ড পর তেল ছেঁকে তুলে ফেলুন।

কাঁচা মরিচের চাটনি প্রস্তুত-প্রণালীঃ

কাঁচামরিচ, জিরা, তেঁতুল, ধনেপাতা, হিং সামান্য, লবণ স্বাদমতো সব উপকরণ পরিষ্কার করে এক সাথে বেটে কাচের বাটিতে উঠিয়ে রাখুন।
সবশেষে গরম গরম পালং পুরি ও কাঁচা মরিচের চাটনি এক সঙ্গে পরিবেশন করুন।
তবে হয়ে যাক, এই শীতে আপনার আড্ডায়-“গরম গরম পালং পুরি ও কাঁচা মরিচের চাটনি”
কুলের আচার

√ পাকা টোপা কুল ৫০০ গ্রাম,
√ চিনি ৫০০ গ্রাম,
√ লবন (½) চামচ,
√ সরিষার তেল ১ চামচ,
√ পাঁচফোড়ন গুঁড়ো ৩ চামচ,
√ লংকাগুরো ১ চামচ,

প্রণালীঃ

কুল ধুয়ে পরিষ্কার করে রোদে ২/৩ দিন রেখে শুকিয়ে নিন। এবার বোটা ফেলে টিপে ফাটিয়ে নিন । কড়া গরমকরে ১ চামচ তেল দিয়ে কুল ছাড়ান । লবন দিন । নাড়াচাড়া করে ১ কাপ পানি দিয়ে চিনি দিন । নাড়াচাড়া করে ফোটান । ফুটে ঘন হতে শুরু করলে বারে বারে নাড়ান । যখন ফেনা হয়ে ফুটে আঠা আঠা মতন হবে ও সবটা গায়ে জরিয়ে যাবে লংকাগুরো ও পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নামান । অল্প ঠান্ডা হলে শুকনো কাচের বোতলে ভরে ঢাকা বন্ধ করে রাখুন । মাঝে মাঝে রোদে দিলে অনেকদিন ভাল থাকবে।

2013-03-12-19-17-42-513f7f5671971-untitl
উপকরণঃ

√ আঁটি হয়েছে এখন কাঁচা বড় আম ৫/৬ টা (১ কেজি)
√ চিনি ১২৫০ গ্রাম ( ১ কেজি এবং ১ পা)
√ কিসমিস ৫০ গ্রাম
√ পাতিলেবু ৪টা

প্রণালীঃ

আমের খোসা ছাড়িয়ে ঝুরি আলু ভাজার মত সরু সরু কুচি করে কেটে সংগে সংগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন ৬/৭ ঘন্টা, না হলে কালো হয়ে যাবে । ভেজানোর সময় ২/৩ বার পানি বদলে দেবেন ।

এবার পানি থেকে তুলে ভালকরে পানি ঝরিয়ে পরিষ্কার পাত্রে রেখে চিনি মেশান । আম-চিনি পাত্র নরম জ্বালে বসান ও নাড়তে থাকুন । তাপে চিনি গলে রস হলে সবটা ভাল করে নেড়ে দিন ।

১৫/২০ মিনিট জ্বালে রেখে নাড়া ন । যখন ফুটে বেশ ঘন হবে ও আম সেদ্ধ হয়ে মোরব্বার মত স্বচ্ছ দেখাবে ও রস মরে ঘন হবে তখন পাতিলেবুর রস মেশান। ভাল করে নেড়ে দিন । হাতার করে তুলে উচু থেকে ফেললে শেষের ফোঁটা জমে জমে যাবে ন হাতে চিট ধরবে । সংগে সংগে জ্বাল থেকে নামিয়ে কিসমিস পরিষ্কার করে মেশান । অল্প গরম থাকাকালীন কাঁচের বোতলে ভরে ঢাকা বন্ধ করে রাখুন ।

mango-ice-jelly.jpg