
উপকরণ :
- ৩/৪ কাপ লেবুর রস( প্রায় ৬টি লেবু)
- ২/৩ কাপ চিনি
- ২ কাপ স্ট্রবেরি
- ৪ কাপ স্পার্কিং ওয়াটার অথবা ঠান্ডা পানি
প্রণালী:
- ১। লেবুর রস এবং চিনি একটি পাত্রে ভাল করে মিশিয়ে নিন। চিনি না গলা পর্যন্ত মিশিয়ে নিন।
- ২। এবার ব্লেন্ডারে স্ট্রবেরিগুলো দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনি দিয়ে স্ট্রবেরিগুলো ছেঁকে পিউরি আলদা করে নিন।
- ৩। তারপর লেবুর রস এবং স্ট্রবেরির পিউরি মিশিয়ে নিন।
- ৪। এর সাথে প্রয়োজন অনুযায়ী পানি বা স্পার্কলিং ওয়াটার মেশান।
- ৫। ব্যস তৈরি হয়ে গেল স্ট্রবেরি লেমোনেড।
- ৬। বরফ কুচি, লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন মজাদার স্ট্রবেরি লেমোনেড।

0 comments:
Post a Comment