উপকরণ :
ডোয়ের জন্য
– ১ কাপ দই
– ১ কাপ চিনি
– ১ টি অরেঞ্জ খোসা কোরানো
– ১ কাপ ময়দা
– ১ কাপ সুজি
– আধা কাপ নারকেল গুঁড়ো
– আধা কাপ তেল
– ৩ টি ডিম
– ২ চা চামচ বেকিং পাউডার
– ২ চা চামচ ভ্যানিলা এসেন্স
সিরাপের জন্য
– ২ কাপ চিনি
– ২ কাপ পানি
– ১ টেবিল চামচ লেবুর রস
– একটু জাফরান
যেভাবে করবেন
-ডিম ও চিনি একসাথে ফেটে নিন ভালোকরে।
-অন্য একটি পাত্রে টকদই, ভ্যানিলা, অরেঞ্জ এর খোসা কোরানো, তেল, সুজি, নারকেল মিশিয়ে নিন ভালো করে।
– এবার এতে ময়দা ও বেকিং পাউডার মিলিয়ে নিন ভালো করে মিশিয়ে এখন ডিম এর মিশ্রণ মিলিয়ে নিন। আবার ৪-৫ মিনিট ভালো করে মিক্সড করুন।
-এবার একটি গ্রিজ প্রুফ ডিস এ মিশ্রনটি ঢেলে ১০ মিনিট ঢেকে রাখুন।
-পরে প্রিহিট ওভেনে ১৮০ তে ৩০-৪০মিনিট বেক করুন।(২০ মিনিট বেক করে কাজু বসিয়ে দিন) বাসবুসার উপরে ব্রাউন হলে ওভেন থেকে নামিয়ে নিন।
– এবং ঠান্ডা করে তারপর বেকিং ডিশ এ রেখেই টুকরা করে কেটে সিরা ঢেলে দিন। সিরা সম্পূর্ণ শুষে নিলে পরিবেশন করুন।

0 comments:
Post a Comment