#DesiFood

Download more awesome themes for your blogger platform #templatetrackers Follow us @ Google+ and get weekly updates of new templates we release regularly

উপকরণ : 

গাজর কুচানো ১ কাপ, 
চিনি আধা কাপ, 
ঘি আধা কাপ, 
জাফরান ২ চা চামচ, 
গোলাপ জল ১ চা চামচ, 
কিশমিশ ২ টেবিল চামচ, 
গুঁড়া দুধ ২ টেবিল চামচ, 
মোরব্বা ২ টেবিল চামচ, 
কমলার রস আধা কাপ, 
এলাচ, 
দারুচিনি ২টি।

গাজরের জর্দা


প্রস্তুত প্রণালি : 

প্রথমে গাজর কমলার রস দিয়ে সিদ্ধ করে নিন। প্যানে ঘি দিয়ে কিশমিশ, এলাচ ও দারুচিনি দিন। গাজর দিয়ে হালকা ভেজে নিন। এরপর এতে চিনি, গুঁড়া দুধ, মোরব্বা দিন। চিনির সিরা ভালোভাবে শুকিয়ে নিন। নামানোর আগে জাফরান ও গোলাপজল দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

উপকরণ


ক. 

  1. পোলাওয়ের চাল ১ কেজি, 
  2. এলাচ ৪টি, 
  3. দারুচিনি ৪টি, 
  4. তেজপাতা ৪টি, 
  5. নারিকেলের ঘন দুধ চালের দেড় গুণ, 
  6. লবণ পরিমাণমতো, 
  7. চিনি ১ টেবিল চামচ, 
  8. পামতেল কোয়াটার কাপ

খ. 

  1. মোরগ ৩ কেজি, 
  2. টক দই ১ কাপ, 
  3. পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, 
  4. রসুন বাটা ১ টেবিল চামচ, 
  5. আদা বাটা ১ টেবিল চামচ, 
  6. পেঁয়াজ কুচি ১ কাপ, 
  7. পেঁয়াজ বাটা আধা কাপ, 
  8. লবণ পরিমাণমতো, 
  9. গোলাপজল ১ টেবিল চামচ, 
  10. আলুবোখারা ৫টি, 
  11. মিষ্টি দই কোয়াটার কাপ, 
  12. আলু ৩টি মাঝারি সাইজের, 
  13. জয়ত্রি গুঁড়া আধা চা চামচ, 
  14. মাওয়া গুঁড়া আধা কাপ, 
  15. নারিকেল বাটা ১ চা চামচ, 
  16. বাদাম বাটা ১ টেবিল চামচ, 
  17. গরম মসলার গুঁড়া আধা চা চামচ, 
  18. কিশমিশ ১০ পিস, 
  19. কাজুবাদাম ১০ পিস, 
  20. নারিকেল কুচি পরিমাণমতো, 
  21. কয়লা ৪ টুকরা, 
  22. কাঁচা মরিচ ১২টি, 
  23. দুধ আধা কাপ, 
  24. পামতেল ১ কাপ




প্রস্তুত প্রণালি


ক. পোলাও রান্না

১. চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২. প্রেশার কুকারে ঘি দিয়ে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ দিয়ে একটু ভাজা হলে নারিকেলের দুধ দিন।
৩. পোলাও ফুটে উঠলে চিনি দিন।

খ. মোরগ রান্না

১. মোরগ ৪ টুকরা বা পছন্দমতো টুকরা করে নিতে পারেন।
২. আধা কাপ দুধের ভেতর জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া, বাদাম বাটা, নারিকেল বাটা, গোলাপজল দিয়ে গুলিয়ে রাখুন।
৩. গরম তেলে বা ঘিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিন। আলু ভেজে নিন। বাদাম, কিশমিশ, নারিকেল ভেজে নিন। কাঁচা মরিচ সিদ্ধ করে পানি ফেলে দিন।
৪. মোরগের মাংসের মধ্যে পেঁয়াজ বাটা, টক দই, লবণ, তেল, আদা, রসুন, আলুবোখরা, পোস্তদানা বাটা দিয়ে মাখিয়ে রান্না করুন। মাংস একটু সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ, আলু দিয়ে মাংস রান্না করুন। তারপর তেল উঠে এলে নামিয়ে নিন।
৫. তারপর পোলাও কুকার থেকে ১ ভাগ রেখে মাংসের লেয়ার দিয়ে কিশমিশ, বাদাম, নারিকেল কুচি, পেঁয়াজ বেরেস্তা, তার ওপর আবার পোলাও দিয়ে আবার মাংসের লেয়ার একইভাবে ৩টি লেয়ার দিয়ে ওপরে দুধে ভেজানো মসলার গুঁড়া ছড়িয়ে দিয়ে কয়লার আগুনে ঘি দিয়ে পোলাওয়ের ওপর ১০-১৫ মিনিট দমে দিন। তারপর পছন্দমতো ডেকোরেশন করে পরিবেশন করুন।

উপকরণ : 


  1. মুরগি ৪টি, 
  2. লবণ ১ চা-চামচ, 
  3. সিরকা ১ টেবিল চামচ, 
  4. খাবারের রং সামান্য, 
  5. পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, 
  6. রসুন বাটা ২ টেবিল চামচ, 
  7. আদা বাটা আধা টেবিল চামচ, 
  8. জয়ত্রী ও জায়ফল মিশ্রণ আধা টেবিল চামচ, 
  9. পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ, 
  10. শাহি জিরা বাটা ১ টেবিল চামচ, 
  11. গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ, 
  12. টক দই ৩ কাপ, 
  13. পেঁয়াজ বাটা আধা কাপ, 
  14. লবণ পরিমাণমতো, 
  15. তেল ও ঘি ১ টেবিল চামচ, 
  16. কাঁচা মরিচ পরিমাণমতো




প্রণালি : 


মুরগি টুকরা করে সিরকা ও লবণ দিয়ে ২০ মিনিট মেখে রাখতে হবে। এরপর তেল ও ঘি একসঙ্গে মিশিয়ে তাতে মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নিতে হবে। আরেকটি পাত্রে তেল ও ঘি অল্প আঁচে গরম করে তাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পোস্তদানা, পেস্তাবাদাম বাটা, জায়ফল ও জয়ত্রী মিশ্রণ এবং সামান্য খাবারের রং দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ভাজা মুরগির মাংসগুলো এই কষানো মসলার মিশ্রণে ঢেলে দিতে হবে। এ সময় আরেকটু লবণ ও টক দই দিয়ে দিতে হবে। ভালোভাবে কষানো হলে শাহি জিরা ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে ভুনা হলে নামিয়ে পরিবেশন করুন।

উপকরণ : 


  1. বাসমতি চাল ১ কেজি, 
  2. খাসির মাংস (ছোট টুকরো করে কাটা) ২ কেজি, 
  3. পেঁয়াজ কুঁচি ৭টি, 
  4. আদা রসুন বাটা ২ চা চামচ, 
  5. গরম মশলা গুঁড়া ১ চা চামচ, 
  6. শুকনা মরিচ ৫টি, 
  7. দারুচিনি ৩ টুকরো, 
  8. দই ২ কাপ (ফেটানো), 
  9. এলাচ ৫টি, গোল মরিচ ৮টি, 
  10. লবঙ্গ ৮টি, শাহীজিরা ১ চা চামচ, 
  11. হলুদ গুঁড়া আধা চা চামচ, 
  12. জাফরান সামান্য সঙ্গে আধা কাপ দুধ, 
  13. ধনে বা পুদিনাপাতা কুঁচি ১ চা চামচ, 
  14. আলুবোখারা, 
  15. কিসমিস, 
  16. বাদাম, 
  17. শুকনো ফল, 
  18. ঘি, 
  19. লবণ স্বাদ মতো




প্রণালী : 


পাত্রে ঘি গরম করে আলুবোখারা, কিসমিস, বাদাম, শুকনো ফল একটু লবণ দিয়ে ভেজে তুলুন। এবার পেঁয়াজ বেরেস্তা করে নিন। দই, আদা পেঁয়াজ-রসুন-পেস্ট, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মাংস মেরিনেট করে রাখুন। একটি পাত্রে ঘি গরম করে মাংস দিয়ে রান্না করুন। এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে গোটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে চাল দিন। এখন লবণ দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে পোলাও রান্না করুন। লক্ষ রাখবেন যেন পোলাও কিছুটা কম সিদ্ধ হয়। বড় একটি পাত্রে প্রথমে কিছু পোলাও তারপর মাংস দিয়ে একটু একটু গরম মসলার গুঁড়া দিন, এভাবে কয়েকটি লেয়ার করুন। জাফরান ভেজানো দুধ দিয়ে দিন। সবশেষে ভাজা আলুবোখারা, কিসমিস, বাদাম, শুকনো ফল দিন এবার ২০ মিনিটের জন্য চুলার আচঁ কমিয়ে পাত্রের মুখে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। নওয়াবি বিরিয়ানি সার্ভিং ডিশে তুলে ওপরে ধনে বা পুদিনাপাতা কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

উপকরণ : 

মাংসের জন্য: 

গরুর মাংস ১ কেজি, 
তেল আধা কাপ, 
পেঁয়াজ কুচি ১ কাপ, 
আদা বাটা ১ টেবিল চামচ, 
রসুন বাটা ১ চা-চামচ, 
জিরা বাটা ১ চা-চামচ, 
ধনে বাটা ১ চা-চামচ, 
লবণ স্বাদমতো, 
মরিচ গুঁড়া ২ চা-চামচ, 
হলুদ গুঁড়া ১ চা-চামচ, 
গোলমরিচ আধা চা-চামচ, 
জায়ফল-জয়ত্রী আধা চা-চামচ, 
মেথি ও মৌরি বাটা আধা চা-চামচ, 
তেজপাতা ৩-৪টা, 
গরম মসলা বাটা আধা চা-চামচ, 
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, 
বাদাম বাটা ১ টেবিল চামচ।

পোলাওয়ের জন্য : 

সেদ্ধ চাল ১ কেজি, 
মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, 
আদা বাটা ১ টেবিল চামচ, 
রসুন বাটা ২ চা-চামচ, 
লবণ পরিমাণ মতো, 
তেল আধা কাপ, 
ঘি ২ টেবিল চামচ, 
পেঁয়াজ কুচি আধা কাপ, 
এলাচি, 
দারুচিনি কয়েকটা, 
কাঁচা মরিচ ৮-১০টা, 
কিশমিশ ১ টেবিল চামচ, 
পানি ৭ কাপ, 
কেওড়া ৩ টেবিল চামচ।


Image result for আখনি বিরিয়ানি

প্রণালি : 

মাংসে সব মসলা মেখে আধা ঘণ্টা রেখে তেলে পেঁয়াজ লাল করে ভেজে মাংস ঢেলে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনে পানি দিতে হবে। পানি শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে। এবার পোলাওয়ের সব মসলা ৭ কাপ পানিতে ফুটিয়ে নিতে হবে। ফুটানো পানিতে চাল ঢেলে পানি শুকিয়ে এলে মাংস দিতে হবে। ভালোভাবে নেড়ে কিশমিশ ও কাঁচা মরিচ দিয়ে কম আঁচে ঢেকে রাখতে হবে। কেওড়া জল দিয়ে নামাতে হবে।

উপকরণ : 

মাংস দেড় কেজি, পেঁয়াজ দেড় কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, মরিচ বাটা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ঘি ১ কাপ, টক দই আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, গোটা টমেটো ৪টি, লবণ পরিমাণমতো, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৪টি, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ৫-৬টি।

প্রণালি : 

দই দিয়ে মাংস ১ ঘণ্টা মাখিয়ে রাখতে হবে। ঘি গরম করে অর্ধেক পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখতে হবে। ওই ঘিতে সব মসলা কষিয়ে বাকি পেঁয়াজ ও মাখানো মাংস দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাংসের পানিতে মাংস সেদ্ধ হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে গরম মসলার গুঁড়া, টমেটো সস, কাঁচা মরিচ, ভাজা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।

খাসির দোপিঁয়াজি
উপকরণ : 

গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম পাতলা ফিতার মতো করে কেটে নিতে হবে। 
আদা বাটা ১ টেবিল চামচ, 
রসুন বাটা ২ চা চামচ, 
পেঁপে বাটা আধা কাপ, 
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, 
পেস্তদানা বাটা ২ চা চামচ,
বাদাম বাটা ২ চা চামচ। 
লবণ স্বাদ অনুযায়ী, 
সরিষার তেল পরিমাণমতো, 
লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, 
গরম মসলা বাটা ২ টেবিল চামচ 
এবং টক দই ২০০ গ্রাম।

Image result for শিক কাবাব

প্রস্তুত প্রণালি : 

প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়ে পাতলা করে কেটে তাতে সব বাটা ও গুঁড়া মসলা, লবণ, টক দই এবং সরিষার তেল মাখিয়ে প্রায় ১ দিন ফ্রিজে রেখে দিন। তারপর মাংসগুলো শিকে গেঁথে কয়লার চুলোয় নিজের পছন্দ অনুযায়ী সেঁকে নিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম শিককাবাব।

উপকরণ : 

গরুর পেছনের রানের চাকা মাংস ১ কেজি, 
তেল আধা কাপ, 
লেবুর রস বা সিরকা ৩ টেবিল চামচ, 
লবণ স্বাদমতো, 
আদা বাটা ১ টেবিল চামচ, 
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, 
পেঁয়াজ (মিহি স্লাইস) ১ কাপ, 
গরম মসলা বাটা ১ চা-চামচ।

প্রণালি : 

হাড় ও চর্বি ছাড়িয়ে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের সঙ্গে সিরকা অথবা লেবুর রস এবং আদা বাটা মিশিয়ে মেখে নিন। একটি স্টিলের ট্রেতে মাংস নিয়ে চারপাশ উল্টেপাল্টে ভালো করে কেচে নিন। এভাবে কেচে তিন-চার ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা অন্তর মাংস বের করে চারপাশ ভালো করে কেচে নেবেন। ম্যারিনেট হয়ে গেলে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে ডুবো পানিতে সেদ্ধ করে নিন। মাংস উঠিয়ে গোলমরিচের গুঁড়া ও গরম মসলা বাটা দিয়ে মেখে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে মাংসের চাকা দিয়ে এপিঠ-ওপিঠ করে ভালো করে ভেজে নিন। নামিয়ে কেটে সালাদ ও বাকরখানি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন। তাক্কা ১০-১২ দিন রেফ্রিজারেটরে রেখে খাওয়া যায়।

তাক্কা
উপকরণ : 

বিফ বনলেস ১ কেজি, 
গরুর চর্বি ১০০ গ্রাম, 
লবণ পরিমাণমতো, 
পেঁপে (পাকা) দুই টেবিল চামচ, 
গরম মসলা ১ চামচ, 
জিরা গুঁড়া ১ চামচ, 
ধনিয়া ১ চামচ, 
আদা-রসুন পেস্ট ২ চামচ, 
লাল মরিচ গুঁড়া ২ চামচ, 
পেঁয়াজ মিডিয়াম সাইজ দুটি। 
ধনিয়া পাতা, 
পুঁদিনা পাতা 
ও কাঁচা মরিচ ৪-৫টি।
 শুকনা মরিচ ব্লেন্ড পরিমাণমতো।

Image result for সুতা কাবাব

প্রস্তুত প্রণালি : 

প্রথমে ১ কেজি পুরোটা ধুয়ে নিন (আস্ত থাকা অবস্থায়)। তারপর ছোট ছোট পিস করে নিন। এর সঙ্গে চর্বিও ছোট ছোট পিস করে মিশিয়ে নিন। এরপর সব মসলা দিয়ে ম্যারিনেট করতে হবে। তারপর এটাকে ব্লেন্ডারে দুই রাউন্ড দিয়ে কিমা করে নিন। তারপর ১ ঘণ্টার জন্য রেখে দিন। শিকের মধ্য দিয়ে সুতা পেঁচিয়ে দিন। অতপর গ্রিলে দিতে হবে। বাদামি কালার হওয়া পর্যন্ত রাখতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন। দেশি ঘ্রাণ চাইলে বাটার লাগিয়ে দিতে পারেন। নান বা পরোটার সঙ্গে খেতে পারেন।
উপকরণ : 

দুধ ৫ কেজি, 
চিনি ১৫০ গ্রাম, 
পেস্তা বাদাম ১০ গ্রাম (ডেকোরেশনের জন্য)।

প্রস্তুত প্রণালি : 

দুধ জাল দেওয়ার পর উপরিভাগে যে সর জমবে তা আসতে আসতে সাইড করতে হবে। দুধ শুকিয়ে এলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন, একটি বোলে ঢেলে পেস্তা বাদাম কুচি কুচি করে ওপরে ছিটিয়ে ঠাণ্ডা করুন এবং পরিবেশন করুন মজাদার রাবড়্রি।

রাবড়্রি
যা লাগবে : 

একটি ফার্মের বড় মুরগি (দেড় থেকে ২ কেজি ওজনের), 
আদা বাটা ১ টেবিল চামচ, 
রসুন বাটা ২ টেবিল চামচ, 
পেঁয়াজ বাটা আধা কাপ, 
ঘন দুধ ১ কাপ, 
মাওয়া আধা কাপ, 
গোলাপজল সামান্য, 
জর্দার রং আধা চা চামচ, 
লেবুর রস ২ টেবিল চামচ, 
টক দই ১ কাপ, 
মিষ্টি দই ২ টেবিল চামচ, 
ঘি আধা কাপ, 
বেরেস্তা করা পেঁয়াজ ১ কাপ, 
গুঁড়া মরিচ সামান্য, 
গরম মশলা গুঁড়া ২ টেবিল চামচ, 
গাজর বড় বড় করে কাটা, 
ডিম সিদ্ধ ৪টি, 
বাদাম কুচি ২ টেবিল চামচ, 
কিশমিশ ১ চা চামচ, 
তেল ১ কাপ।

Image result for শাহী আস্ত চিকেন রোস্ট

যেভাবে করবেন : 

প্রথমে আস্ত মুরগির চামড়া ফেলে পরিষ্কার করে ধুয়ে নিন। ছুরি দিয়ে মুরগির মাংস মাঝখানে চিরে দিন। আস্ত চিকেনে সব উপকরণ ভালো করে মাখিয়ে প্রায় ২ ঘণ্টা রাখুন ফ্রিজে। এর পর চিকেনের পা ২টি সুতা দিয়ে বাঁধুন। একটি বড় পাতিলে তেল ও ঘি একসঙ্গে গরম করে এতে পেঁয়াজ বাদামি করে ভেজে তুলুন। ওই তেলে মাখানো মুরগি দিন। ঢেকে রান্না করুন। আঁচ কমিয়ে রাখুন। মাঝে মাঝে চিকেন উল্টিয়ে দিন (চিকেনের উপরে বড় বড় টুকরো গাজর, ফুলকপি, সিদ্ধ ডিম ভরে দিতে পারেন)। চিকেন মাখামাখা হলে এতে গুঁড়া দুধ, চিলিসস, গোলাপজল, চিনি, লেবুর রস এবং বাদাম ও কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ দমে রাখুন। আস্ত চিকেন সোনালী রঙের হলে নামিয়ে পরিবেশন করুন ।
উপকরণ : 

মুরগি দেড় কেজি, 
সয়াবিন তেল ৩০০ গ্রাম, 
আদা বাটা ৬ চা চামচ, 
রসুন বাটা ৬ চা চামচ, 
এলাচ, 
দারুচিনি, 
তেজপাতা পরিমাণমতো, 
শুকনা মরিচ বাটা আড়াই চা চামচ, 
হলুদ বাটা আড়াই চা চামচ, 
লবণ পরিমাণমতো, 
কাজু বাদাম বাটা ১০০ গ্রাম, 
পেস্তা বাদাম বাটা ১০০ গ্রাম, 
পোলাওর চাল ১ কেজি, 
সয়াবিন তেল ২০০ গ্রাম, 
ঘি ১৫০ গ্রাম, 
গোলাপজল পরিমাণমতো, 
এলাচ, 
দারুচিনি, 
তেজপাতা পরিমাণমতো, 
আদা বাটা ৩ চা চামচ, 
রসুন বাটা ৩ চা চামচ, 
লবণ পরিমাণমতো, 
তরল দুধ ৫০০ মি.লি.।

Image result for নুরজাহান বিরিয়ানি


প্রস্তুত প্রণালি : 

মুরগির সঙ্গে প্রয়োজনীয় মসলা ও উপাদান মিশিয়ে ১০ মিনিট ফ্রিজে (নরমাল) মেরিনেট করা হয়। পোলাও চালের সঙ্গে একে একে সব উপকরন যোগ করে ২০ মিনিট রান্না করা হয়। এরপর মেরিনেট করা মুরগির মাংস যোগ করে আরও ৫ মিনিট রান্না করা হয়।

উপকরণ : 

মুরগি দেড় কেজি, 
সয়াবিন তেল ৩০০ গ্রাম, 
আদা বাটা ৬ চা চামচ, 
রসুন বাটা ৬ চা চামচ, 
এলাচ, 
দারুচিনি, 
তেজপাতা পরিমাণমতো, 
শুকনা মরিচ বাটা আড়াই চা চামচ, 
হলুদ বাটা আড়াই চা চামচ, 
লবণ পরিমাণমতো, 
কাজু বাদাম বাটা ১০০ গ্রাম, 
পেস্তা বাদাম বাটা ১০০ গ্রাম, 
পোলাওর চাল ১ কেজি, 
সয়াবিন তেল ২০০ গ্রাম, 
ঘি ১৫০ গ্রাম, 
গোলাপজল পরিমাণমতো, 
এলাচ, 
দারুচিনি, 
তেজপাতা পরিমাণমতো, 
আদা বাটা ৩ চা চামচ, 
রসুন বাটা ৩ চা চামচ, 
লবণ পরিমাণমতো, 
তরল দুধ ৫০০ মি.লি.।

Image result for নুরজাহান বিরিয়ানি


প্রস্তুত প্রণালি : 

মুরগির সঙ্গে প্রয়োজনীয় মসলা ও উপাদান মিশিয়ে ১০ মিনিট ফ্রিজে (নরমাল) মেরিনেট করা হয়। পোলাও চালের সঙ্গে একে একে সব উপকরন যোগ করে ২০ মিনিট রান্না করা হয়। এরপর মেরিনেট করা মুরগির মাংস যোগ করে আরও ৫ মিনিট রান্না করা হয়।

উপকরণ : 

বিফ আধা কেজি, 
আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, 
টক দই ২ টেবিল চামচ, 
হলুদ, 
মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, 
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, 
ভিনেগার ১ টেবিল চামচ, 
পাউরুটি টুকরা ২টি, 
ডিম ১টি, তেল, 
লবণ পরিমাণ মতো।

Image result for কোপ্তা

প্রস্তুত প্রণালি : 

বিফ ব্লেন্ড করে নিন। এতে আদা-রসুন বাটা, সামান্য টক দই, লবণ, হলুদ, মরিচ, ভিনেগার দিয়ে মেরিনেট করে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর এতে পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, মরিচ কুচি, পানিতে ভেজানো পাউরুটি দিয়ে মাখিয়ে ছোট ছোট বল করে ডিমে চুবিয়ে তেলে ভেজে নিন। এরপর একটি কড়াইতে সব মসলা কষিয়ে বলগুলো দিয়ে নেড়ে পরিবেশন করুন।

উপকরণ : 

মাংসের কিমা ২ কাপ, 
আদা বাটা ১ চা-চামচ, 
রসুন বাটা আধা চা-চামচ, 
পেঁপে বাটা ১ টেবিল চামচ, 
কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, 
কিশমিশ বাটা ১ টেবিল চামচ, 
পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, 
বাদামকুচি ১ চা-চামচ, 
কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, 
লবণ স্বাদমতো, ডিম ১িট, 
জয়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, 
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, 
কাঠি কয়েকটা
ভাজার জন্য ঘি ৩ টেবিল চামচ 
ও তেল ১ টেবিল চামচ।

প্রণালি : 

কিমার সঙ্গে সব উপকরণ মেখে কাঠিতে জড়িয়ে নিন। এবার কড়াইয়ে ঘি ও তেল গরম করে ভেজে নিন।

শাহি কাঠি কাবাব
উপকরণ : 

গরুর মগজ ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ৬-৭টি, এলাচ, দারুচিনি ২-৩ টুকরা, লবণ পরিমাণ মতো, তেল আধা কাপ।

প্রস্তুত প্রণালি : 

মগজ পরিষ্কার করে নিয়ে আধা ভাঙা করে চটকে নিন। এবার কাঁচামরিচ ও তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে মগজ ছেড়ে দিন। ভালো করে নাড়তে থাকুন। কাঁচামরিচ দিন। সামান্য পানি দিন। পানি শুকিয়ে গেলে যখন তেলের ওপরে উঠে আসবে। তখন নামিয়ে পরিবেশন করুন।

গরুর মগজ ভুনা
উপকরণ : 

হাড্ডি ছাড়া গরুর মাংস কিউব করে নিতে হবে ১ কেজি, 
নারিকেল পাউডার ২ টেবিল চামচ, 
ধনে গুঁড়া ১ টেবিল চামচ, 
জিরা গুঁড়া ২ টেবিল চামচ, 
গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, 
মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, 
শুকনা মেথিপাতা ১ টেবিল চামচ, 
গরুর চর্বি ২০০ গ্রাম, 
পুদিনা পাতা ৫০ গ্রাম, 
ধনেপাতা ৫০ গ্রাম, 
কাঁচামরিচ ৫টি, 
আদা-রসুন আস্ত ২০ গ্রাম।

বিফ শিক কাবাব

প্রস্তুত প্রণালি : 

সব উপকরণ একসঙ্গে মেখে কিমা করে নিতে হবে। তারপর শিকে ভরে কয়লার চুলায় সেঁকতে হবে। বারবার উল্টিয়ে নিতে হবে।

রেসিপিটি দিয়েছেন হাজির বিরিয়ানির এখনকার পরিচালক হাজি মোহাম্মদ শাহেদ হোসেন

উপকরণ : 

খাসির মাংস ৮ কেজি, 
পোলাওর চাল ৫ কেজি, 
পেঁয়াজ কুঁচি ২ কেজি, 
আদা ৪০০ গ্রাম, 
রসুন ২৫০ গ্রাম, 
কাঁচা মরিচ ৫০০ গ্রাম, 
তরল দুধ ১ কেজি, 
টক দই ১ কেজি, 
এলাচি ও দারুচিনি ৩০ গ্রাম করে, 
কাঠবাদাম ৫০০ গ্রাম, 
কিশমিশ ২৫০ গ্রাম, 
লবণ ২৫০ গ্রাম, 
তেল ৩ কেজি, 
তেজপাতা কয়েকটা।

Image result for হাজীর বিরিয়ানি

প্রণালি : 

রান্নার জন্য বড় পাত্র নির্বাচন করুন। মাংস ছোট ছোট টুকরা করে ধুয়ে নিন। চাল ভিজিয়ে রাখুন। রান্নার পাত্রে তেল ঢেলে গরম করে নিন। এবার মোট পেঁয়াজ কুচির তিন ভাগের এক ভাগ তেলে দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর আদা ও রসুন বাটা দিয়ে নাড়ুন। মসলা নাড়তে নাড়তে অনেকটা বুন্দিয়ার মতো দানা হয়ে এলে বাকি পেঁয়াজ দিয়ে আবার নাড়ুন। এবার মাংস ঢেলে দিন। সেই সঙ্গে টক দই, দুধ, এলাচি, দারুচিনি, মরিচ, কাঠবাদাম, তেজপাতা, লবণ দিয়ে দিয়ে দিন। এই সময়ে মাংসটা ভালো করে নাড়তে হবে। মাংস সেদ্ধ হয়ে এলে একটা সুন্দর ঘ্রাণ ছড়াবে। এবার মাংসের পাত্রে পর্যাপ্ত পানি দিতে হবে। প্রতি গ্লাস চালের জন্য চার গ্লাস পানি হিসেব করে নিলেই চলবে। পানিটা ফুটে এলে ভিজিয়ে রাখার পর নরম হয়ে আসা চাল দিয়ে দিন। এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে রাখুন। ১৫ মিনিট পর পাত্রের ঢাকনা খুলে পুরো চালটা উল্টেপাল্টে দিন। তারপর আবার দমে দিয়ে রাখুন। আধঘণ্টা পর চাল ফুটে গেলে নামিয়ে পরিবেশন করতে পারেন।
রেসিপিটি দিয়েছেন ফখরুদ্দিন রেস্তোরাঁর চেয়ারম্যান মোহাম্মদ রফিক

উপকরণ : 

খাসির মাংস ৬ কেজি (প্রতি কেজিতে ৮ থেকে ১০ টুকরা হবে), লবণ ২৫০ গ্রাম বা কিছুটা বেশি, আদা বাটা ১ কাপ, রসুন বাটা ১ কাপ, দই ২ কাপ, জর্দার রঙ বা জাফরান ২ গ্রাম, দারুচিনি ও এলাচি গুঁড়া দুই চা–চামচ করে, লবঙ্গ কয়েকটা, জয়ত্রী ২ চিমটি, শাহী জিরা আধা চা–চামচ, আস্ত দারুচিনি ও লবঙ্গ কয়েকটা, কাবাব চিনি ১ চা–চামচ, সাদা গোলমরিচের গুঁড়া ২ চা–চামচ, পেস্তা বাদাম ৫০ গ্রাম, তেজপাতা ৫ থেকে ১০টা, গোল আলু ১০টা (প্রতিটা ৪ টুকরা), পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো, কালিজিরা চাল ৩ কেজি।

প্রণালি : 

মাংস ধুয়ে নিন। এবার দইয়ের মধ্যে দারুচিনি ও এলাচি গুঁড়া, জর্দার রং মিশিয়ে দইটা মাংসে মেশান। এরপর জয়ত্রী, সাদা গোলমরিচ, আদা-রসুন বাটাসহ বাকি সব মসলা মাংসে মেশান। চালটা আলাদা সেদ্ধ করে নিন। পেঁয়াজ বেরেস্তা করে নিন। আলুর টুকরাগুলো ভেজে নিন। এবার মসলা মাখানো মাংস রান্নার হাঁড়িতে ঢেলে সাজিয়ে নিন। তার ওপর ভাজা আলু ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন। এবার মাংসের ওপরে সেদ্ধ চাল সমান করে বিছিয়ে নিন। হাঁড়ির নিচে আগুন ও কয়লার দম দিন। হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে চারপাশ আটা দিয়ে বন্ধ করে দিন। তিন থেকে চার ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে খাসির কাচ্চি বিরিয়ানি।

Image result for ফখরুদ্দিনের খাসির কাচ্চি বিরিয়ানি

হাজী মোহাম্মদ রফিকের টিপস
মাংস রান্না করার আগে লবণ–পানিতে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। মাংস লবণে থাকার কারণে নরম হয়ে যাবে এবং সহজে সেদ্ধ হবে। ধুয়ে রান্না করুন।
উপকরণ : 

পানি- দেড় কাপ, 
ঘন দুধ- ১ কাপ, 
চা পাতা- ২ চা চামচ, 
আদা কুচি- ১/২ চা চামচ, 
ছোট এলাচ- ২টি, 
দারচিনি- এক টুকরো, 
লবঙ্গ- ২টি, 
তেজপাতা- অর্ধেকটা,  
কনডেন্সড মিল্ক- ২ বা ৩ চা চামচ

প্রণালী :

-প্রথমে পানি ও দুধ একসাথে চুলায় দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে এতে আদা কুচি, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে জ্বাল দিতে হবে।
-এক- দুই মিনিট পরেই মশলা আর দুধের মিশেলে খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে। এবার এতে কনডেন্সড মিল্ক আর চা পাতা দিতে হবে। অন্তত ৫ মিনিট অল্প আঁচে জ্বাল দিতে হবে।
-কেউ আরো কড়া চা খেতে চাইলে আর একটু সময় জ্বাল দিতে পারেন। হয়ে গেল চা।
-এবার আসি মূল বিষয়ে। কিভাবে চায়ের উপর ফেনা তৈরী করবেন। পদ্ধতিটা খুবই সোজা। দুটি বড় মগ নিন। এবার এক মগ থেকে আরেক মগে বারবার চা ঢালতে থাকুন। তবে সাধারণভাবে ঢাললেই ফেনা হবে না। টেকনিকটা হল একটু উঁচু থেকে আস্তে আস্তে এক মগ থেকে আরেক মগে চা ঢালতে হবে। এভাবে দুই থেকে তিন বার ঢালার পরই দেখবেন আস্তে আস্তে ফেনা হতে শুরু করেছে।
-চা পরিবেশন করার সময় প্রথমে কাপে চা দিন। তারপর সাবধানে আংগুল দিয়ে ফেনাটা চায়ের উপর দিয়ে দিন। এবার দেখুন তো চা-টা দেখতেই কি সুন্দর লাগছে। আর এই চায়ের স্বাদ ও গন্ধ তো অতুলনীয়।

ফেনা ভাসা সুস্বাদু চা