#DesiFood

পাস্তা

0
229_E0A6AAE0A6BEE0A6B8E0A78DE0A6A4E0A6BE

উপকরণঃ

• পৌনে দুই কাপ ময়দা,
• ৬ টি ডিম,
• ৪ টেবিল চামচ অলিভওয়েল,
• লবণ

প্রণালীঃ

প্রথমে চালুনী দিয়ে ময়দা চেলে নিন ভালো করে। একটি পাত্রে ময়দাগুলো রাখুন। ময়দার উপরে ডিম, অলিভ ওয়েল ও লবণ দিন। কাঁটা চামচ দিয়ে ডিমের কুসুম ফাটিয়ে নিন।

এরপর পুরো মিশ্রনটি ভালো করে ময়ান করে নিন। ময়ানটি মসৃণ না হওয়া পর্যন্ত সেটাকে টানুন ও ময়ান করুন। খুব ভালো করে ময়ান করা হয়ে গেলে ডো টা কে দুই ভাগে ভাগ করে বলের মত আকৃতি দিয়ে রাখুন। ৫ মিনিট রেখে দিন ডো গুলোকে।

এরপর রুটি বেলার পিড়িতে সামান্য শুকন ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিন ডো গুলোকে। এরপর পাস্তা কাটার/পিজা কাটার/ ছুরি দিয়ে পছন্দ মত আকৃতিতে কেটে নিন পাস্তা। আপনার পাস্তা এবার রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেলো।

গ্যাসে গরম জলে পরিমাণমত লবণ দিন। ফুটন্ত লবণ জলে মাত্র ৪/৫ মিনিট রাখলেই পাস্তা সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এরপর পছন্দের টপিং, চিজ, মশলা ও সস দিয়ে স্বাদ মত বানিয়ে পরিবেশন করুন ঘরে বানানো সুস্বাদু পাস্তা।

0 comments:

Post a Comment