খাসির মাংস ৫০০গ্রাম,
দই ২০০গ্রাম,
পিঁয়াজ কুচি ৪টি,
রসুন বাটা দেড় টেবিল চামচ,
আদা বাটা ১টেবিল চামচ,
ঘি ২টেবিল চামচ,
আস্ত গরম মশলা – ফোড়নের জন্য,
ঘন দুধ ২৫০গ্রাম,
কাঁচা মরিচ ৫ থেকে ৬টি,
লবণ স্বাদ মতো,
চিনি ১চা চামচ।
-মাংস কেটে ধুয়ে দই দিয়ে মাখিয়ে রাখুন।
-তেলে গরম মশলা ফোড়ন দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে দিন। পিঁয়াজ বাদামী রঙ হয়ে এলে রসুন বাটা দিয়ে সামান্য নেড়ে মাংস দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর ঘন দুধ দিয়ে ফুটতে দিন,মাংস সেদ্ধ করার প্রয়োজনে একটু গরম পানি দিতে পারেন।
-মাংস সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ, লবণ ও চিনি দিয়ে ১০ মিনিট অল্প তাপে দমে রেখে নামিয়ে পরিবেশন করুন খাসির মাংসের সাদা কোর্মা।

0 comments:
Post a Comment