#DesiFood

অরেঞ্জ ফ্লেভার চকলেট চিপস আইসক্রিম

0
peanut-butter-chocolate-chip-finish-5-3.

উপকরণ


মাল্টা বা কমলার রস ১কাপ
অরেঞ্জ জেস্ট বা মাল্টার খোসা কোরানো ২ টেবিল চামচ (মাল্টার হলুদ অংশ কুচি)
অরেঞ্জ এসেন্স ১ চা চামচ
হুইপডক্রীম পাউডার মিক্স ২ প্যাকেট বা হুইপড ক্রিম ২ কাপ
কনডেন্সড মিল্ক ১কাপ
গোলানো কফি ১ টেবিলচামচ
চকলেট চিপস ২ টেবিল চামচ(ঐচ্ছিক)

প্রণালি


-১ কাপ থেকে একটু কম খুব ঠান্ডা দুধ নিয়ে হুইপড ক্রিম পাউডার এর সাথে মিশিয়ে ভালো মত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত “স্টিফ পিক” হয় (৫ মিনিট)।
-চুড়ার মত হয়ে আসলে কম স্পিডে বিট করে ফ্রিজে রেখে দিতে হবে।(অথবা ক্রিম এর প্যাকেটের নির্দেশ মত বানাতে হবে)।
-এখন হুইপডক্রীম, কনডেন্সড মিল্ক, মাল্টা বা কমলার রস , কফি এবং অরেঞ্জ এসেন্স একসাথে মিশিয়ে একটি পাত্রে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ৩ ঘন্টা।
-৩ ঘন্টা পরে নামিয়ে আইস্ক্রীম এর সাথে চামচ দিয়ে চকলেট চিপস ও অরেঞ্জ জেস্ট ভাল করে মিশিয়ে নিয়ে আরো ৬ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে।
-ঠান্ডা পরিবেশন করুন।

0 comments:

Post a Comment