#DesiFood

ফুচকা

0
maxresdefault.jpg

তৈরী হবে-২০ টা বা বেশী

উপকরনঃ

•ময়দা-১কাপ
•সুজি-১/৪ কাপ ( ১ কাপের ৪ ভাগের ১ ভাগ)
•তাল মাখনা-১চা চামচ ( ধুয়ে শুকিয়ে রাখা, সুপার শপে পাওয়া যায়)
•লবন-আধা চা চামচ
•পানি নরমাল -আধা কাপ ( আমার আধা কাপের থেকে দেড় চা চামচ কম পানি লেগেছে শক্ত ডো করতে)
•তেল-ডুবো করে ভাজঁতে যা লাগবে

প্রনালী :

১) পানি ও তেল বাদে সব শুকনো উপকরন একটা পাত্রে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, এবার অল্প অল্প করে পানি ঢেলে ঢেলে শক্ত একটা ডো তৈরী করতে হবে, ভালো করে মাখতে হবে, এক হাত দিয়ে মাখতে কষ্ট হতে পারে তাই পরিস্কার দুই হাত দিয়ে মাখতে হবে।

২) ভালো করে মাখা হলে ডো টা বলের মতো করে তার চারপাশে ১-২ চা চামচ তেল হাতে মেখে ডো টার বাইরের দিকে মেখে একটা কিচেন টিসু্য বা পরিস্কার কাপড় দিয়ে ডো টা মুড়ে ঢেকে রাখতে হবে ২০ মিনিট।

৩) ২০ মিনিট পর, ডো টাকে আবার একটু মেখে নিয়ে ছোট ছোট লেচি নিয়ে পাতলা রুটি বানাবে, চাইলে বড় পাতলা রুটি বানিয়েও বোতলের মুখ দিয়ে বা গোল কাটার দিয়ে কেটে নিতে পারো গোল গোল করে, একটু তেল মেখে মেখে বেলবে তবে পাতলা হতে হবে রুটিটা যতটা সম্ভব , পাতলা না হলে ফুচকার ভেতর দিকটা কাঁচা কাঁচা থাকে তাতে ক্রিসপি হবে না।

৪) চুলায় ছড়ানো গভীর কড়াইতে বা ফ্রাইপেনে ৪-৫ ইন্চি ডুবো করে বা আরে বেশী তেল দিয়ে অনেক গরম করে নিতে হবে, এবার একটা করে ফুচকা ছাড়বে, ফুচকা ছেড়েই বড় চামচ দিয়ে ফুচকাকে তেলের নিচেই হাল্কা করে চাপ দিয়ে ধরে রাখবে যাতে তেলের উপরে না উঠে আসে, দেখবে ফুচকা ফুলে চামচে ধাক্কা দিচ্ছে, পুরো ফুচকা ফুলে উঠলেই চামচ সরিয়ে নেবে, ফোলা ফুচকা উপরে উঠে আসবে, প্রথমেই উল্টে দিবে এবং চুলার জ্বাল একদম কমাবে যাতে আস্তে আস্তে ফুচকাটা ভাজা হয়, এভাবে একটা ফুচকা ফুলে উঠলে আর একটা ছাড়বে একি পদ্ধতিতে, যে কয়টা ফুচকা জায়গা হবে কড়াইতে সে কয়টাই ছাড়বে একটা একটা করে ফুলিয়ে নিয়ে।

৫) চুলার জ্বাল আর বাড়াতে হবে না যতক্ষন ১ ব্যচ ফুচকা পুরো ভাজা না হয়। বাদামী লাল হয়ে গেলে ফুচকা নামিয়ে রাখবে, এভাবে সব গুলো ভেজে রাখবে।

টিপসঃ
১) শক্ত রুটি পাতলা করে বেলতে বেশ পরিশ্রম করতে হবে, আমি বাংলাদেশী রুটি মেকারে ৩-৪ বার চাপ দিয়ে পাতলা করে নিয়েছি।
২) সব রুটি একেবারে বেলে না নিয়ে যে কয়টা একবারে ফ্রাইপেনে ভাজবে সে কয়টা বেলে নেবে।
৩) তেল টা বেশী ডুবো রাখলে ফুচকা ফোলাতে সুবিধা হয়। ফুচকার একপাশ লাল হয়ে উঠলে উল্টে আরেক পাশ লাল করবে।
৪) ফুচকা সময় নিয়ে ভাজলে ক্রিসপি হবে কারন ভেতরে কাঁচা থাকবে না।

0 comments:

Post a Comment